fbpx
হোম জাতীয়

জাতীয়

করোনায় মৃত্যুর মিছিলে দেড় লাখ মানুষ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা দেড় লাখের বেশি। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ২৭ হাজারের বেশি। করোনায় মৃত্যুর তথ্য বলছে, প্রথম মৃত্যুর পর ৫০ হাজার ছাড়াতে সময় লেগেছে ৮২ দিন। আর এর পরের ৫০ হাজার মানুষের মৃত্যু হতে সময় লেগেছে মাত্র ৮ দিন। এক দিন কমে পরের সাত দিনেই মারা গেছে আরও ৫০...বিস্তারিত

আবারও করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড; মৃত্যু ১৫, আক্রান্ত ২৬৬ জন

দেশে নতুন করে আরও ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৫ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মারা গেছেন মোট ৭৫ জন। মোট আক্রান্ত হয়েছেন ১,৮৩৮ জন। গত ২৪ ঘণ্টায় ২,১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত...বিস্তারিত

সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা; নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা

করোনা ভাইরাসের জন্য সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। সংক্রমণের ঝুঁকি এড়াতে মানুষকে বাসায় থাকতে বলা হয়েছে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। পাশাপাশি, সারাদেশে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরের বাইরে বের হওয়ার ক্ষেত্রে পুরোপুরি নিষেধাজ্ঞা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল...বিস্তারিত

দেশে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা রেকর্ড; মৃত্যু ১০, আক্রান্ত ৩৪১ জন

করোনা ভাইরাসে দেশে ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত আরও ৩৪১ জন। যা নিয়ে মোট আক্রান্ত ১,৫৭২ জনে দাড়িয়েছে। এবং মৃত্যু সংখ্যা মোট ৬০ । আজ এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা.নাসিমা সুলতানা । তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২,০১৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্ত ১০ জনের...বিস্তারিত

রমজানে তারাবির নামাজ ঘরে পড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র মাহে রমজানের তারাবির নামাজ ঘরে পড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আল্লাহ যেকোনো স্থান থেকে ইবাদত করলেই কবুল করেন। আপনারা জানেন করোনা ভাইরাসের কারণে মক্কায় মসজিদে নামাজ বন্ধ হয়েছে। কাজেই ঘরে বসেই নামাজ আদায় করুন। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা বিভাগের, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও...বিস্তারিত

খতম তারাবিতে প্রতি মসজিদে একজন হাফেযকে অনুমতি দেওয়ার আহবান

করোনা পরিস্থিতিতে সারাদেশে বর্তমান লকডাউন অবস্থা অব্যাহত থাকলে দেশের সকল মসজিদে ন্যূনতম ৫ জন মুসল্লির সাথে একজন করে হাফেযকে তারাবির নামাজ পড়ানোর অনুমতি দেওয়ার আহবান জানিয়েছেন আহলুল হুফফায ফাউন্ডেশনের চেয়ারম্যান কারী শেখ নাজির উল্লাহ। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারি এই হাফেয আরো বলেন, বাংলাদেশের হাফেযরা সাধারণত মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান, যাদের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী।...বিস্তারিত

দেশে করোনায় আক্রান্ত রেকর্ড ২১৯; মৃত্যু ৪ জন নিয়ে মোট ৫০ জন

করোনা ভাইরাসে দেশে ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত আরও ২১৯ জন। যা নিয়ে মোট আক্রান্ত ১,২৩১ জনে দাড়িয়েছে। এবং মৃত্যু সংখ্যা মোট ৫০ । আজ এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি দেশবাসীকে ঘরে থাকার অনুরোধ করেন। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। এবং বিদেহীদের আত্বার মাগফেরাত কামনা করার কথাও...বিস্তারিত

ব্রেকিং: হু হু করে বাড়ছে মত্যুর সংখ্যা; মৃত্যু আরও ৭, আক্রান্ত ২০৯ জন

করোনার থাবা থেকে মুক্ত হচ্ছেনা বাংলাদেশ। প্রতিদিনি মৃত্যুর সংবাদ এবং আক্রান্তের খবর আসছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭  জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মারা গেছেন মোট ৪৬ জন। এবং নতুন করে আরও ২০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আর নতুন করে আরও ১,৯০৫ জনের নমুনা...বিস্তারিত

দেশে করোনায় মৃত্যু আরও ৫ জন; বেড়েছে আক্রান্ত সংখ্যা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মারা গেছেন মোট ৩৯ জন। এবং নতুন করে আরও ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এনিয়ে দেশে এখন মোট ৮০৩ জনের করোনা শনাক্ত হওয়ার কথা জানান আইডিসিআর পরিচালক। স্বাস্থ্যমন্ত্রী...বিস্তারিত

দেশে বেড়েই চলছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মারা গেছেন মোট ৩৪ জন। এবং নতুন করে আরও ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, আমরা আরও ৪ জনকে হারিয়েছি। তাদের আত্মার মাগফিরাত কামনা...বিস্তারিত

করোনা মোকাবিলায় কৃষিখাতে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা ঘোষণা

কৃষি খাতের ক্ষতি মোকাবিলায় কৃষকের জন্য ৫০০০ কোটি টাকার বিশেষ প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তহবিল থেকে সহজ শর্তে মাত্র ৫ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন কৃষক। রোববার (১২ এপ্রিল) ভিডিও কনফারেন্সে বক্তব্যকালে তিনি এ প্রণোদনা ঘোষণা করেন। আজকে বরিশাল ও খুলনা বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা...বিস্তারিত

করোনায় আরও ৩ জনের মৃত্যু; আক্রান্ত ৫৮ জন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জন মারা গেছেন। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৮ জন। সুস্থ হয়েছেন ৩ জন। এনিয়ে দেশে করোনায় মোট শনাক্ত হয়েছে ৪২৮ জন। আর মারা গেছেন মোট ৩০ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে আরও ৯৫৪টি। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের এক...বিস্তারিত

সরকারি ছুটি বাড়ছে আরও ১১ দিন

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সাধারণ ছুটি আরো বাড়ানো হচ্ছে। ছুটি ১১ দিন বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হচ্ছে। এ বিষয়ে ১০ এপ্রিল, শুক্রবার জনপ্রশাসন  মন্ত্রণালয়ের উপসচিব (বিধি-৪) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর সারসংক্ষেপ (প্রস্তাব) আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে আজই আদেশ জারি হতে পারে। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব...বিস্তারিত

দেশে থামছেনা করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা; মৃত্যু ৬, আক্রান্ত ৯৪

বাংলাদেশে প্রতিদিনি বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । সেই সঙ্গে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যাও। কিন্তু আজ গতকালের চেয়ে মৃত্যু সংখ্যা বেড়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জন মারা গেছেন। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯৪ জন। এ তথ্য অনলাইন ব্রিফিংয়ে জানিয়েছন, আইইডিসিআর  পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ।...বিস্তারিত

এবার দেশে করোনায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড; মৃত্যু ১ জন

বাংলাদেশে প্রতিদিনি বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । সেই সঙ্গে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যাও। কিন্তু আজ গতকালের চেয়ে মৃত্যু সংখ্যা কমেছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ জন মারা গেছেন। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১১২ জন। এ তথ্য অনলাইন ব্রিফিংয়ে জানিয়েছন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ৮ মার্চ থেকে এ পর্যন্ত করোনা...বিস্তারিত

বিশেষজ্ঞরা বলছেন সবারই মাস্ক ব্যবহার জরুরি

করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সাধারণ নাগরিকদেরও মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, কানাডাসহ অনেক দেশ। ফলে, বিশ্বব্যাপী সার্জিকাল মাস্কের সংকট তৈরি হয়েছে। দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর (পিপিই) সংকট দেখা দেওয়ায় নাগরিকদের নিজ উদ্যোগে মাস্ক তৈরি করে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন মার্কিন কর্তৃপক্ষ। সার্জিক্যাল মাস্কসহ অন্যান্য...বিস্তারিত

আজও ৩ জনের মৃত্যু; আক্রান্ত ৫৪ জন, তরুণদের সংখ্যাই বেশি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩ জন মারা গেছেন। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। আজ বুধবার দুপুরে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। পরিসংখ্যানে দেখা গেছে ৫৪ জনের মধ্যে যুবকরাই বেশি আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হননি। এদিকে গত...বিস্তারিত

বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসির পরোয়ানা জারি

অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসির পরোয়ানা জারি করেছেন আদালত। আজ  ঢাকা জেলা ও দায়রা জজ এম হেলাল উদ্দিন চৌধুরী তাকে বঙ্গবন্ধু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তার ফাঁসির পরোয়ানা ইস্যু করেন। এর আগে তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর বিচারক...বিস্তারিত

ঢাকার ৫২ এলাকা লকডাউন

করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর রাজধানী ঢাকার ৫২টি এলাকা লকডাউন করা হয়েছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার ১০টি এলাকা লকডাউন করা হয়। এসব এলাকার কেউ এখন বাইরে বের হতে পারবেন না, সেখানে কেউ ঢুকতেও পারবেন না। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান গণমাধ্যমকে জানান, রাজধানীতে সংক্রমণের শুরুর দিকে মিরপুরের টোলারবাগে রোগী পাওয়ার পর ঐ...বিস্তারিত

মফস্বল শহরেও করোনা আতঙ্ক, কিশোরগঞ্জে ১৬জনকে পরীক্ষা

রাজধানী বা বিভাগীয় শহর ছাপিয়ে করোনা’র আতঙ্ক এখন মফস্বল শহরেও। লকডাউন করা হচ্ছে গ্রামের পর গ্রাম। কি‌শোরগ‌ঞ্জে করোনা আক্রান্ত স‌ন্দে‌হে পরীক্ষার জন্য পাঠানো ১৬ জনের মধ্যে ১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের কা‌রো দে‌হে ক‌রোনা ভাইরা‌সের অ‌স্তিত্ব পাওয়া যায়‌নি বলে জানিয়েছে আইইডিসিআর কর্তৃপক্ষ। এরমধ্যে, সোমবার দুপুর ৬জনের এবং রাতে ৮জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে...বিস্তারিত