fbpx
হোম জাতীয়

জাতীয়

ডিএমপি’র ৮ থানার ওসি রদবদল

ক্যাসিনো থেকে শুরু করে ধর্ষণ, প্রতারণা ও চাঁদাবাজিসহ পুলিশের ‍বিরুদ্ধে নানা অভিযোগের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আট থানার ওসিকে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরের এক আদেশে এই বদলি করা হয়। ডিএমপি সদর দপ্তরের ওই আদেশে ভাটারা থানার ওসি মো. আবু বকর সিদ্দিককে পল্টন মডেল থানায়, কলাবাগান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ...বিস্তারিত

ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি হবেনা : ধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ান-ইলেভেনের মতো ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে আগ থেকেই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটতে পারে। প্রধানমন্ত্রী বলেন, যদি কোন অনিয়ম থেকে থাকে আমি ব্যবস্থা নেব, আমরা ব্যবস্থা নেব এবং সে যেই হোক না কেন এমনকি তারা আমার দলের হলেও। যদি আমি...বিস্তারিত

সোনারগাঁও হোটেলের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর সোনারগাঁও হোটেলের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে আগুন  নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের সাতটি...বিস্তারিত

অভিযান অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

দেশে চলমান দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকালে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য দেন তিনি। ওই বক্তব্যে গত আট দিনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান, সাধারণ পরিষদে ভাষণ এবং বিভিন্ন কার্যক্রমের...বিস্তারিত

পেঁয়াজের কেজি ১৩০ থেকে ১৫০ টাকা !

গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীতে দেশি পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি ৮০ টাকা আর বিদেশি পেঁয়াজ প্রতি কেজি ৭০ টাকা। আজ সোমবার সকালেই বাজারে আগুন! দেশি পেঁয়াজ প্রতি কেজি  সর্বোচ্চ ১৫০ টাকা আর বিদেশি পেঁয়াজ প্রতি কেজি ১৩০ টাকা! চেঞ্জ টিভির অনুসন্ধানে জানা যায়, পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়েছে ভারত—গতকাল রোববার এ সংবাদে দেশের বাজারে হু হু...বিস্তারিত

‘গত দশ বছরে উন্নয়ন প্রকল্পে বরাদ্দ সব টাকা সঠিকভাবে ব্যবহার হলে দেশ আরও বেশি এগিয়ে যেতো’

গত দশ বছরে উন্নয়ন প্রকল্পে বরাদ্দ সব টাকা সঠিকভাবে ব্যবহার হলে দেশ আরও বেশি এগিয়ে যেতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতি ও মাদক ব্যবসা করে কেউ অবৈধ সম্পদের মালিক হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। শনিবার (২৮ সেপ্টেম্বর) নিউইর্য়কে ম্যারিয়ট...বিস্তারিত

সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপিত

নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন করা হচ্ছে। রাত ১২টা ১ মিনিটে রাজশাহীর পদ্মার পাড়ের লালন মঞ্চ এলাকায় ৭৩টি ফানুস উড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়। জেলা আওয়ামী লীগ এ ফানুস উৎসবের আয়োজন করে। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। একই সময়ে বরিশালে আওয়ামী লীগের কার্যালয়ে...বিস্তারিত

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিল গেটস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে অন্যতম ব্যক্তি বিল গেটস। বুধবার সকালে যুক্তরাষ্ট্রে হোটেল লোটে প্যালেসে এসে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ন্যাশনাল এডভাইজারি কাউন্সিল অব নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার অ্যান্ড অটিজম অব বাংলাদেশের চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন...বিস্তারিত

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : তৃতীয় শ্রেণি পেয়েও গুরুত্বপূর্ণ পদে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন জোরালো হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর মেয়াদে হওয়া বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগও বাড়ছে। শিক্ষার্থীরা বলছেন, বিদ্যমান পরিস্থিতিতে তাঁদের অবস্থান একটাই, বর্তমান উপাচার্যের পদত্যাগ বা বিদায়। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীরা এক সপ্তাহ ধরে দিনে-রাতে আন্দোলন করে যাচ্ছেন। গতকাল বুধবার তাঁরা অনশনের পাশাপাশি...বিস্তারিত

রাঘববোয়ালরাও রেহাই পাবে না: কাদের

ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানে চুনোপুঁটি থেকে রাঘববোয়াল কেউই রেহাই পাবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাস শুটিং ক্লাব পয়েন্টে নবনির্মিত আন্ডারপাসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি-অনিয়ম, মাদক, জুয়ার বিরুদ্ধে অ্যাকশন...বিস্তারিত

সুনামগঞ্জে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৯

মঙ্গলবারে সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকুঠা হাওরে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ জন হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার সকালে পাঁচ এবং মঙ্গলবার রাতে চারজনের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় এখনও ২ জন নিখোঁজ রয়েছে। সকালে উদ্ধার হওয়া চার লাশের পরিচয় পাওয়া যায় এবং একজন অজ্ঞাত। তারা হলেন- দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের রইতনু নেছা...বিস্তারিত

অপকর্মের বিরুদ্ধে অভিযানকে স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান

ক্যাসিনো, টেন্ডারবাজী, দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সরকারের অবস্থানকে স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল সকালে সাভার সেনানিবাসের মিলিটারি ফার্মে আধুনিক প্রযুক্তি সম্পন্ন দেশের প্রথম ‘মিল্কিং পার্লার’ উদ্বোধনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। চলমান ক্যাসিনোবিরোধী অভিযান নিয়ে সেনাপ্রধান বলেন, যে নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন এটা অত্যন্ত ইতিবাচক। দুর্নীতি বা অপকর্মের বিরুদ্ধে সরকারের যে শক্তিশালী...বিস্তারিত

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা বিষয়ক এক অনুষ্ঠানে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন প্রস্তাব দেয়ার কথা জানিয়ে বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে আমি পাঁচটি প্রস্তাব দিয়েছিলাম। যেখানে কফি আনান কমিশনের সুপারিশগুলোর সম্পূর্ণ বাস্তবায়ন, রাখাইন রাজ্যে আলাদা ‘বেসামরিক পর্যবেক্ষিত সেইফ জোন’ প্রতিষ্ঠা কথা অন্তর্ভুক্ত ছিল। এবার আমি নিম্নলিখিত বিষয়গুলো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে (ইউএনজিএ) উপস্থাপন...বিস্তারিত

রোহিঙ্গা সংকট সমাধানে গঠন হচ্ছে ত্রিপাক্ষিক ওয়ার্কিং কমিটি: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে গঠন করা হচ্ছে বাংলাদেশ-চীন-মিয়ানমার ত্রিপাক্ষিক ওয়ার্কিং কমিটি। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে চীনের মধ্যস্ততায় বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধান না হলে পুরো অঞ্চলে উগ্রবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কা করেন তিন দেশের পররাষ্ট্র মন্ত্রী।  জাতিসংঘের ৭৪তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশ ও মিয়ানমার, দু’দেশের পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে...বিস্তারিত

ঢাবিতে ছাত্রদলকে পেটাল ছাত্রলীগ, আহত ২০

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের ওপর ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন প্রায় ২০ জন। হাকিম চত্বর, দোয়েল চত্বর ও টিএসসিতে দফায় দফায় এই হামলার সময় দায়িত্বপালনরত তিন সাংবাদিকও আক্রান্ত হয়েছেন। আহতদের কয়েকজন হলেন- ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ন সাধারণ সম্পাদক শাহনেওয়াজ, জিয়াউর রহমান হলের সদস্য কামরুল ইসলাম, বঙ্গবন্ধু হলের যুগ্ন আহ্বায়ক খোরশেদ আলম সোহেল, সূর্যসেন...বিস্তারিত

এ দেশে ক্যাসিনো আইনসঙ্গত ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ দেশে ক্যাসিনো আইনসঙ্গত ব্যবসা নয়, আইনের বাইরে কোনও ব্যবসা আমরা কাউকে করতে দেবো না। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাসিনোতে ব্যবসা বাংলাদেশে অবৈধ। যেটা অবৈধ...বিস্তারিত

মতিঝিলের যুবলীগ নেতা সাঈদ কমিশনার বিদেশে

ক্যাসিনোতে অভিযান চালানোর পরই বেরিয়ে এসেছে মতিঝিলের যুবলীগ নেতা এ কে এম মমিনুল হক সাঈদের নাম। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। একই সঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাধারণ সম্পাদকও। ওয়ান্ডারার্স ক্লাবটি পরিচালিত হতো তার নেতৃত্বে। খেলার বদলে এই ক্লাবে জুয়ার টাকায় জৌলুসের দৃশ্য ধরা পড়ার পরই তার সম্পর্কে খোঁজখবর নেওয়া...বিস্তারিত

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে নৈশকোচের ধাক্কায় নিহত ৪

ঢাকা-গোপালগঞ্জ-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে যাত্রীবাহী নৈশকোচের ধাক্কায় পুলিশের এক কনস্টেবলসহ চারজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে ঢাক-খুলানা মহাসড়কের গোপালগঞ্জে সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, গোপালগঞ্জ পুলিশ লাইনে কর্মরত সুবেদার আব্দুর রশিদ (৪৫), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রাজলক্ষ্মী গ্রামের নারায়ন...বিস্তারিত

৮ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগ দিতে আটদিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ২৪ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক হবে এবং ২৮ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক...বিস্তারিত

আজ ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আট দিনের সরকারি সফরে আজ (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে ২৪ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক এবং ২৮ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন। বিমান...বিস্তারিত