fbpx
হোম জাতীয়

জাতীয়

৪১টি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৭৩.৯৩ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন। এ ছাড়া ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। আজ বুধবার সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী দীপু মনি ও সব বোর্ডের চেয়ারম্যানেরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এ...বিস্তারিত

দেশকে উন্নত করতে শিক্ষার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নে সমাজের উন্নয়নে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেশকে উন্নত এবং দারিদ্র্যমুক্ত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ও ফলের পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রীর হাতে প্রতিটি বোর্ডের ফলাফল তুলে দেন শিক্ষা বোর্ডের...বিস্তারিত

এইচএসসির ফল প্রকাশ, পাশের হার ৭৩.৯৩%

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার( ১৭ জুলাই) গণভবনে এইচএসসি ও সমমানের সম্মিলিত ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। এবার এইচএসসিতে পাশের হার ৭৩.৯৩%। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ৫৮৬ জন। পরীক্ষা শেষ হওয়ার ৫৫ দিনেই এই ফল প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।...বিস্তারিত

রাষ্ট্রীয় মর্যাদায় এরশাদের দাফন সম্পন্ন

রংপুরের গণমানুষের আবেগ, ভালোবাসা, কৃতজ্ঞতাবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে রংপুরের পল্লীনিবাসে​ দাফন করা হয়েছে। এরশাদের স্ত্রী রওশন এরশাদ ও ছোটভাই জিএম কাদেরসহ পরিবারের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পৌনে ৬টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকার্য সম্পন্ন করা হয়। চার কিলোমিটার হেঁটে জাতীয় পার্টির সদ্য প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের মরদেহ বহনকারী...বিস্তারিত

রংপুরেই এরশাদের দাফন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের দাফন রংপুরের পল্লী নিবাসে হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও এরশাদের ভাই জি এম কাদের। মঙ্গলবার (১৬ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি।    এর আগে, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর বেলা আড়াইটায় রংপুরের কালেক্টরেট ঈদগাহ ময়দানে তার...বিস্তারিত

রংপুরে পৌঁছেছে এরশাদের লাশ

সাবেক প্রেসিডেন্ট, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের লাশ তার নিজের এলাকা রংপুরে পৌঁছেছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১ টায় ৫০ মিনিটে লাশবাহী হেলিকপ্টার রংপুর সেনানিবাসে পৌঁছায়। লাশবাহী হেলিকপ্টার রংপুর সেনানিবাসে অবতরণ করার পর শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে করে এরশাদের লাশ রংপুর কেন্দ্রীয় ইদগাহ মাঠে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ...বিস্তারিত

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বৈঠকে দু’দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো.নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

বন্যায় বাড়ছে জনদুর্ভোগ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা বর্ষণে প্লাবিত হয়েছে সিলেটের ১৩ উপজেলা। একটি উপজেলা বাদ থাকলেও (দক্ষিণ সুরমা) সেটিও আজ প্লাবিত হয়েছে। পানিবন্দি রয়েছেন প্রায় ৩ লাখ মানুষ। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় বাড়ছে জনদুর্ভোগ। চুলোয় আগুন না জ্বলায় শুকনো খাবার খেয়েই থাকতে হচ্ছে পানিবন্দ মানুষের। তবে ঘর থেকে বের হতে না পারায়...বিস্তারিত

ভাইয়ের জন্য কেঁদে ক্ষমা চাইলেন জিএম কাদের

ভাইয়ের জন্য কেঁদে হাত জোড় করে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন এরশাদের ছোট ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। রবিবার বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে এরশাদের নামাজে জানাজার আগে তিনি দেশবাসীর কাছে ক্ষমা চান। জিএম কাদের বলেন, আজ সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় এরশাদ মারা যান। তিনি...বিস্তারিত

এরশাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো শোক বার্তায় এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ- এর মৃত্যুতে গভীর...বিস্তারিত

চার স্থানে এরশাদের জানাজার সিদ্ধান্ত

  জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জানাজা চার স্থানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন। তিনি বলেছেন, মোট চারটি স্থানে তাঁর (এরশাদ) জানাজার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে। প্রথমে ক্যান্টনমেন্টে, এরপর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, তারপর রংপুর নেওয়া হবে। রংপুরের জানাজার পরদিন জাতীয় ঈদগাহে জানাজা শেষে সামরিক করবস্থানে দাফন করা...বিস্তারিত

ঈদুল আযহাতেও লম্বা ছুটি পাচ্ছেন চাকরীজীবীরা

ঈদুল ফিতরের মতো ঈদুল আযহাতেও লম্বা ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। মাত্র একদিন ছুটি নিতে পারলেই টানা ৯ দিনের ছুটি মিলে যাবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের ১২ আগস্ট (সম্ভাব্য) ঈদ হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) এরইমধ্যে ঘোষণা দিয়েছে, আগামী ১১ আগস্ট মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আযহা উদযাপন হতে পারে। আর যেহেতু সৌদি আরবের...বিস্তারিত

ভারতীয় জেলেকে বাঁচালো বাংলাদেশি নাবিকরা

৫ দিন বঙ্গোপসাগরে ভাসতে থাকা এক ভারতীয় জেলেকে বাঁচিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশি নাবিকরা। ডাক্তারি পরীক্ষা শেষে গতকাল বিকেলে, তাকে চট্টগ্রামের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এসময়, কোস্টগার্ড ও জাহাজ মালিক কেএসআরএম গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, গত বুধবার ভারতীয় জেলে রবীন্দ্রনাথ দাশকে উদ্ধার করে বাংলাদেশি জাহাজ এম ভি জাওয়াদের নাবিক ও ক্রুরা। সে...বিস্তারিত

মন্ত্রীসভা সম্প্রসারিত হচ্ছে

সম্প্রসারিত হচ্ছে মন্ত্রিসভা। আগামী শনিবার (১৩ জুলাই) শপথ অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে ডিসি সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাব দেন শফিউল আলম। তিনি বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের সাংবাদিকরা অসুবিধায় আছে : ব্রিটিশ হাইকমিশনার

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, চাপের কারণে বাংলাদেশের সাংবাদিকরা সেল্ফ সেন্সর আরোপ করতে বাধ্য হয়। ফলে অনেক ক্ষেত্রে তারা অনেক স্টোরি ধামাচাপা দেয়। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যমের গুরুত্ব এবং সংবাদকর্মীদের স্বাধীনভাবে কাজ করতে দেয়ার পক্ষে সমর্থন যোগাতে লন্ডনে বুধবার শুরু হয়েছে দু’দিনের একটি আন্তর্জাতিক সম্মেলন। ব্রিটেন ও ক্যানাডা যৌথভাবে এই সম্মেলনের আয়োজক। এই...বিস্তারিত

জামাত নেতা আজহারের আপিলের রায় যে কোন দিন

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আনা আপিল শুনানি শেষ হয়েছে। বুধবার শুনানি শেষে আপিলটি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ভবিষ্যতে রায়ের জন্য রেখেছেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ আজহারের পক্ষে এ মামলার আপিলে আসামি ও রাষ্ট্রপক্ষ পক্ষের...বিস্তারিত

মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি : প্রধানমন্ত্রী

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। তাদের কারণে কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে। আমি বিশ্বাস করি, শিগগিরই রোহিঙ্গারা দেশে ফিরে যাবেন। তারা যত দ্রুত নিজ দেশে ফিরে যাবে ততই মঙ্গল। বুধবার রাজধানীর একটি...বিস্তারিত

আমার ছেলেদের কেউ খারাপ বলতে পারবেন না : প্রধানমন্ত্রী

আশা পূরণ হয়নি। বিশ্বকাপ থেকে খালি হাতেই ফিরতে হয়েছে টাইগারদের। সেমিফাইনাল তো দূরের কথা, শেষ পর্যন্ত অষ্টম স্থানে থেকে বিদায় নিতে হয়েছে মাশরাফিদের। তবে বিশ্বকাপে ব্যর্থতার পর দল নিয়ে সমালোচনার মধ্যে খেলোয়াড়দের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে খেলোয়াড়দের কোনো দোষ দেখছেন না তিনি। সোমবার (৮ জুলাই) গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিক...বিস্তারিত

টিভির সংখ্যা বেড়ে যাওয়ায় ধর্ষণের ঘটনা বেশি উঠে আসছে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক জানান, দেশে টিভি চ্যানেলের সংখ্যা বেড়ে যাওয়ায় ধর্ষণের ঘটনা গণমাধ্যমে বেশি উঠে আসছে। মন্ত্রী বলেন, একটা ঘটনা যখন ঘটে একই রকম অনেক ঘটনা তখন ঘটে যায়। যেমন কোনো একটা আগুনের ঘটনা ঘটলে প্রায় জায়গায়ই আগুন লাগছে। আবার ধর্ষণের ঘটনা যখন হচ্ছে কয়েকটি ধর্ষণের ঘটনা সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। তিনি বলেন, আমি একটি...বিস্তারিত

কক্সবাজার সমুদ্রে ঝাউবাগান হুমকির মুখে

সমুদ্র সৈকত কক্সবাজারের সৌন্দর্য বর্ধনকারী সবুজ বেষ্টনী ঝাউবাগান হুমকির মুখে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় বর্ষা মৌসুমে সাগরের ঢেউয়ের ধাক্কায় ভাঙছে বালিয়াড়ি ও সড়ক। সমুদ্রগর্ভে গত ১০ বছরে বিলীন হয়েছে লক্ষাধিক ঝাউগাছ। তাই দ্রুত সময়ের মধ্যে শহর রক্ষা বাঁধ নির্মাণ ও সৈকতের বালিয়াড়িতে শেকড়যুক্ত গাছ রোপণের দাবি পরিবেশবাদীদের। তবে পর্যটন বান্ধব শহর রক্ষা বাঁধ নির্মাণে...বিস্তারিত