হোম জাতীয় ‘গত দশ বছরে উন্নয়ন প্রকল্পে বরাদ্দ সব টাকা সঠিকভাবে ব্যবহার হলে দেশ আরও বেশি এগিয়ে যেতো’
‘গত দশ বছরে উন্নয়ন প্রকল্পে বরাদ্দ সব টাকা সঠিকভাবে ব্যবহার হলে দেশ আরও বেশি এগিয়ে যেতো’

‘গত দশ বছরে উন্নয়ন প্রকল্পে বরাদ্দ সব টাকা সঠিকভাবে ব্যবহার হলে দেশ আরও বেশি এগিয়ে যেতো’

10
0

গত দশ বছরে উন্নয়ন প্রকল্পে বরাদ্দ সব টাকা সঠিকভাবে ব্যবহার হলে দেশ আরও বেশি এগিয়ে যেতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতি ও মাদক ব্যবসা করে কেউ অবৈধ সম্পদের মালিক হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার।

শনিবার (২৮ সেপ্টেম্বর) নিউইর্য়কে ম্যারিয়ট মারকুইজ হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশের উন্নয়ন আরও এগিয়ে নিতে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজের ৭৩তম জন্মদিনে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত ও জন্মদিনের শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসীরা।

এক ঘন্টারও বেশি সময় বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন, অগ্রযাত্রার কথা তুলে ধরেন। বলেন, এ উন্নয়ন আরও এগিয়ে যেতো যদি সবাই আন্তরিক হতো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে পরিমাণ উন্নয়ন প্রকল্প আমরা নিয়েছি তার সব টাকার যদি সঠিক ব্যবহার হতো তাহলে বাংলাদেশের উন্নয়ন আরো অনেক দূর এগিয়ে যেতো। এখন আমাকে খুঁজে বের করতে হবে কারা কোথায় এ টাকাগুলো ক্ষতিগ্রস্ত করেছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের একটা বড় অংশ জুড়ে ছিল দেশে পরিচালিত দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গ। তিনি বলেন, ব্যক্তি কিংবা দলীয় পরিচয় যাই হোক না কেনো দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না।

(10)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *