fbpx
হোম জাতীয়

জাতীয়

২৫ পৌরসভার ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর

প্রথম ধাপে ২৫ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী এসব পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। রোববার নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর জানান, প্রথম ধাপে ২৫ পৌরসভায় ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। গত...বিস্তারিত

দেশের ব্যাংকগুলোতে সাইবার হামলা রোধে সতর্কতা জারি

সাইবার হামলার আশঙ্কায় অনলাইন লেনদেন ও এটিএম লেনদেনের ওপর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ব্যাংকগুলোতে এরই মধ্যে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। চিঠিতে বলা হয়েছে, উত্তর কোারিয়ার হ্যাকার গ্রুপ বিগল বয়েজ ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রির্জাভ চুরির সঙ্গে জড়িত ছিল। বিগল বয়েজ দেশের ব্যাংকগুলোর এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ও সুইফট নেটওয়ার্ক হ্যাক করতে...বিস্তারিত

ডিএসই থেকে রাজস্ব বেড়েছে ৩২ কোটি টাকা

করোনা মহামারির মধ্যেও গত পাঁচ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে ৩২ কোটি টাকা রাজস্ব পেয়েছে সরকার। ২০২০-২১ অর্থবছরের জুন থেকে অক্টোবর পর্যন্ত এ রাজস্ব আদায় বেড়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সতর্কতার সঙ্গে নানামুখী পদক্ষেপ নিয়েছে। কমিশনের নতুন নেতৃত্বের একাধিক সাহসী পদক্ষেপের ফলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে এসেছে।...বিস্তারিত

সব ট্রেনে লাগছে বায়ো-টয়লেট, বাঁচবে অর্থ-পরিবেশ

দেশের সব রেল কোচে বায়ো-টয়লেট ও অটোমেটিক ওয়াশিং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এতে অর্থ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ দূষণও কমে যাবে। পাশাপাশি ট্রেন যাত্রা আরো আরামদায়ক হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রেনে সনাতন পদ্ধতিতে মানববর্জ্য ফেলার কারণে নষ্ট হচ্ছে রেলপথ ও পরিবেশ। রেলপথ মন্ত্রণালয়ের এ উদ্যোগের ফলে একটি রেল কোচ পরিষ্কার করতে সময় লাগবে সর্বোচ্চ...বিস্তারিত

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫ জন

দেশে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন। ফলে বর্তমানে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১০০ জন। চলতি বছরে সময় অসময়ে বৃষ্টির কারণে নভেম্বর মাসেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। শুক্রবার দিনের শেষ দিকেও রাজধানীর বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, এমন বৃষ্টিতে এডিস মশাবাহিত...বিস্তারিত

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেম, পেশাদারিত্ব এবং নৈতিকতার আদর্শে স্ব স্ব দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী আজ জাতির আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা, বেসামরিক...বিস্তারিত

সশস্ত্র বাহিনী জাতির গর্ব ও আস্থার প্রতীক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্ব ও আস্থার প্রতীক। আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনের পাশাপাশি যে-কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়, বেসামরিক প্রশাসনকে সহযোগিতাসহ জাতিগঠনমূলক কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছেন।...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আরো ১৭ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৩২২ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ২ হাজার ২৭৫ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ...বিস্তারিত

করোনার মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মধ্যে বিশ্বের অর্থনীতি থমকে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শুক্রবার ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ ও ‘জনতার প্রত্যাশা’ আয়োজিত সদ্যপ্রয়াত সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর স্মরণ সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন তিনি।...বিস্তারিত

রোহিঙ্গাদের উন্নয়নে ১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

কক্সবাজারে রোহিঙ্গা ও স্থানীয় হোস্ট কমিউনিটির বিদ্যুৎ, পানি, স্যানিটেশন ও দুর্যোগ সহনশীল অবকাঠামো সুবিধা বাড়াতে আরো ১০ কোটি ডলারের অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। জানা গেছে, ‘ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ প্রকল্পের আওতায় এ অনুদান দেয়া হবে। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এ অনুদান প্রায় ৮৫০ কোটি টাকা। বিশ্বব্যাংকের এ অনুদানে স্থানীয়সহ প্রায় ৮...বিস্তারিত

স্কুল পর্যায়ে থাকছে না বিজ্ঞান-বাণিজ্য-মানবিক বিভাগের বিভাজন

নতুন কারিকুলামে স্কুল পর্যায়ে অর্থ্যাৎ নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের বিভাজন তোলে নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার রাতে একাদশ জাতীয় সংসদের দশম (মুজিববর্ষ উপলক্ষে বিশেষ) অধিবেশনে বক্তব্য দেয়ার সময় মন্ত্রী এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ সমন্বয় করে কারিকুলাম তৈরি করা হবে। ২০২২...বিস্তারিত

আবহাওয়া অফিসের নতুন বার্তা

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে আগামী তিনদিনে সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি...বিস্তারিত

জাতিসংঘে রোহিঙ্গা সংকট সমাধানে চতুর্থবারের মতো রেজুলেশন গৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজুলেশন টানা চতুর্থবারের মতো গৃহীত হয়েছে। রেজুলেশনটিকে ধারাবাহিকভাবে সমর্থন জানানোয় আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। বৃহস্পতিবার জাতিসংঘের বাংলাদেশ মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে রাষ্ট্রদূত...বিস্তারিত

প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা রোববার-সোমবার

প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল আগামী রোববার বা সোমবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। এসব পৌরসভার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবেও বলে জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের ইসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব। তিনি বলেন, পৌরসভার প্রথম ধাপের নির্বাচন ২৭...বিস্তারিত

২০২১ সালের মধ্যে ১২৯টি ফায়ার স্টেশন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০২১ সালের মধ্যে আরো ১২৯টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০’ উদ্বোধনের সময় তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত দেশজুড়ে স্থাপিত ফায়ার স্টেশনের সংখ্যা ৪৩৬টি। ২০২১ সাল নাগাদ আরো ১২৯টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। এর...বিস্তারিত

মানুষের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা বঙ্গবন্ধুকে অমরত্ব দিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বঙ্গবন্ধুকে অমরত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ছিল জনগণের ন্যায্য অধিকার আদায়। এই অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোট বয়স থেকে শুরু করে সারাটা জীবন সংগ্রাম করে গেছেন। তিনি শোষিত মানুষের পক্ষে সবসময় অত্যন্ত শক্তিশালী ও বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিলেন। তিনি...বিস্তারিত

ডিসেম্বরের মাঝামাঝিতে বসবে পদ্মাসেতুর বাকি ৪ স্প্যান : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা বহুমুখী সেতুর ৪১টি স্প্যানের মধ্যে এরই মধ্যে ৩৭টি স্প্যান স্থাপন করা হয়েছে। এতে সেতুর ৫ দশমিক ৫৫ কিলোমিটার এখন দৃশ্যমান। নদীর স্রোত প্রত্যাশিত লেভেলে থাকলে বাকি চারটি স্প্যান ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে স্থাপন করা হবে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১০৯তম বোর্ড সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত...বিস্তারিত

করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, `করোনার আবার একটা ধাক্কা আসছে। তবে সচেতন হলে আমরা এই সময়েও সুস্থ থাকতে পারব। এজন্যে আমাদের সবাইকে মাস্ক পরতে হবে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর কোন বিকল্প নেই। ভ্যাকসিনের জন্যে আমরা আগাম টাকা দিয়ে রেখেছি। যখনই বাজারে আসবে, আমরাও তা পাবো।’...বিস্তারিত

অফিস সময়ে সরকারি চিকিৎসকরা বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে থাকতে পারবে না

অফিস সময়ে সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত থাকতে পারবেন না। স্বাস্থ্য বিভাগের টাস্কফোর্স কমিটি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে এ নির্দেশ দিয়েছে। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য সেবা বিভাগের জনস্বাস্থ্য-১ অনুবিভাগের অতিরিক্ত সচিব এবং টাস্কফোর্স কমিটির আহ্বায়ক মোস্তফা কামালের সভাপতিত্বে কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় নেয়া সিদ্ধান্তগুলো হলো- ১. অফিস...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ২৭৫ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৩৯ জনের। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ২ হাজার ১১১ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৩৮ হাজার ৭৯৫ জন করোনা রোগী। এদিকে...বিস্তারিত