হোম বিনোদন শিশুশিল্পী দীঘি এবার পর্দায় ফিরছেন শান্তর নায়িকা হয়ে
শিশুশিল্পী দীঘি এবার পর্দায় ফিরছেন শান্তর নায়িকা হয়ে

শিশুশিল্পী দীঘি এবার পর্দায় ফিরছেন শান্তর নায়িকা হয়ে

0
0

‘কাবুলিওয়ালা’, ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘১ টাকার বউ’, ‘অবুঝ শিশু’সহ বেশ কিছু সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শকের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। দীর্ঘ কয়েক বছর চলচ্চিত্র থেকে দূরে থাকলেও দীঘির জনপ্রিয়তা মোটেই কমেনি।

সেই ছোট্ট দীঘি এখন চলচ্চিত্রের নায়িকা হয়ে ফিরছেন। নবাগত নায়ক শান্ত খানের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। এই প্রতিষ্ঠানের ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘ধামাকা’সহ মোট পাঁচটি সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করবেন দীঘি। এসব সিনেমায় দীঘির বিপরীতে অভিনয় করবেন শান্ত খান।

সেলিম খান জানান, ‘শাপলা মিডিয়ার পাঁচটি সিনেমায় নায়িকা হিসেবে থাকছে দীঘি। এসব সিনেমায় নায়কের চরিত্রে থাকবে শান্ত খান। আশা করছি, এই জুটি সফল জুটি হবে। এরই মধ্যে একটি সিনেমার কাজ শুরু করেছি। অন্যটির কাজও শুরু করবো।’

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *