fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

সমাজের অসুস্থতাগুলো নির্মূল করবো : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের চলমান অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন যে, সমাজের এই ‘অসুস্থতাগুলো’ নির্মূল করা হবে। তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ২১ বছর ধরে দেশ শাসনকারীদের অপকর্মের কারণে অনেক ময়লা ও আবর্জনা জমে গেছে এবং মানুষের চরিত্রে ভাঙন ধরেছে। প্রধানমন্ত্রী স্পেনের মাদ্রিদে...বিস্তারিত

তিউনিসিয়ায় মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ২৪

তিউনিসিয়ায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ১৮ জন আহত  হয়েছেন। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রবিবার স্থানীয় সময়  চলন্ত একটি বাস রাস্তা থেকে খাদে পড়ে গেলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।তিউনেসিয়ার পর্যটন মন্ত্রী বলেন, বাসটি তিউনিস থেকে উত্তরের আইন দ্রাহাম শহরের দিকে যাচ্ছিলো। দেশটির স্বাস্থ্য মন্ত্রী জানান, ২৪...বিস্তারিত

এবার ভারত আমদানি করবে পেঁয়াজ !

তুরস্ক থেকে ১১ হাজার টন পেঁয়াজ আমদানি করবে ভারত সরকার। দেশটির রাষ্ট্রায়ত্ত সংস্থা এমএমটিসির মাধ্যমে এ আমদানির প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। জানা যায়, এমএমটিসির মাধ্যমে এ নিয়ে দ্বিতীয়বার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করছে কেন্দ্রীয় সরকার। এর আগে, মিসর থেকে ৬ হাজার ৯০ টন পেঁয়াজ কেনার চুক্তি হয়। সেই পেঁয়াজের চালান ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই আসার কথা...বিস্তারিত

মেক্সিকোতে ভয়াবহ বন্দুকযুদ্ধে নিহত ১৪

মেক্সিকোতে শনিবার মাদক পাচারকারী চক্রের সঙ্গে পুলিশের ভয়াবহ বন্দুকযুদ্ধে অন্তত ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন সন্দেহভাজন মাদক পাচারকারী ও বাকি ৪ জন দেশটির পুলিশ সদস্য। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিনে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তের কাছাকাছি একটি শহরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। দেশটির উত্তর কোহুইলা রাজ্যের কর্তৃপক্ষ বলছে, একদল ভারী অস্ত্রধারীর সঙ্গে...বিস্তারিত

তুষার ধসে ভারতীয় সেনার মৃত্যু

ভারতের সিয়াচেনে তুষার ধসে দুই সেনা সদস্যের মৃত্যু হয়েছে। গত ৩০ নভেম্বর এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, দক্ষিণ সিয়াচেন হিমবাহে প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় সেনাবাহিনীর একটি টহলদারি দল তুষারপাতের কবলে পড়ায় ভারতীয় দুই সেনা সদস্যের মৃত্যু হয়। তুষার ঝড়ের পরে উদ্ধারকারী দল দ্রুত সেনা জওয়ানদের উদ্ধার করতে নেমে পড়েন এবং তাদেরকে বরফের মধ্যে...বিস্তারিত

দু’মাস ধরে কাশি,নিরীক্ষায় দেখা গেলো শরীরে জ্যান্ত জোঁক

টানা ২ মাস ধরে কাশি। কোনোমতেই সুস্থ না হওয়ায় শরণাপন্ন হলেন চিকিৎসকের। এরপর কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর পর যে ভয়াবহতা ধরা পড়লো তা সত্যি চমকে ওঠার মতই। রিপোর্টে দেখা গেলো তার শরীরের ভিতরে দুটি জ্যান্ত জোঁক বাসা বেঁধেছে। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে চীনে। অসুস্থ ঐ ব্যক্তির নাম জিংওয়েন কাউন্টি (৬০)। ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে...বিস্তারিত

সন্ত্রাসীদের জেলমুক্তি রিভিউ করবে বৃটিশ সরকার

শুক্রবার লন্ডন ব্রিজে পাকিস্তানি বংশোদ্ভূত সন্ত্রাসী উসমান খান (২৮)  ছুরিকাঘাত করে হত্যা করে তিন জনকে। পুলিশ গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীকে। এর পর থেকেই অন্য এক বিতর্ক ছড়িয়ে পড়েছে বৃটেনে। সন্ত্রাসী উসমান খান ২০১২ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জে বোমা হামলা ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত হয়ে জেলে ছিল। কিন্তু শর্তসাপেক্ষে মুক্তি পায় সে। এরপর ওই হত্যাকাণ্ড ঘটায়। অভিযুক্ত...বিস্তারিত

পদত্যাগপত্র জমা দিলেন ইরাকের প্রধানমন্ত্রী

আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি। শনিবার মন্ত্রিসভার জরুরি বৈঠকে পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে সেটি গ্রহণ করা হবে কি না তা নিয়ে আজ ভোটাভুটিতে অংশ নেবেন আইনপ্রণেতারা। মাহদি পদত্যাগের পর ইরাকে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পদত্যাগপত্র জমা দেয়ার আগে রেকর্ড করা এক ভাষণে মাহদি বলেন, তার...বিস্তারিত

মালয়েশিয়ায় ২৯ হাজার অবৈধ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা

মালয়েশিয়ায় চলমান সাধারণ ক্ষমার আওতায় ২৯ হাজার অবৈধ বাংলাদেশি সুবিধা পেয়েছেন বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খাইরুল। কুয়ালালামপুরে মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খাইরুলের সঙ্গে দেশটিতে বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলামের বৈঠক হয়। ঘণ্টাব্যাপী চলা বৈঠকে অবৈধ বাংলাদেশিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় বিভিন্ন ক্যাম্পে আটক বাংলাদেশি কর্মীরা যাতে দ্রুত মুক্ত হতে পারেন,...বিস্তারিত

লন্ডন ব্রিজে হামলার দায় স্বীকার করল আই এস

লন্ডন ব্রিজে পথচারীদের ওপর ছুরি দিয়ে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী (আই এস)। ৩০ নভেম্বর  নিজেদের সংবাদ সংস্থা আমাক এজেন্সীতে আইএস দাবি করে, তাদেরই এক সদস্য শুক্রবার লন্ডন ব্রিজে ওই হামলা চালায়। তবে দাবির পক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি তারা। আইএস জানায়, তাদের বিরুদ্ধে সামরিক জোট হিসেবে যুদ্ধ করায় যুক্তরাজ্যের...বিস্তারিত

বৃটেনের নির্বাচনে নাক গলাবেন না: ট্রাম্পকে বরিস জনসন

বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আগামী সপ্তাহে ন্যাটো শীর্ষ সম্মেলন উপলক্ষে লন্ডন সফরে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি বৃটেনের রাজনীতিতে জড়িয়ে না পড়েন, তাহলে সেটা খুবই ভালো হবে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স । যদিও ট্রাম্প বলেছেন, বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে খুবই খারাপ হবেন। কাজেই ব্রেক্সিট পার্টির নেতা...বিস্তারিত

পশ্চিমবঙ্গে উপনির্বাচনে বিজেপির ভরাডুবি

পশ্চিমবঙ্গের উপনির্বাচনের ফলাফলে পর রীতিমতো উল্লাস করছে তৃণমূল কংগ্রেস। কালিয়াগঞ্জ, খড়গপুর সদর ও করিমপুর- তিনটি বিধানসভা আসনেই জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনে গোহারা হেরে বিজেপির এখন বোধোদয় হয়েছে- এনআরসিই তাদের পরাজয়ের একমাত্র কারণ। তাদের অভিযোগ, রাজ্যের মানুষকে ভুল বুঝিয়েছে তৃণমূল কংগ্রেস, আর তার প্রভাবেই মানুষ বিভ্রান্ত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিজেপি দাবি...বিস্তারিত

গাঁজা বিক্রি করে কোটিপতি

দেখে বোঝার উপায় নেই যে,জয়দেব দাস এত টাকা পয়সার মালিক। জয়দেব দাসের রয়েছে দামি গাড়ি, বিদেশি কুকুর। এছাড়াও নিজের নিরাপত্তার জন্য প্রতি মাসে খরচ করেন ৫৬ হাজার টাকা। কেউই জানতেন না তিনি আসলে ঠিক কী কাজ করেন। বুধবার কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করার পরে জানা যায়, জয়দেব আসলে মাদকের কারবারি। পুলিশের বরাত দিয়ে আনন্দবাজারের এক...বিস্তারিত

অবশেষে পদত্যাগ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী

অবশেষে সরকারবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদি। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি জানান, দেশটির সংসদের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এর আগে শুক্রবারের খুতবায় দেশটির শিয়াদের ধর্মীয় গুরু আয়াতুল্লাহ আলি আল সিসতানি প্রধানমন্ত্রী পরিবর্তনের বিষয়ে বিবেচনা করার জন্য সংসদের প্রতি আহবান জানান। এর এক ঘণ্টার মধ্যেই পদত্যাগের কথা জানান আদেল আব্দুল-মাহদি। তিনি...বিস্তারিত

পদত্যাগ করবেন ইরাকের প্রধানমন্ত্রী আব্দুল মাহদি

সম্প্রতি চলমান গণবিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদি। তবে কবে পদত্যাগ করবেন তা স্পষ্ট করেননি তিনি। শুক্রবার এক লিখিত বিবৃতিতে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আগামী রবিবার এ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে সংসদ বসবে। পদত্যাগের এ ঘোষণার পর নাচ-গান ও উল্লাসের মাধ্যমে স্বাগত জানিয়েছেন বিক্ষোভকারীরা। তারা এটিকে বিক্ষোভকালে শহীদদের ও...বিস্তারিত

হঠাৎ আফগানিস্তান সফরে ট্রাম্প

হঠাৎই আফগানিস্তান সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। থ্যাংকসগিভিং ডে উপলক্ষে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আফগানিস্তানে মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শনে যান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন ফাস্টলেডি মেলানিয়া ট্রাম্প এবং আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো যুদ্ধবিদ্ধস্ত দেশ আফগানিস্তানে গেলেন ট্রাম্প। সফরে আফগানিস্তানের সশস্ত্রগোষ্ঠী তালেবানের সঙ্গে নতুন করে আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন...বিস্তারিত

ভারতে মুসলিম ভেবে হিন্দু যুবককে মারধর,বান্ধবীকে হেনস্তা

মুখে দাড়ি দেখে মুসলিম ভেবে ভারতের কলকাতায় এক হিন্দু যুবককে মারধর করা হয়েছে। এ সময় তার বান্ধবীকেও হেনস্তা করার অভিযোগ উঠেছে। জানা গেছে, দাড়িওয়ালা যুবক তার বান্ধবীকে নিয়ে মদ্যপান আর সিগারেট খাচ্ছিলেন একটি পানশালার পাশের গলিতে। যুবকের দাড়ি দেখে এলাকার মানুষের সন্দেহ হয়, তিনি মুসলমান। এরপর ওই যুবক ও তার সঙ্গীকে মারধর করা হয়। এ...বিস্তারিত

ফিরোজা আজিজের কাছে টিকটকের ক্ষমা প্রার্থনা

ফিরোজা আজিজ নামের এক তরুণীর বানানো ভাইরাল ভিডিও সাময়িকভাবে মুছে ফেলায় ক্ষমা চেয়েছে টিকটক কর্তৃপক্ষ। চীনে মুসলমানদের ওপর অত্যাচারের সমালোচনা করে সেই ভিডিও বানিয়েছিল ফিরোজা আজিজ। বৃহস্পতিবার টিকটিক অ্যাপ কর্তৃপক্ষ দাবি করেছে সেটি মুছে ফেলার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ফিরিয়ে দেয়া হয়েছে। এ সম্পর্কে ফিরোজা বলেন, এক মাসের জন্য টিকটকে তার পোস্ট দেয়া বন্ধ...বিস্তারিত

দুই ফুট লম্বা বরের ছয় ফুট লম্বা বউ

সম্প্রতি নরওয়ের অসলোয় বিশাল আয়োজনে বিয়ে করেছেন পাকিস্তানের এক প্রেমিক জুটি। বলিউড তারকা থেকে শুরু করে ক্রিকেট তারকার সবাই উপস্থিত ছিলেন সেই বিয়ের অনুষ্ঠানে। সেই বিয়ের বর-কনের ছবি দেখে চমকে যাবেন অনেকে। কারণ সবার আগে চোখে পড়বে বর-কনের উচ্চতা। কনে লম্বায় ছয় ফুট আর বরের উচ্চতা মাত্র দুই ফুট। দুই ফুটের বরের নাম বুরহান ক্রিস্টি।...বিস্তারিত

সৌদি ক্রাউন প্রিন্স সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন

সৌদি আরবের ক্রাউন প্রিন্স, উপ প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় সফরে আবুধাবি পৌঁছেছেন। আবুধাবির ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর উপ-সর্বোচ্চ কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাকে স্বাগত জানিয়েছেন। “রাজপরিবারের অতিথিকে গ্রহণের পরেই শেখ মোহাম্মদ টুইট করেছিলেন,” আমি আমার ভাই ও বন্ধু, মোহাম্মদ বিন...বিস্তারিত