fbpx
হোম জাতীয়

জাতীয়

কখন, কোন ভ্যাকসিন পাওয়া যাবে বাংলাদেশে ?…

সহযোগী বায়োএনটেকের সঙ্গে ফাইজারের তৈরি ভ্যাকসিন, মর্ডানার ভ্যাকসিন এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। তিনটি নিয়েই চলছে নানান আলোচনা। আশার আলো দেখাচ্ছে তিনটিই। তাদের পরীক্ষণ বলছে সবগুলো ভ্যাকসিনই রোগ প্রতিরোধে সক্ষম। শুধু নিয়ন্ত্রকদের অনুমোদন পেলেই বিশ্বের বিভিন্ন দেশের সরকারদের কাছে এসব ভ্যাকসিন বিতরণ করা শুরু হবে বলে জানিয়েছে তিনটি প্রতিষ্ঠানই। তবে শুরুতেই যে এশিয়ার দেশগুলো বেশি বেশি পরিমাণে...বিস্তারিত

বৈদেশিক মুদ্রার মজুদ ৪১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে

রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার মজুদ আজ ৪১ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। এর আগে পূর্ববর্তী কর্মদিবসে বৈদেশিক মুদ্রার মজুদ ছিল ৪০.৯৯ বিলিয়ন মার্কিন ডলার। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।- বাসস ওই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আমদানি ব্যয় হ্রাস এবং দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার মজুদ ৪১ বিলিয়ন...বিস্তারিত

সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমাজের সব স্তরের মানুষকে সম্মানের চোখে দেখে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আজ বৃহস্পতিবার দুপুরে ১১৬, ১১৭ ও ১১৮ তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী এবং সনদ বিতরণ করেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকার শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন সরকারপ্রধান। তিনি...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৫২৪ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৩৯ জনের। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ২ হাজার ২৯২ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জন করোনা রোগী। এদিকে...বিস্তারিত

রাজধানীজুড়ে মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসাধারণের মাস্ক পরা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন। পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানীর জনবহুল চারটি স্পট শাহবাগ, ফার্মগেট, সিটি কলেজ জিগাতলা ও মিরপুর ও এর আশেপাশের এলাকায় একযোগে এ অভিযান শুরু হয়। রাজধানীর ফার্মগেট এলাকায় ভ্রাম্যমাণ...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ২৬২তম দিনে দেশে নতুন মৃত্যু বেড়ে হয়েছে ৩৯ জনে। গতকাল যা ছিল ৩২ জন। শনাক্তের হার কমে হয়েছে ১৩ দশমিক ৪৭ শতাংশ। যা গতকাল ছিল ১৪ দশমিক ৮৫ শতাংশ। নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ১৫৬ জন। এসময় সুস্থ হয়েছেন ২ হাজার ৩০২ জন। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন)...বিস্তারিত

এইচএসসি পরীক্ষার ফল ডিসেম্বরেই

২০২০ সালের বাতিল হওয়া এইচএসসি পরীক্ষার ফলাফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার দুপুরে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, কবে থেকে আবার ক্লাস শুরু হবে তা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। তবে যখনই ক্লাস শুরু হবে শুরুর...বিস্তারিত

২০২১ সালের মধ্যে প্রায় ৭ কোটি ডোজ করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ

বিশ্বব্যাপী গ্যাভি-দ্য ভ্যাকসিন অ্যালায়েন্সের (দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস) ব্যবস্থাপনায় কোভ্যাক্স সুবিধার আওতায় ২০২১ সালের মধ্যে ছয় কোটি ৮০ লাখ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে বাংলাদেশ। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির পরিচালক ডা. সামসুল হক বুধবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। অর্থায়নের মাধ্যমে গ্যাভি থেকে ভ্যাকসিন সংগ্রহ করবে বাংলাদেশ এবং স্বাস্থ্য অধিদফতর শর্ত...বিস্তারিত

ডেঙ্গু চিকিৎসায় বাংলাদেশি গবেষক দলের সাফল্যের সম্ভাবনা

ডেঙ্গু চিকিৎসায় অ্যালট্রোমবোপাগ নামের একটি ওষুধ প্রয়োগ করে সাফল্যের সম্ভাবনা দেখতে পেয়েছেন বাংলাদেশের একদল গবেষক। মূলত মানুষের রক্তে প্লেটলেট (রক্তের অণুচক্রিকা) কমে গেলে এ ওষুধটি ব্যবহার করা হতো। তবে কখনো ডেঙ্গু রোগের চিকিৎসায় ওষুধটি ব্যবহার করা হয়নি। গত ২১ নভেম্বর চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্যা ল্যানসেট জার্নাল-এর ইক্লিনিক্যাল মেডিসিন-এ ডেঙ্গু চিকিৎসায় অ্যালট্রোমবোপাগ ওষুধটির গবেষণার ফলাফল প্রকাশিত...বিস্তারিত

ভারতীয় উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’, প্রভাব বাংলাদেশেও

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি অবস্থানরত লঘুচাপটি ঘূর্ণিঝড় ‘নিভার’ এ পরিণত হয়েছে। এটি উত্তর পশ্চিমে সরে ঘনীভূত হয়ে এগিয়ে আসতে পারে। এটি ভারতের দক্ষিণ উপকূলে আঘাত হানলেও এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, ‘নিভার’ আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আরও ৩২ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৪৪৮ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ২৮ জনের। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ২ হাজার ২৩০ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৫১ হাজার ৯৯০ জন করোনা রোগী। এদিকে...বিস্তারিত

করোনা পরিস্থিতি দেখে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে : ওবায়দুল কাদের

করোনাভাইরাসের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে জানিয়ে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত আসবে। মানুষের জীবন আগে। জীবন না থাকলে...বিস্তারিত

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নে কমিটি

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ণের লক্ষ্যে গবেষক, বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে যাচাই-বাছাই কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এতে জানা গেছে, শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা যাচাই-বাছাই করে তাদের নাম, বাবার নাম ও...বিস্তারিত

পুলিশের কাজে স্বচ্ছতা নিশ্চিতে ‘ডিজিটাল আই’

মৌলভীবাজার জেলা পুলিশকে দুর্নীতিমুক্ত রাখতে, কাজে স্বচ্ছতা ফেরাতে ও সেবা নিশ্চিত করতে সব থানা ও স্থাপনাকে আইপি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এর নাম দেয়া হয়েছে ‘ডিজিটাল আই’। রোববার এই ‘ডিজিটাল আই’ উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ। মৌলভীবাজারের এসপি ফারুক আহমদ জানান, মৌলভীবাজার জেলা পুলিশকে আরো গতিশীল করতে ও দুর্নীতিমুক্ত রাখতে এরই মধ্যে বিভিন্ন...বিস্তারিত

মুজিববর্ষ উদযাপনে সৌদি যুবরাজ সালমানকে ঢাকায় আমন্ত্রণ

সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে আগামী মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর চূড়ান্ত উদযাপনে অংশ নিতে বা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আগমনের আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার (২২ নভেম্বর) ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুলাইহানের মাধ্যমে যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ...বিস্তারিত

বিমান বহরে যুক্ত হচ্ছে নতুন উড়োজাহাজ ‘ধ্রুবতারা’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক নতুন ড্যাশ ৮-৪০০ ‘ধ্রুবতারা’। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে ক্রয় করা তিনটি উড়োজাহাজের প্রথমটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ২৪ নভেম্বর যুক্ত হচ্ছে। রোববার এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উড়োজাহাজের নাম রেখেছেন ‘ধ্রুবতারা’।...বিস্তারিত

ভ্যাকসিন না পেলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা কঠিন

শিক্ষার্থীরা ভ্যাকসিন না পেলে বিশ্ববিদ্যালয় ও কলেজ খোলা কঠিন হবে বলে মত দিয়েছে করোনাবিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। ১৮ বছরের বেশি শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার সম্ভাব্যতা যাচাই করারও পরামর্শ দিয়েছে কমিটি। রোববার রাতে করোনাবিষয়ক জাতীয় পরামর্শক কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, জাতীয় পরামর্শক কমিটির ২২তম সভায় এ বিষয়ে মতামত...বিস্তারিত

তিনটি সেতু ও স্বাধীনতা চত্বরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণে মাগুরা, নারায়ণগঞ্জ ও যশোরে তিনটি সড়ক সেতু এবং পাবনায় একটি স্বাধীনতা চত্বরের উদ্বোধন করেছেন। রোববার সকালে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত প্রকল্পগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেতু উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, এই তিনটি সেতু মহম্মদপুর, রূপগঞ্জ এবং অভয়নগরবাসীর জন্য মুজিববর্ষের উপহার। প্রধানমন্ত্রী উদ্বোধন করা...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩৮৮ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ২৮ জনের। রোববার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ হাজার ৮৭০ জনের নমুনা পরীক্ষা...বিস্তারিত

যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলায় অর্থনীতি সচল : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকার সারাদেশে ব্যাপক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে সমর্থ হয়েছে বলেই এখনও দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাগুরা, নারায়ণগঞ্জ ও যশোরে তিনটি সেতু উদ্বোধনের সময় তিনি এ কথা জানান। একই সময় প্রধানমন্ত্রী পাবনায় একটি স্বাধীনতা চত্বরেরও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, একটার পর...বিস্তারিত