fbpx
হোম রাজনীতি

রাজনীতি

বিএনপি গণমানুষের অধিকার হরণে চ্যাম্পিয়ন: সেতুমন্ত্রী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণমানুষের অধিকার হরণে চ্যাম্পিয়ন বিএনপি। তারাই আজ মানবাধিকারের কথা বলছে। বিএনপি নেতাদের কথা এবং কাজে মিল নেই। তারা জনমতের কথা বলেন, অথচ তারা জনমত যাচাইয়ের সাহস রাখেন না-নির্বাচনে অংশগ্রহণে ভয় পান। গণমাধ্যমে বুধবার পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এ সময় ‘বিএনপি...বিস্তারিত

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায়: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্ৰী ওবায়দুল কাদের বলেছেন, সৃষ্টি থেকেই বিএনপি জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল। ষড়যন্ত্র ও চক্রান্তই তাদের রাজনীতির হাতিয়ার। নির্বাচনে অংশ নিতে ভয় পায়।  বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। সাম্প্রতিক সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের লাগামহীন মিথ্যাচার,...বিস্তারিত

আমার সঙ্গে অন্যায় করা হয়েছে: যুব মহিলা লীগ নেত্রী আরফা মাহমুদ লিনা

‘আমার সঙ্গে অন্যায় করা হয়েছে’- এমনটাই বলেছেন সদ্য সাময়িক বহিষ্কার হওয়া জামালপুর জেলা যুব মহিলা লীগের সহ-সম্পাদক আরফা মাহমুদ লিনা। বহিষ্কারের বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাকে যে অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে সেই অভিযোগে আমি কখনও সম্পৃক্ত ছিলাম না। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে।’ লিনা আরও বলেন, ‘বহিষ্কারের আগে আমাকে...বিস্তারিত

আলালকে টার্গেট করেছে সরকার: মির্জা ফখরুল

বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলালকে সরকার টার্গেট করে ছাত্রলীগ নেতাকে দিয়ে মামলা করিয়েছে। বুধবার দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ  প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির একজন গুরুত্বপূর্ণ...বিস্তারিত

ডা. মুরাদকে গ্রেফতারের দাবি রিজভীর

শুধু প্রতিমন্ত্রীর পদ থেকে সরানো নয়, ডা. মুরাদ হাসানকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রিয় কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, যেসব কুরুচিপূর্ণ অশ্রাব্য কথা বলেছেন- তিনি রাজনীতি করার অযোগ্য। দলের সব পর্যায়ের পদ বা অবস্থান থেকে তাকে সরিয়ে দিতে হবে। শুধু মন্ত্রিপরিষদ থেকে নয়। তিনি যে অন্যায়...বিস্তারিত

কলেজে পড়ার সময় মুরাদ ছাত্রদল করতেন,দাবি মির্জা ফখরুলের

তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ার সময় ছাত্রদল করতেন বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি বলেন, পরে অবশ্য মুরাদ ছাত্রলীগে যোগ দেন। খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নিয়ে মুরাদ হাসানের বক্তব্য–সংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে। আজ মুরাদের সেসব বক্তব্যের সমালোচনা করতে গিয়েই তার অতীত রাজনীতি...বিস্তারিত

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব সাজিদুর রহমান

হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা সাজিদুর রহমান। তিনি এর আগে সংগঠনটির প্রথম যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বে ছিলেন। হেফাজতের প্রচার সম্পাদক মুহিউদ্দিন রাব্বানি বলেন, নিয়ম অনুয়ায়ী সংগঠনের শূন্যপদ পূরণ করতে আমরা তাৎক্ষণিকভাবে শুরা কমিটির বৈঠক করে এই সিদ্ধান্ত নিই। সংগঠনের সিনিয়র সদস্য হিসেবে সাজিদুর রহমানকেই সবাই মহাসচিবের দায়িত্ব নিতে অনুরোধ জানান।

‘খালেদা জিয়াকে বিদেশ যেতে না দিলে পালাবারও পথ পাবেন না’

আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রীকে যদি মুক্ত না করেন, গণতন্ত্রকে মুক্ত না করেন তাহলে কোটি কোটি মানুষ রাজপথে নেমে আসবে। আপনাদের স্বার্থে দেশনেত্রীকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বাইরে পাঠান।  তাকে সুস্থ করে দেশে নিয়ে আসুন।  তা না হলে আপনারা পালাবার পথও পাবেন না। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার...বিস্তারিত

বিএনপিকে নিয়ে এত দুঃস্বপ্ন দেখেন কেন: ফখরুলকে কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি বিএনপির ভুল ছাড়া আর কিছুই দেখতে পান না।  সারাক্ষণ শুধু দুঃস্বপ্ন দেখতে থাকেন।  শুধু বিএনপি-বিএনপি-বিএনপি।  আপনারা বলেন—বিএনপি নাকি নাই, বিএনপি যদি না-ই থাকে তাহলে বিএনপিকে নিয়ে এত দুঃস্বপ্ন দেখেন কেন? খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রোববার রাজধানীর...বিস্তারিত

এত রাতে হাজারো মানুষ কীভাবে এলো রাস্তায় : কাদের

রাজধানীর রামপুরায় বাসের চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ১০-১২ মিনিটের মধ্যে হাজার হাজার মানুষ কোথা থেকে এলো, সঙ্গে সঙ্গে কারা ফেসবুকে পোস্ট দিল এসব নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মানিক মিয়া এভিনিউয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে (বিআরটিএ) শুরু হওয়া সড়ক নিরাপত্তা ও...বিস্তারিত

‘খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগও থাকবে না’

খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগও থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, বেগম জিয়া বেঁচে আছেন বলেই সীমান্তে শত্রুরা এখনো ভয় পায়। তিনি না থাকলে গণতন্ত্র থাকবে না। খালেদা জিয়া বেঁচে না থাকলে...বিস্তারিত

খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠিয়ে তিলে তিলে হত্যার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে অত্যন্ত সচেতনভাবে হত্যা করা হচ্ছে-এ কথা আমরা বারবার বলছি। পৃথিবীর সব দেশ এটা জানে। দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বুদ্ধিজীবী সবাই বলেছেন, দেশনেত্রীকে...বিস্তারিত

সরকার যদি অবৈধই হয় তা হলে দাবি করছেন কেন: কাদের

‘খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার ক্ষেত্রে আইন নয়, এই অবৈধ সরকার বাধা’— বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘সরকার যদি অবৈধই হয়, তা হলে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন?’ ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে তার রাজধানীর সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা...বিস্তারিত

বিএনপি নেতারা আইন-আদালতের তোয়াক্কা করে না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আইন-আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা বেগম জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার বলে বক্তব্য দিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমাণিত হয়েছে তারা দেশের আইন-আদালতের কোনো তোয়াক্কা করে না। বৃহস্পতিবার সকালে সেতুমন্ত্রীর বাসভবনে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। বেগম...বিস্তারিত

ছাত্রদের হাফ ভাড়া শর্তহীন নিশ্চিত করতে হবে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, শুধু রাজধানী নয়, সারা দেশেই শর্তহীন ছাত্রদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। তিনি বলেন, হাফ ভাড়ার জন্য ছাত্ররা রাজপথে আন্দোলন করছে, এ আন্দোলন যৌক্তিক। আন্দোলনে সাধারণ মানুষ সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন, কিন্তু কারও যেন কিছুই করার নেই। ছাত্রদের হাফ ভাড়ার দাবিতে কোনো শর্ত গ্রহণযোগ্য...বিস্তারিত

খালেদা জিয়ার বিদেশ যেতে বাধা আইন নয়, সরকার: ফখরুল

সরকারই বিএনপি চেয়ারপারসনকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, খালেদা জিয়ার বিদেশের চিকিৎসার বিষয়ে তারা (সরকার) আইনের কথা বলে।  এই আইনের মধ্যেই বলা আছে, ইচ্ছা করলে সরকার তাকে যেতে দিতে পারে। বাধা আইন নয়, বাধা হচ্ছে সরকার। এই অবৈধ সরকার দেশনেত্রীকে রাজনীতি...বিস্তারিত

বেগম জিয়ার মুক্তির জন্য কঠোর আন্দোলন গড়ে তোলা হবে

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করে বলেছেন, রাজশাহীর আজকের এই বিশাল সমাবেশ পণ্ডু করতে প্রশাসনের ব্যক্তিরা নানা অপকৌশল চালিয়েছিল। তিনি সরকারের উদ্দেশে হুঁসিয়ারি উচ্চারণ করে বলেন, গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। উন্নত চিকিৎসার জন্য তার বিদেশ যাওয়া প্রয়োজন। কিন্তু সুচিকিৎসার অভাবে তার অনাকাঙ্খিত কোনো...বিস্তারিত

হেফাজতে ইসলামের মহাসচিব ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। সোমবার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নুরুল ইসলামের ছেলে মোর্শেদ বিন নূর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নুরুল ইসলাম জিহাদী গতকাল রবিবার হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। মোর্শেদ বিন নূর বলেন, ‘ঢাকার খিলগাঁওয়ে বাবার প্রতিষ্ঠা করা...বিস্তারিত

খালেদা জিয়ার মৌলিক অধিকার হরণ করেছে সরকার: রিজভী

সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।  তিনি বলেছেন, ‌খালেদা জিয়ার চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার হরণ করেছে সরকার।  এদেশে খুনের আসামির সাঁজা মওকুফ হলেও গণতন্ত্রের নেত্রীর মুক্তি মিলছে না।  কারণ, সরকার খালেদা জিয়াকে ভয় পায়। সোমবার দুপুরে রাজধানীর শান্তিনগর বাজারে খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে...বিস্তারিত

১৮ কোটি মানুষের জন্য বেগম জিয়ার সুস্থতা দরকার : ফখরুল

শুধু বিএনপির জন্য নয়, খালেদা জিয়াকে দরকার ১৮ কোটি মানুষের জন্য মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যদি সত্যিকার অর্থে শান্তি চান, স্থিতিশীলতা চান, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান। তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দরকার হবে। অন্যথায় কেউ এখানে শান্তি-স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবো না। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা...বিস্তারিত