হোম বিনোদন অপো’র শুভেচ্ছাদূত নিযুক্ত হলেন সিয়াম ও নুসরাত ফারিয়া
অপো’র শুভেচ্ছাদূত নিযুক্ত হলেন সিয়াম ও নুসরাত ফারিয়া

অপো’র শুভেচ্ছাদূত নিযুক্ত হলেন সিয়াম ও নুসরাত ফারিয়া

0
0

এ প্রজন্মের জনপ্রিয় দুই চলচ্চিত্র তারকা সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া একসঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। তারকাবহুল এই চলচ্চিত্রে র‌্যাব অফিসার সিয়ামের বিপরীতে রোমান্স করবেন বাঘ বিশেষজ্ঞ নুসরাত ফারিয়া। বর্তমানে করোনার কারণে ছবিটির শুটিং কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে নতুন করে জানা গেল, সিয়াম-ফারিয়া দুজনে বিখ্যাত চীনা মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান অপো’র বাংলাদেশ অংশের শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন। এ দায়িত্বের অংশ হিসেবে তাদের দেখা যাবে অপো’র বিজ্ঞাপনে। দুজনে সেই কাজ শুরুও করে দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অপো’র বাংলাদেশ অংশের পরিচালক মোহাম্মদ ইফতেখার সানি।

তিনি জানিয়েছেন, ‘গেল সপ্তাহে আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন দেশের জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া। আমাদের এই পথচলায় দুই তারকাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আশা করছি তাদের জনপ্রিয়তা-ব্যক্তিত্ব দিয়ে তারা অপো-কে দেশের সেরা মোবাইল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠায় অবদান রাখবেন।’ তিনি আরও জানিয়েছেন, প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর এরইমধ্যে দুটি টিভিসি ও ওভিসিতে অংশ নিয়েছেন সিয়াম-ফারিয়া। সামিউর রহমানের পরিচালনায় সম্প্রতি শেষ হয়েছে সেগুলোর শুটিং। সামনে আরও বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা যাবে তাদেরকে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *