fbpx
হোম জাতীয়

জাতীয়

১০ টাকার টিকেট কেটে চিকিৎসা গ্রহণ করেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে একজন সাধারণ রোগীর মতই চোখের চিকিৎসা নিয়েছেন। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল ৮টায় এই হাসপাতালে যান এবং সাধারণ রোগীর মত বহির্বিভাগ থেকে ১০ টাকা মূল্যমানের টিকেট কেটে চিকিৎসা গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগেও প্রধানমন্ত্রী এই হাসপাতাল থেকে...বিস্তারিত

২০২১ সালের জুনের মধ্যেই পদ্মাসেতু দিয়ে যানবাহন চলাচল শুরু করবে : কাদের

২০২১ সালের জুন মাসের মধ্যে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নে সরকারের ঋণ পরিশোধের জন্য অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে ঋণচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান। সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতু...বিস্তারিত

দেশের সব আদালতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টানানোর নির্দেশ

দেশের আদালতসমূহের এজলাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টানানোর নির্দেশনা চেয়ে রিট হয়েছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট বারের আইনজীবী সুবীর নন্দী দাস রিটটি ফাইল করেন। আজ (বৃহস্পতিবার) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চে রিটের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাডভোকেট সুবীর নন্দী জানান, দেশের প্রতিটি আদালত কক্ষ...বিস্তারিত

জাতীয় কবির ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (২৭ আগস্ট)। দিনটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষক, রাজনীতিক, স্বজন। সকালে (২৭ আগস্ট) কবির কবরে ফুল দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের নানা বিভাগের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী তার সাথে ছিলেন। এ সময় কবির বিদেহী আত্মার মাগফেতার...বিস্তারিত

বিমান পরিবহনে যাত্রী মারা গেলে মোটা অঙ্কের ক্ষতিপূরণ

বিমান পরিবহনে কোনো যাত্রী মারা গেলে বা আঘাতপ্রাপ্ত হলে প্রথম ধাপেই এক লাখ এসডিআরের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল নির্ধারিত মান) সমপরিমাণ ক্ষতিপূরণ পাবেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। ক্ষতিপূরণ না দিলে সংশ্লিষ্ট বিমান সংস্থাকে অনধিক ১০০ কোটি টাকা অর্থদণ্ড বা অনধিক ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এসব বিধান রেখে ‘আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন, ১৯৯৯) আইন, ২০১৯-এর খসড়ার নীতিগত...বিস্তারিত

জম্মু-কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক নয়: রাহুল গান্ধী

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, জম্মু-কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়। বিরোধী প্রতিনিধিদলকে শ্রীনগরে ঢুকতে না দেওয়ার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করলেন রাহুল। শনিবার সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী-সহ বিরোধী নেতাদের শ্রীনগর থেকেই ফেরত পাঠিয়ে দিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। দিল্লিতে ফিরেই জম্মু-কাশ্মীর প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করেন কংগ্রেস এই নেতা। তিনি বলেন, ‘কয়েকদিন আগে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল আমাকে...বিস্তারিত

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। রোববার রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে মেয়র ঢাকা ত্যাগ করেন। সিটি কর্পোরেশন সূত্র জানায়, শারীরিক সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে  সিঙ্গাপুর যাচ্ছেন মেয়র। সোমবার চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা না দিলে পর দিনই মেয়রের দেশে ফেরার কথা রয়েছে। তবে দেশের বাইরে থাকলেও ডেঙ্গু বা এর...বিস্তারিত

ডেঙ্গু জ্বরে নিভে গেল পাবনার স্কুল শিক্ষিকার প্রাণ

জালাল উদ্দিন ,পাবনা প্রতিনিধি পাবনার সাঁথিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিভে গেল এক স্কুল শিক্ষিকার প্রাণ। তার নাম জীবন নাহার। সাঁথিয়া ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা এবং সাঁথিয়া পৌর কমিশনার রাকিবুল ইসলাম রকিবের স্ত্রী। জানা যায়, তিনি ঈদ করতে ঢাকায় বাবার বাড়ি গিয়েছিলেন, সেখান থেকে জ্বরে আক্রান্ত হন। ঈদ পর সাঁথিয়া নিজ বাড়িতে এসে...বিস্তারিত

বিদেশ যেতে কেউ যেন দালালের খপ্পরে না পড়ে সেদিকে নজর দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশ যেতে কেউ যেন দালালের খপ্পরে না পড়ে সেদিকে বিশেষ নজর দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। রোববার (২৫ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অভিবাসন বিষয়ক স্টিয়ারিং কমিটির প্রথম সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিদেশে পাঠানোর আগে শ্রমিকদের যথাযথ...বিস্তারিত

হিন্দু সম্প্রদায়ের শত্রুরা জাতিরও শত্রু: কাদের

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের হিন্দু সম্প্রদায়ের শত্রুরা জাতিরও শত্রু। জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার রাজধানী পলাশীর মোড়ে একটি র‌্যালিতে তিনি বলেন,সাম্প্রদায়িক অপশক্তি আপনার (হিন্দু সম্প্রদায়) শত্রু তারা রাষ্ট্রেরও শত্রু। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন পর্যন্ত বর্তমান সরকার ক্ষমতায় থাকবে ততদিন হিন্দুদের তাদের নিরাপত্তা নিয়ে ভায়ের...বিস্তারিত

সড়ক পরিবহন আইন শিগগিরই কার্যকর করা হবে: ওবায়দুল কাদের

সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন শিগগিরই কার্যকর করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সচিবালয়ে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সুপারিশমালা প্রণয়নে গঠিত কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। সড়কে নিরাপত্তা নিশ্চিতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান কাদের। ওবায়দুল কাদের বলেন, সড়ক পরিবহন আইনে বিধিমালা প্রবৃদ্ধি প্রনয়নের জন্য...বিস্তারিত

২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

২১ আগস্টের গ্রেনেড হামলার জন্য খালেদা জিয়া, তারেক রহমানসহ তৎকালিন জোট সরকারকে পুনরায় অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই জঘন্য ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এ ধরনের হামলা কোনদিনও ঘটা সম্ভব নয়।’ তিনি বলেন, ‘এটা একটি প্রমাণিত সত্য যার জন্য মামলা করে এতদিন পরে আমরা একটা রায়ও...বিস্তারিত

কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়: বাংলাদেশ

কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর প্রথমবারে মত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তার অবস্থান জানালো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ বুধবার এনিয়ে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মনে করে যে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপ ভারতের অভ্যন্তরীণ বিষয়। নীতিগত অবস্থান থেকে বাংলাদেশ সব সময় প্রচার করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি...বিস্তারিত

ডেঙ্গু ঠেকাতে আসছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল

ডেঙ্গু নিয়ন্ত্রণে বন্ধ্যা মশা ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করতে একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসছেন। বুধবার (২১ আগস্ট) এ দলটির ঢাকায় এসে দুই অবস্থান করার কথা রয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এডিস মশার বিস্তার ঠেকাতে বিশেষ প্রযুক্তিতে উৎপাদিত বন্ধ্যা মশা ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশকে সহায়তা করবে দলটি। বিশেষজ্ঞ দলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ), জাতিসংঘের...বিস্তারিত

দেশে ফিরেছেন ১২ হাজার হাজী,৮৯ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্সের ৩৪টি ফ্লাইটে দেশে ফিরেছে ১২ হাজার ৫৫২ জন বাংলাদেশি হাজী। আর পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গিয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৯ জন বাংলাদেশির মৃতদের মধ্যে ৭৭ জন পুরুষ এবং ১২ জন নারী। তাদের ৭৯ জন মক্কায়, ৯ জন মদিনায় এবং জেদ্দা একজন মারা গেছেন।...বিস্তারিত

হুইল চেয়ারে বসে অভিযানে মেয়র আতিকুল

ডেঙ্গু মোকাবিলায় বিশ দিনের বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকেই রাজধানীর গুলশান-১ থেকে এ কার্যক্রমের শুরু হয়। তবে গুলশানস্থ ডা. ফজলে রাব্বী পার্কে অভিযানের উদ্বোধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রকে দেখা গেল হুইল চেয়ারে। অনুষ্ঠান স্থলে এসে স্ক্র্যাচে ভর দিয়ে দাঁড়িয়ে চিরুনি অভিযানের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন...বিস্তারিত

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে হাসপাতালে ভর্তি হচ্ছেন নানা বয়সী মানুষ। বাড়তি রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে আলাদা ওয়ার্ড কিংবা স্পেশাল টিম। পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সেবার পাশাপাশি সচেতনতামূলক নানা কর্মসূচি গ্রহণ করেছে স্বাস্থ্যবিভাগ। যশোর: যশোরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার ৮ উপজেলায়...বিস্তারিত

ডেঙ্গুতে বাবার মৃত্যু, ছেলেও আক্রান্ত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। দেলোয়ার হোসেন সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গী গ্রামের সফিউদ্দিন আহমেদের ছেলে। তিনি ফরিদপুর শহরের পূর্বখাবাসপুরস্থ লঞ্চঘাট জামে মসজিদের খাদেম ছিলেন। সালমান (৬), সায়মা (৪) ও সাফিয়ান ( দেড় বছর) নামে...বিস্তারিত

নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন বিষয়ে আদেশ কাল

সংবাদপত্রের সাংবাদিক ও কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ডের চূড়ান্ত গেজেট (প্রজ্ঞাপন) প্রকাশে স্থিতাবস্থা জারি করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানিতে আজ সোমবার  প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, সাংবাদিক ছাড়া সংবাদপত্রের (গণমাধ্যমের) মালিকরা অস্তিত্বহীন। শুনানি শেষে আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেবেন বলে ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আবেদনের...বিস্তারিত

১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৫ কোটি ডলার

ঈদকে কেন্দ্র করে চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনে প্রায় ১৭৫ কোটি ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ১৪ হাজার ৭৮৭ কোটি টাকা। বিপুল অঙ্কের এ রেমিট্যান্সের বেশিরভাগই মধ্যপ্রাচ্য থেকে এসেছে। বন্ধের দিনগুলো বাদ দিলেও আগস্ট মাস শেষ হতে আরো ১০ দিন বাকি। সব মিলিয়ে এমাসে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স ছাড়ানোর...বিস্তারিত