fbpx
হোম জাতীয়

জাতীয়

কেন্দ্রীয় প্রচার সম্পাদকসহ শিবিরের ৫ নেতা গ্রেফতার

রাজধানীর স্বামীবাগের একটি মেস থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ ও প্রচার সম্পাদকসহ পাঁচজন ছাত্রনেতাকে গ্রেফতার করেছেন র‌্যাব। বিনা কারণে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অবিলম্বে তাদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম বলেন, সরকারের চলমান লজ্জাজনক অবস্থান আড়াল...বিস্তারিত

আগে আয়নায় নিজের মুখ দেখুন: ফখরুলকে কাদের

যুবলীগের প্রতিষ্টাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে দেওয়া মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল বলেছেন কোনো সভ্য দেশের নেতার এমন বক্তব্য নাকি আশা করা যায় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একথা বলার আগে আয়নায় নিজের চেহারা দেখার অনুরোধ জানান ওবায়দুল কাদের। তিনি শুক্রবার সকালে তার রাজধানীর সরকারি...বিস্তারিত

তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীদের চাকরি দিলে বেসরকারি প্রতিষ্ঠান পাবে প্রণোদনা

তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধীদের চাকরি দিলে সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান। গণভবন থেকে তিনি ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রী বলেন, এক সময় প্রতিবন্ধী শিশু জন্ম নিলে...বিস্তারিত

আবরার হত্যার সঠিক বিচার হয়নি: আসামিপক্ষের আইনজীবীরা

বুধবার (৮ ডিসেম্বর) ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায়ের পর সংবাদমাধ্যমকে এ কথা জানান আসামিপক্ষের আইনজীবী মাহাবুব আহমেদ। তিনি বলেন, এ মামলায় যারা মাস্টারমাইন্ড ছিল তাদের এ মামলায় আনা হয়নি। এ মামলায় বুয়েটের যে অবহেলা ছিল সেটা আমরা যুক্তিতর্কসহ উপস্থাপন করেছি কিন্তু বিজ্ঞ বিচারক সে...বিস্তারিত

গোয়েন্দা নজরদারিতে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর থেকে মুরাদ হাসান গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। একটি নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, মুরাদ আপাতত কিছু দিন দেশের বাইরে গিয়ে থাকার চেষ্টা করছেন। তিনি কানাডা বা অন্য কোনো দেশে যেতে চান। এ পরিস্থিতিতে মুরাদ এক ধরনের গোয়েন্দা নজরে আছেন। তবে বুধবার রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সদ্য...বিস্তারিত

রোকেয়া পদক পেলেন পাঁচ নারী

পাঁচ নারী পেয়েছেন বেগম রোকেয়া পদক। নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে অসামান্য ভূমিকা রাখায় তাদের রাষ্ট্রীয় এ সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক বিতরণ করেন। ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুক্ত হন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তার পক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা পদক তুলে দেন।

ইন্টারনেটে মুরাদের আপত্তিকর মন্তব্যের ৩৮৭ লিংক চিহ্নিত

মন্ত্রিত্ব হারানো মুরাদ হাসানের ‘কুরুচিপূর্ণ ও অশালীন’ মন্তব্যের মোট ৩৮৭টি অডিও-ভিডিও’র ফেসবুক ও ইউটিউব লিংক চিহ্নিত করার কথা আদালতকে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসি। এর মধ্যে ফেসবুকের লিংক ২৭২টি এবং ইউটিউবের ১১৫টি। ইতোমধ্যে ফেসবুকের ১৫টি এবং ইউটিউব দুটি লিংক অপসারণ করা হয়েছে। এ ছাড়া মুরাদ হাসানের ‘আপত্তিকর’ মন্তব্যের আরও ২০০ লিঙ্ক চিহ্নিত করেছে ফেসবুক, যা...বিস্তারিত

এবার মুছে গেলো ডা. মুরাদের নাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডা. মুরাদ হাসান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে নিজেকে সরাতে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সেটি গ্রহণ হওয়ার পরদিনই আজ বুধবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য প্রতিমন্ত্রীর বসার কক্ষের দরজায় লাগানো নামফলক থেকে তার নাম সরিয়ে ফেলা হয়েছে। মুরাদ হাসানের ছেড়ে যাওয়া দপ্তরের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আজই তার লেখা নাম সরানো...বিস্তারিত

‘জনগণের কাছে যা গ্রহণযোগ্য নয়, তা আওয়ামী লীগের কাছেও নয়’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জনগণের কাছে যা কিছু গ্রহণযোগ্য নয়, তা আওয়ামী লীগের কাছেও গ্রহণযোগ্য নয়। সরকার তার বিরুদ্ধেই অবস্থান নিবে। সে যদি দলের বা সরকারের হয় তাকে সেখান থেকে অপসারণ করবে। বুধবার ৮ ডিসেম্বর দুপুরে চাঁদপুরে মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, কেউ কেউ কোথাও...বিস্তারিত

উসকানির বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

কারখানায় অশান্ত পরিবেশ সৃষ্টির জন্য বাইরে থেকে উসকানির বিষয়ে শ্রমিকদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অনেক সময় আমরা দেখি—বাইরে থেকে কিছু শ্রমিক নেতা আসে, তারা বা কোনো কোনো মহল উসকানি দিয়ে একটা অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করে। বুধবার ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২০’ প্রদান এবং মহিলা কর্মজীবী হোস্টেলসহ ৮টি নবনির্মিত স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তিনি...বিস্তারিত

আবরার হত্যার রায় দ্রুত কার্যকর হোক: বুয়েট উপাচার্য

আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে সন্তুোষ প্রকাশ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। সেই সঙ্গে তিনি আসামিদের দণ্ড দ্রুত কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন। বুধবার এ মামলার রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। আবরার ছিলেন বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।...বিস্তারিত

আবরার হত্যায় বুয়েটের ২০ শিক্ষার্থীর মৃত্যুদণ্ড

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েটের ২০ শিক্ষার্থীর মৃত্যুদণ্ড ও বাকি পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার বেলা ১২টার দিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। বেলা সাড়ে ১১টায় সংক্ষিপ্ত রায় পড়া শুরু করেন বিচারক। এর আগে, সকালে কেরাণীগঞ্জের...বিস্তারিত

মুরাদের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

মন্ত্রিত্ব ও পদ হারানো ডা. মুরাদ হাসানের এমপি পদের বৈধতা চালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।  বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ ছাড়েন ডা. মুরাদ হাসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর মঙ্গলবার দুপুরে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন তিনি। মুরাদের পদত্যাগপত্র গ্রহণ...বিস্তারিত

‘খালেদার চিকিৎসাকে আড়াল করতেই মুরাদকে সামনে আনা হয়েছে’

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিকে চাপা দিতেই ডাক্তার মুরাদকে সামনে আনা হয়েছে বলে দাবি করছে বিএনপি। জিয়া পরিবারসহ নারীর প্রতি অশালীন মন্তব্যের দায়ে শুধু মন্ত্রিসভা থেকে পদত্যাগ যথেষ্ট নয়; মুরাদের দৃষ্টান্তমূলক শাস্তিও চান বিএনপি নেতারা। এদিকে, দলের স্থায়ী কমিটির বৈঠকে ডাক্তার মুরাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। অশালীন নানা বক্তব্যের জন্য রাজনীতির মাঠে আলোচিত...বিস্তারিত

বক্তব্য প্রত্যাহারের প্রশ্নই ওঠে না: প্রতিমন্ত্রী মুরাদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে বলা ‘কুরুচিপূর্ণ’ ও ‘আপত্তিকর’ বক্তব্য প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।  সোমবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে প্রতিমন্ত্রী ডা. মুরাদ বলেছেন— তিনি এসব বক্তব্য দিয়ে কোনো ভুল করেননি। এগুলো তিনি প্রত্যাহারও করবেন না কিংবা প্রত্যাহার করার ব্যাপারে সরকার ও দলের ওপর থেকে কোনো চাপও নেই। তিনি...বিস্তারিত

‘আর কথা নয়, এখন শুধু অ্যাকশন’

বর্তমান সরকারের বিরুদ্ধে এখন থেকে আর কথা নয়, অ্যাকশন শুরু হবে বলে জানিয়েছেন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার (৬ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গয়েশ্বর বলেন, ‘মিডনাইট গভর্মেন্ট’-এর বিরুদ্ধে এখন থেকে আর কথা নয়, অ্যাকশন শুরু হবে। মিডনাইটেই এ গভর্মেন্টকে বিদায় করব, গণতন্ত্রের মাতা বেগম খালেদা...বিস্তারিত

৩ দিনের রিমাণ্ডে মেয়র আব্বাস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যকারী রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমার এ রায় দেন। এর আগে একই দিন পৌনে ১টার দিকে আব্বাসকে নিয়ে পুলিশের একটি দল আদালত চত্বরে পৌঁছায়। এরপর তাকে মেট্রোপলিটন...বিস্তারিত

তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত, দল বা সরকারের নয়: কাদের

তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ভার্চুয়াল আলোচনায় নারী বিদ্বেষমূলক যে বক্তব্য দিয়েছেন, তা তাঁর ব্যক্তিগত। বিষয়টি নিয়ে আমি দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে আলোচনা করব। আজ সোমবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ সফলভাবে পালনের লক্ষ্যে ঢাকার দুই সিটি...বিস্তারিত

ঢাবির শতবর্ষে মঞ্চ মাতাবেন জেমস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার পঞ্চম দিন ১২ ডিসেম্বর কনসার্টে গাইবেন ‘নগর বাউলের’ জেমস। জেমস ছাড়াও ওয়ারফেজ, সহজিয়া, মেঘদল, কৃষ্ণপক্ষ, ইন্ট্রোয়েট, তীরন্দাজ ও মেহরীনসহ দেশের খ্যাতনামা কয়েকটি ব্যান্ড ও শিল্পীরা মাতাবেন এ কনসার্ট। ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় আছে...বিস্তারিত

মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি ঝরবে

ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। সাগর উত্তাল। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোসহ বিভিন্ন জেলায় গুঁড়িগুঁড়ি ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। নদনদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই ফুট বেশি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি-বাতাসে বেড়েছে শীত। জাওয়াদের প্রভাবে রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে রাজধানীবাসী পড়েছে দারুণ বিপাকে। বৃষ্টির কারণে অফিসগামী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা যাতায়াতে ভোগান্তির...বিস্তারিত