হোম আন্তর্জাতিক সীমান্তে ভুল করলে ভারতকে কঠোর জবাব দেবে পাকিস্তান
সীমান্তে ভুল করলে ভারতকে কঠোর জবাব দেবে পাকিস্তান

সীমান্তে ভুল করলে ভারতকে কঠোর জবাব দেবে পাকিস্তান

0
0

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ভারতকে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় কোনো ধরনের ভুল করলে কঠোরভাবে তার জবাব দেবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার (১ আগস্ট) ঈদুল আজহার নামাজের পর মুলতানে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্ণবাদী মোদি সরকার বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করছে। পাকিস্তান এর তীব্র বিরোধিতা করছে।

কুরেশি বলেন, ‘৫ আগস্ট পাকিস্তানজুড়ে শোষণদিবস পালন করা হবে। যার মাধ্যমে আমরা অবরুদ্ধ কাশ্মীরের নির্যাতিত মানুষকে স্পষ্টভাবে এ বার্তা পৌঁছে দেবে যে এ লড়াইয়ে তারা একা নয়।’

তিনি বলেন, শোষণদিবসে আজাদ কাশ্মীরের পার্লামেন্টে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদে অনুষ্ঠিতব্য র‌্যালিতে নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট আরিফ আলভি।’

মুখ্যমন্ত্রীরা তাদের প্রদেশে কাশ্মীরীদের প্রতি সমর্থন জারিয়ে র‌্যালি, সমাবেশ করবে। স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এমনকি কাশ্মীরীদের স্বাধীনতা অর্জন এবং আত্মপরিচয়কে সমুন্নত রাখতে পাকিস্তান তাদের নৈতিক, রাজনৈতিক এবং কূটনীতিকভাবে সমর্থন অব্যাহত রাখবে বলেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *