হোম আন্তর্জাতিক দুই ফুট লম্বা বরের ছয় ফুট লম্বা বউ
দুই ফুট লম্বা বরের ছয় ফুট লম্বা বউ

দুই ফুট লম্বা বরের ছয় ফুট লম্বা বউ

12
0
সম্প্রতি নরওয়ের অসলোয় বিশাল আয়োজনে বিয়ে করেছেন পাকিস্তানের এক প্রেমিক জুটি। বলিউড তারকা থেকে শুরু করে ক্রিকেট তারকার সবাই উপস্থিত ছিলেন সেই বিয়ের অনুষ্ঠানে। সেই বিয়ের বর-কনের ছবি দেখে চমকে যাবেন অনেকে। কারণ সবার আগে চোখে পড়বে বর-কনের উচ্চতা।

কনে লম্বায় ছয় ফুট আর বরের উচ্চতা মাত্র দুই ফুট। দুই ফুটের বরের নাম বুরহান ক্রিস্টি। আপনজন ও বন্ধু-বান্ধবের কাছে বোবো নামে পরিচিত। বোবোর বাড়ি পাকিস্তান। বোবো ছোটবেলায় পোলিও হওয়ার পর হাঁটাচলার ক্ষমতা হারান। সেই থেকে হুইলচেয়ারই তার ভরসা। বুরহানের সর্বক্ষণের সঙ্গী ওই বিদ্যুৎচালিত হুইলচেয়ারই। সম্প্রতি নিজের দীর্ঘদিনের প্রেমিকা ফউজিয়াকে বিয়ে করেছেন তিনি।

তার স্ত্রী ফউজিয়া ছয় ফুট লম্বা, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা। বোবোকে খুব ভালোবাসেন ফউজিয়া। তবে কতটা তা ভাষায় প্রকাশ করতে পারেননি। তবে ভালোবেসে নিজের হাতে বোবোর নামের ট্যাটু করিয়েছেন তিনি।

বুরহান-ফউজিয়ার বিয়েতে ১৩টা দেশের অতিথিরা আমন্ত্রিত ছিলেন। নিজের বিয়েতে পাঞ্জাবি গানে ‘নেচে’আসর মাতিয়েছেন বোবো। হুইলচেয়ারে বসে ফউজিয়ার হাত ধরে বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করেন বোবো। এসময় অতিথিরা হাততালি দিয়ে তাদের স্বাগত জানান। বোবোর পরনে ছিল ফর্মাল শার্ট-ব্লেজার। আর ফউজিয়া পরেছিলেন হালকা রঙের লেহেঙ্গা। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বোবোর বিয়ের ভিডিও।

২০১৭ সালে বিশ্বের ‘বেস্ট ইনস্পিরেশনাল পারসন অ্যাওয়ার্ড’ পান বোবো। বলিউড থেকে ক্রিকেট তারকা সবার সঙ্গে তার সখ্যতার কথা সবাই জানে। তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে ঢুকলেই এর প্রমাণ পাওয়া যায়। বিয়ের অনুষ্ঠান শেষে ফউজিয়ার হাত ধরে বোবো বলেন, আমরা লাভ ম্যারেজ করেছি। সুখী দম্পতি হওয়ার চেষ্টা করবো আমরা।

(12)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *