হোম আন্তর্জাতিক বৃটেনের নির্বাচনে নাক গলাবেন না: ট্রাম্পকে বরিস জনসন
বৃটেনের নির্বাচনে নাক গলাবেন না: ট্রাম্পকে বরিস জনসন

বৃটেনের নির্বাচনে নাক গলাবেন না: ট্রাম্পকে বরিস জনসন

2
0

বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আগামী সপ্তাহে ন্যাটো শীর্ষ সম্মেলন উপলক্ষে লন্ডন সফরে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি বৃটেনের রাজনীতিতে জড়িয়ে না পড়েন, তাহলে সেটা খুবই ভালো হবে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ।

যদিও ট্রাম্প বলেছেন, বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে খুবই খারাপ হবেন। কাজেই ব্রেক্সিট পার্টির নেতা নাইজেল ফারাজের সঙ্গে বরিস জনসনের একটি চুক্তিতে আবদ্ধ হওয়া উচিত।

শুক্রবার ট্রাম্প প্রশাসনের এক  কর্মকর্তা বলেন, অনেকটা অবচেতনেই অন্য দেশের রাজনীতিতে জড়িয়ে পড়ছেন ট্রাম্প।

কিন্তু কনজারভেটিভ পার্টির সিনিয়র নেতারা আগেভাগেই বিচলিত হয়ে রয়েছেন যে ট্রাম্প যখন লন্ডনে আসবেন, তখন তাদের নির্বাচনী প্রচারকে হতাশায় ফেলে দিতে পারেন তিনি।

নির্বাচনী জরিপে জয়ের পথে রয়েছেন লন্ডনের সাবেক এই মেয়র ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

বরিস জনসন বলেন, সবচেয়ে ভালো কাজ হয়, যখন যুক্তরাষ্ট্রের মতো আমাদের ঘনিষ্ঠ বন্ধু থাকে এবং দুই দেশই পরস্পরের নির্বাচনে সম্পৃক্ত না হই।

(2)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *