fbpx
হোম জাতীয়

জাতীয়

জেলা সংবাদ: ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার উন্নয়নমূলক কাজের উদ্বোধন

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। তিনি পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন, গৃহ নির্মাণ মুঞ্জুরীর চেক ও সোলার সিস্টেম বিতরণ করেন। সবশেষে গফরগাঁও উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ করেন সংসদ সদস্য।

চাঁদ দেখা গেছে, ১২ আগস্ট ঈদুল আজহা

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হবে। শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ কথা জানো হয়। এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে ১১ আগস্ট। কুয়েতের আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা...বিস্তারিত

ডিসেম্বরের মধ্য রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ডিসেম্বরের মধ্য রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ করা হবে বলে আশা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শুক্রবার মুজিবনগর পর্যটন মোটেলে আয়োজিত মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র প্রকল্পের স্থাপত্য নকশা অনুমোদন সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আশা করছি ডিসেম্বরের মধ্য আমরা এদের তালিকা প্রকাশ করতে পারবো।...বিস্তারিত

ডেঙ্গুর বিরুদ্ধে কর্মসূচি অব্যাহত থাকবে : কাদের

শুধু বাংলাদেশে নয়, এশিয়ার অনেক দেশেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গু বিস্তার না ঠেকানো পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি অব্যাহত থাকবে। শুক্রবার (২ আগস্ট) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, এডিস মশার বিরুদ্ধে এবং ভয়াবহ, প্রাণঘাতী ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকবে। দুটি সিটি...বিস্তারিত

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ কবে তা জানা যাবে আজ শুক্রবার সন্ধ্যায়। বাদ মাগরিব বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। গতকাল ইসলামিক ফাউন্ডেশন সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সভায় ১৪৪০ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত...বিস্তারিত

শুরু হল বাঙালির শোকের মাস

জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত অবিচল মানুষটি মন্ত্রোচ্চারণের মত বারবার বলেছেন, আমার দেশের মানুষকে আমি ভালবাসি, তারাও ভালোবাসে আমাকে। বাঙালির পরম এই স্বজনকে তবুও রক্ত দিতে হয়েছে ষড়যন্ত্রকারীদের নীল নকশায়। কিংবদন্তী অধিনায়কের চলে যাবার আগস্ট তাই তীব্র ভাবে বেদনার-শোকের। ভালবাসাই জীবনের পরম আরাধ্য। ব্যক্তিগত বিত্ত-বৈভবের জন্য নয়, দেশ-মাটিকে ভালবেসে জীবন-মরণকে একই সীমানায় নিয়ে এসেছিলেন তিনি। মাত্র...বিস্তারিত

স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী যে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছিলেন তা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ২টায় ওই সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈনুল ইসলাম প্রধান তা স্থগিত করার ঘোষণা দেন। অবশ্য পরবর্তীতে এই সংবাদ সম্মেলনের তারিখ জানিয়ে দেয়া হবে বলেও জানিয়েছেন মাঈনুল। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ...বিস্তারিত

“সেপ্টেম্বরের আগে ডেঙ্গু পরিস্থিতি উন্নতি হবেনা”

ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ন্ত্রণ করতে না পারলে সেপ্টেম্বরের আগে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা দেখছে না স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। এসময় বলা হয়, ৬৩টি জেলা থেকে আমরা খবর পেয়েছি যেখানে ডেঙ্গুর রোগী পাওয়া যাচ্ছে। একটা জেলা নেত্রকোনা যেখানে এখনো ডেঙ্গু হয়নি...বিস্তারিত

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ছাড়া কেউ ভিআইপি নয় : হাইকোর্ট

ভিআইপি প্রটোকল বিষয়ে হাইকোর্ট বলেছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ ভিআইপি নয়, বাকিরা সবাই রাষ্ট্রের চাকর। বুধবার (৩১ জুলাই) মাদারীপুরের কাঁঠালবাড়ি এক নম্বর ফেরিঘাটে যুগ্ম সচিবের অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি না ছাড়ায় স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে করা রিটের শুনানিকালে আদালত এ মন্তব্য করেন। বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম...বিস্তারিত

এবার ডেঙ্গুতে প্রাণ হারালেন পুলিশের এসআই

এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন পুলিশের এক এসআই কোহিনুর বেগম নীলা (৩৩)। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন। এসআই কোহিনুর বেগমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে। তার দেড় বছর বয়সী এক শিশু সন্তান রয়েছে। বুধবার (৩১ জুলাই) রাত ১টা ১৫ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মোহাম্মদপুর সিটি হাসপাতালে দায়িত্বরত...বিস্তারিত

ডেঙ্গুতে কাঁপছে দেশ, কোথায় স্বাস্থ্যমন্ত্রী?

যেখানে ডেঙ্গুর প্রকোপে কাঁপছে সারা দেশ। এদিকে ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা না ছাড়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রীপরিষদ বিভাগ। তবে এই উদ্বেগের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কোথায়? তিনি দেশে নাকি দেশের বাইরে অবস্থান করছেন তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, তিনি সপরিবারে মালয়েশিয়ায় পারিবারিক সফরে গিয়েছেন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা...বিস্তারিত

বিএনপির ভাইস চেয়ারম্যান ওমর ডেঙ্গুতে আক্রান্ত

বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ছেলেকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের দেখতে হাসপাতালে যান। সেখানে তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারকে সান্ত্বনা দেন। পরে তিনি হৃদরোগে আক্রান্ত...বিস্তারিত

ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১টায় লন্ডন থেকে মুঠোফোনে আওয়ামী লীগের বিশেষ সভায় যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সরকারের পাশাপাশি দলীয় কর্মীদের ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচিতে অংশ নেয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গুজবের বিষয়ে বিশেষভাবে সতর্ক...বিস্তারিত

ডেঙ্গুজ্বরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীর মৃত্যু

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ফারজানা (৪৩) নামে আরেক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ বছর ঢামেকে ডেঙ্গুতে মৃতের সংখ্যা আটজনে দাঁড়াল। জানা গেছে, মৃত ফারজানা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনিক্স ইউনিটের উপপরিচালক(উপসচিব) ড. নুরুল আমিনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত...বিস্তারিত

”বিরোধী শক্তি এখন সংখ্যালঘু মৌলবাদীদের নিয়ে খেলছে”

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, সরকারবিরোধী শক্তি এখন সংখ্যালঘু মৌলবাদীদের নিয়ে খেলছে। ইসলামী মৌলবাদ দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার পর এখন সংখ্যালঘু মৌলবাদ নিয়ে খেলছে। ষড়যন্ত্রকারীরা মরণ কামড় দিতে ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করে নানামুখি ষড়যন্ত্র করছে। কখনও তারা জঙ্গিবাদ, সন্ত্রাস ও গুজব ছড়িয়ে দেশকে অশান্ত করার চেষ্টা করছে। তাদের...বিস্তারিত

ঈদে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা

দেশের বিভিন্ন জেলায় ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগই ঢাকা থেকে গেছেন। কোরবানির ঈদে ঘরমুখো মানুষের কারণে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ফেনী: ফেনীতে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত এক মাসে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন প্রায় ৬৫ জন। বর্তমানে ভর্তি...বিস্তারিত

ডেঙ্গুকে আমরা সহজভাবে নিচ্ছিনা,সিরিয়াসলি নিচ্ছি-ওবায়দুল কাদের

সারাদেশ জুড়ে ডেঙ্গু জ্বরের আকার মহামারী রূপ নেওয়ায় এটিকে সহজভাবে নিচ্ছিনা, সিরিয়াসলি নিচ্ছি বলে মন্তব্য করেছেন আওযামিলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বন্যাকবলিত অঞ্চলে আওয়ামী লীগের ত্রাণ উপ-কমিটির ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, “আমরা সর্বাত্মকভাবে প্রতিরোধ গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছি। আমাদের নেত্রী বলেছেন,...বিস্তারিত

‘দাঁতভাঙা জবাব দেওয়া হবে…’

পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান এবং পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী আলকাছ মামুন বলেছেন, পার্বত্য নাগরিক পরিষদের গতিশীল কার্যক্রম দেখে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচারে নেমেছে। আমি ছাত্রজীবন থেকে শুরু করে আজ পর্যন্ত কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলাম না। শুধু মাত্র পার্বত্য চট্টগ্রামের নির্যাতিত এবং অবহেলিত জনগোষ্ঠীর অধিকার আদায়ের জন্য পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ...বিস্তারিত

ডেঙ্গুজ্বর সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য

শরীরে কোন লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন এবং সেক্ষেত্রে আপনার করণীয় কী হতে পারে? আসুন জেনে নেই ডেঙ্গুজ্বর সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য।  ১. ডেঙ্গুর লক্ষণগুলো : সাধারণভাবে ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্বর। ১০১ ডিগ্রি থেকে ১০২ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। জ্বর একটানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেবার পর আবারো জ্বর...বিস্তারিত

বিএসএমএমইউ’র দন্ত বিভাগে খালেদা জিয়ার চিকিৎসা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দন্ত বিভাগের চিকিৎসকরা খালেদা জিয়াকে দেখেছেন। শনিবার বেলা দেড়টার পর কড়া পাহারায় খালেদা জিয়াকে কেবিন ব্লক থেকে বের করে দন্ত বিভাগে নেওয়া হয়। সেখানে বিএসএমএমইউর ওরাল অ্যান্ড ম্যাক্সিফেসিয়াল বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী বিল্লুর রহমান খালেদা জিয়াকে দেখেন। তবে তার দাঁতে কী চিকিৎসা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।...বিস্তারিত