fbpx
হোম রাজনীতি

রাজনীতি

হাইকমান্ডের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করায় মঞ্জুকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ফেরাতে হার্ডলাইনে বিএনপি। শনিবার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) পদ থেকে নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে তৃণমূলকে এই বার্তা দেওয়া হয়েছে। প্রভাবশালী এই নেতার বিরুদ্ধে এমন সিদ্ধান্তের নেপথ্যে কী- তা নিয়ে বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যেও দেখা গেছে কৌতূহল। তবে দলটির নীতিনির্ধারকরা জানান, সম্প্রতি খুলনা জেলা ও মহানগর শাখার কমিটি ঘোষণার পর মঞ্জুর...বিস্তারিত

অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে মাঠে নামার আহ্বান ভিপি নুরের

অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, সরকার মাফিয়া হয়ে গেছে। মানুষের ওপর নানা অন্যায়, অবিচার, গুম, খুন ও অত্যাচার করছে। তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তাদের প্রতিহত করতে হবে। যার যার অধিকার আদায়ে কাজ করতে হবে। অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে মাঠে...বিস্তারিত

বিএনপি নেতারা মিথ্যাচারের অপরাজনীতিতে নিমগ্ন: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা চিরাচরিত মিথ্যাচারের অপরাজনীতিতে নিমগ্ন। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিনিয়ত অপপ্রচারের আশ্রয় নিচ্ছেন। বিএনপি নেতা মির্জা ফখরুল খালেদা জিয়াকে নারী মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে যে বক্তব্য দিয়েছেন- তা বাংলা সাহিত্যের ‘আষাঢ়ে গল্প’র মতো।’ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা...বিস্তারিত

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের

সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল ত্যাগ করেন। এদিন সকাল পৌনে ১০টায় মন্ত্রণালয়ে কাজে যোগ দেন ওবায়দুল কাদের। সেখান থেকে তিনি ভার্চুয়ালি দিনের নির্দিষ্ট কর্মসূচিতে অংশ নেন। গত ১৪ ডিসেম্বর বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউয়ে ভর্তি হয়েছিলেন...বিস্তারিত

মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, আগামী নির্বাচনে কার সঙ্গে জোট হবে জানি না। তাই তিনশ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। সে অনুযায়ী সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় দলকে সংগঠিত করতে কাজ শুরু করেছেন। শনিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায়...বিস্তারিত

ধোঁকা দিতে আবারো সংলাপের নামে ফাঁদ: চরমোনাই পীর

সরকারের উদ্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, নতুন নির্বাচন কমিশন গঠন করার যখন সময় এসেছে। আবার তামাশা শুরু করেছে। ধোঁকা দেওয়ার জন্য আবারো একটা ফাঁদ তৈরি করেছে সংলাপের নামে। আমরা পরিষ্কার বলতে চাই, এই ধরনের সংলাপ ধোঁকাবাজি। শুক্রবার দুপুরে রাজধানীর গুলিস্তান কাজী বশির মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের...বিস্তারিত

সংলাপ নাটক বাদ দিয়ে আগে পদত্যাগ করুন: মির্জা ফখরুল

সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংলাপের নামে নতুন নাটক শুরু হয়েছে। সংলাপ নাটক বাদ দিয়ে আগে পদত্যাগ করুন। আবারো পরিষ্কার করে বলছি, নির্বাচন কমিশন গঠনের আগে নিরপেক্ষ সরকার গঠন করুন।  বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের বাতিঘর। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে ষড়যন্ত্রের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অবিলম্বে...বিস্তারিত

নাম পরিবর্তন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের

চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নাম পরিবর্তন করা হয়েছে।  সংগঠনটির নতুন নাম দেওয়া হয়েছে ‘ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’। ‘শাসনতন্ত্র’ শব্দটি বাদ দিয়ে বাংলাদেশ যুক্ত করা হয়েছে নতুন নামে। শুক্রবার রাজধানীর কাজি বশির মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এ নতুন...বিস্তারিত

প্রবাসী মন্ত্রীকে ১ সপ্তাহের আল্টিমেটাম ভিপি নুরের

প্রবাসী মন্ত্রীকে ১ সপ্তাহের আল্টিমেটাম দিয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘দেশের যে পরিস্থিতি, তাতে শান্তিপূর্ণ আন্দোলনের পরিত্রাণ হবে না।  এজন্য তিনি রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য নেতাকর্মী, সমর্থকসহ সবাইকে প্রস্তুত হতে বলেছেন।  শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি ও বিমানের টিকিটের মূল্য কমানোর দাবিতে এ কর্মসূচির...বিস্তারিত

ছাত্রদলকে সবসময় প্রস্তুত থাকার আহ্বান নিপুণ রায় চৌধুরীর

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে, তা রাজপথে ফয়সালা হবে। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই লক্ষ্যে কাজ করছেন। তার চিন্তাকে বাস্তবে রূপ দেওয়া হবে প্রকৃত কর্মী হিসেবে আমাদের দায়িত্ব। এ জন্য বিএনপির ভ্যানগার্ড জাতীয়তাবাদী ছাত্রদলকে...বিস্তারিত

বিএনপির সমাবেশে পুলিশ অতর্কিত গুলিবর্ষণ করেছে: ফখরুল

বিএনপির কর্মসূচিতে বাধা দিয়ে চলমান আন্দোলনকে দমানো যাবে না বলে হুশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গতকাল হবিগঞ্জে গুলিবর্ষণ হয়েছে। এর মূল কারণ হবিগঞ্জ বিএনপির একটা শক্তিশালী জায়গা। হবিগঞ্জের নেতৃবৃন্দ বরাবরই প্রমাণ করেছেন, সেখানে শক্তিশালী একটা সংগঠন আছে। সে জন্য এই জায়গাতে তারা আঘাত করেছে, বিনা উসকানিতে নির্বিচারে পুলিশ অতর্কিত গুলিবর্ষণ...বিস্তারিত

এবার সাতক্ষীরায় মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সাতক্ষীরায় মামলা হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবিরের আদালতে মামলাটি করা হয়। মামলার বাদীর আইনজীবী আব্দুল মজিদ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বাদী আইনজীবী একলেসার রহমান বাচ্চু মামলায় উল্লেখ করেন, সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর ভাষায়...বিস্তারিত

এই দিন শেষ নয়, আরও দিন আছে: দুদু

সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই দিন শেষ দিন না, আরও দিন আছে।  বিচার দেখেন নাই এখনও।  এখন যে দুর্নীতি-লুটপাট, হত্যা-গুম, আমেরিকায় কার কী ভিসা বাতিল করেছে এই নিয়ে আমি খুব উদ্বিগ্ন না, এটা নিয়ে আমি চিন্তিত না।  আরে ভাই, আপনারা প্রস্তুত হন, বিচারের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতে হবে।  ভাবার কোনো কারণ নাই...বিস্তারিত

‘রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিন’ -মাহবুব-উল-আলম হানিফ

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. হামিদের সঙ্গে সংলাপে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। মিথ্যাচার-বিভ্রান্তি বন্ধ করে রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিন’ মন্তব্য করে হানিফ বলেন, আপনাদের (বিএনপি) মতামত সেখানে পেশ করুন। আপনাদের ভালো পরামর্শ থাকলে, সেটা মহামান্য রাষ্ট্রপতি বিবেচনা করতে পারেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি...বিস্তারিত

আগামীকাল প্রধানমন্ত্রী মালদ্বীপ যাচ্ছেন

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ’র আমন্ত্রণে ছয় দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার (২২ ডিসেম্বর) মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাওয়া দৈনিক কর্মসূচি থেকে এ তথ্য জানা গেছে। কর্মসূচি অনুযায়ী ২২ ডিসেম্বর দুপুরে একটি বিশেষ ফ্লাইটে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন মালেতে অবতরণ করলে দেশটির পররাষ্ট্র...বিস্তারিত

প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ করে কোনো লাভ নেই : ডা. জাফরুল্লাহ চৌধুরী

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে এমন আক্ষেপ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রেসিডেন্টের এই সংলাপে অংশ নিয়ে কারো কোন লাভ হবে না। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনের পর তিনি এ কথা বলেন। ডা....বিস্তারিত

মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন মানিকগঞ্জ আদালতে

জিয়া পরিবার ও তারেক রহমানের মেয়ে সম্পর্কে কুরুচিপূর্ণ এবং মানহানিকর ভাষা ব্যবহারের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে মানিকগঞ্জে আদালতে মামলার আবেদন করা হয়েছে। সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর আমলি আদালতে এ মামলার আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন খান। মামলার অন্য আসামি হলেন— অনলাইন...বিস্তারিত

‘প্রধানমন্ত্রী দেশকে মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন করে অর্থনৈতিক মুক্তি দিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশ থেকে জঙ্গি সন্ত্রাস নির্মূল করেছেন। নিজের জীবন বাজি রেখে বিশ্বের বুকে বাংলাদেশকে মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ ও দেশবাসী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।...বিস্তারিত

সরকার দেশকে জুলুমের নগরীতে পরিণত করেছে : মির্জা ফখরুল

বর্তমান ক্ষমতাসীন অবৈধ শাসকগোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে দেশকে জুলুমের নগরীতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ মল্লিককে তার বাসভবন থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি এ বিবৃতি...বিস্তারিত

‘ভেল্কিবাজির জন্য আওয়ামী লীগকে একদিন জবাব দিতে হবে’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের নামে ভেল্কিবাজির জন্য আওয়ামী লীগকে একদিন জবাব দিতে হবে বলে জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খুলনা জেলা ও মহানগর বিএনপি’র নবগঠিত সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের...বিস্তারিত