fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ২৫

দক্ষিণ আফ্রিকায় একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। সোমবার উপকূলীয় প্রদেশ ইস্টার্ন কেপে এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৬২ জন। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রায় ৮০ জনের বেশি যাত্রী নিয়ে বাসটি চেবে নামক এলাকায় যাচ্ছিল। কোলয়েনি গ্রামের কাছে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। নিয়ন্ত্রণ হারানোর সময় বাসটি কাঁচা রাস্তা দিয়ে...বিস্তারিত

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩১১৯ জন

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিবিসি জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৩ হাজার ১১৯ জন মারা গেছে। এর মধ্যে চীনেই মৃতের সংখ্যা ২ হাজার ৯৪৪ জন। চীনের বাইরে মারা গেছে ১৭৫ জন। চীনের বাইরে সবচেয়ে বেশি মারা গেছে ইরানে ৬৬ জন, এরপর ইতালিতে ৫২, দক্ষিণ কোরিয়ায় ২৮, জাপান ৬, ডায়মন্ড প্রিন্সেস...বিস্তারিত

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৫০

নাইজেরিয়ার কাদুনা প্রদেশে আবারও সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৫০ জনের। প্রদেশটির গভর্নর জানান, সোমবার ৫টি গ্রামে চালানো হয় হামলা। প্রশাসন জানায়, গ্রামে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারীরা। জ্বালিয়ে দেয় বাড়িঘর, গাড়ি, চলে লুটপাটও। হামলায় গুলিবিদ্ধ অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। যাদের অনেকের অবস্থা গুরুতর। ধারণা করা হচ্ছে, প্রতিবেশী ৩ প্রদেশে গোষ্ঠীটির ঘাঁটি রয়েছে। হামলার পরই...বিস্তারিত

নাগরিক আইনের প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি

এমনিতে নাগরিক আইনকে ঘিরে অশান্ত দিল্লি। হামলা, অগ্নিকাণ্ড এসব মিলিয়ে কিছুদিন আগে রণক্ষেত্রে রূপ নিয়েছে। এ আইনের প্রতিবাদ জানিয়েছেন দিল্লির আইনের ছাত্রী স্বাতী খান্না। প্রতিবাদ জানানোর জেরে ঐ ছাত্রীকে পতিতা বলে গালি দিয়ে ধর্ষণের হুমকি দিয়েছেন এক শেফ। যিনি ভারতীয় হলেও দুবাইয়ের এক রেস্তোরাতে কর্মরত রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই রকম আপত্তিজনক মন্তব্য ও হুমকি দেওয়ায়,...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে করোনায় ৬ জনের মৃত্যু,ওয়াশিংটনে জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে ৬ জনের মৃত্যু হয়েছে। ওয়াশিংটনে পরিস্থিতি জটিল আকার ধারণ করায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার (০৩ মার্চ) প্রথমবারের মতো মেরিল্যান্ডে অবস্থিত জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গত তিনদিনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত বেশকয়েক জনের...বিস্তারিত

মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের কর্মী করোনায় আক্রান্ত

ইতালিতে মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের দুই কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার রাতে অ্যামাজন জানিয়েছে, ইতালির মিলান শহরে প্রতিষ্ঠানটির দুই কর্মীর শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। তাদের বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অ্যামাজনের মুখপাত্র প্যান পারলেট বলেন, মিলানে থাকা করোনায় আক্রান্ত কর্মীদের আমরা সহযোগিতা করে যাচ্ছি। তারা বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন। বিশ্বের সর্ববৃহৎ এই অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠানটি জানিয়েছে,...বিস্তারিত

ফিলিপাইনে শপিংমলে ৩০ জন জিম্মি

শপিংমলের পুরনো নিরাপত্তাকর্মী ছিলেন তিনি। চাকরি হারিয়ে প্রতিশোধ নিতে ফিরে এলেন। সেই শপিংমলে ৩০ জনকে জিম্মি করে রেখেছেন এই ব্যক্তি। এতে গুলিবিদ্ধ হয়েছেন একজন। ঘটনা ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়। ম্যানিলার স্যান জুয়ান সিটির ভি-মলে এক সময় নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করতো জিম্মিকারী। এটি নিশ্চিত করেছেন সিটি মেয়র ফ্রান্সিস জামোরা। তিনি বলেন, জিম্মিকারী একটি বন্দুক বহন করছে। সে...বিস্তারিত

বাংলাদেশে আইসিসি’র উপ-আদালত স্থাপন করতে রোহিঙ্গা প্রতিনিধিদলের আবেদন

বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) উপ-আদালত স্থাপন করতে সংস্থাটির কাছে চিঠি পাঠিয়েছে রোহিঙ্গা প্রতিনিধিদল। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গত ২৯ ফেব্রুয়ারি এ আবেদন করেন। চিঠিতে বলা হয়েছে, আমরা বাংলাদেশে আইসিসি’র উপ আদালত করতে আবেদন জানাচ্ছি, কেননা আমরা গণহত্যা থেকে বেঁচে যাওয়া মানুষ এবং আমাদের ইউরোপ...বিস্তারিত

কাজে যোগ দিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী

কাজে যোগ দিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে স্বাগত জানান কর্মকর্তারা। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই কর্মদিবস শুরু করেন মুহিউদ্দিন। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার। শনিবার মুহিউদ্দিন ইয়াসিনকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা সুলতান আব্দুল্লাহ সুলতান আহমদ শাহ। রোববার শপথ নেন তিনি। এর আগে মাহাথির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মুহিউদ্দিন।...বিস্তারিত

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

চীনের করোনা ভাইরাস অ্যান্টার্কটিকা বাদে ছড়িয়ে পড়েছে সব মহাদেশে। এখন পর্যন্ত বিশ্বের ৫৬টি দেশে ধরা পড়েছে এ ভাইরাস। ভয়াবহ আকার ধারণ করা এই ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। রোববার (১ মার্চ) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩ জনে, যাদের মধ্যে ২৯১২ জনই মারা গেছেন চীনে। আক্রান্ত হয়েছেন ৮৯...বিস্তারিত

বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয়ও হত্যার শিকার হচ্ছেন: শ্রিংলা

বাংলাদেশ-ভারত সীমান্তে শুধুমাত্র বাংলাদেশিরাই হত্যার শিকার হচ্ছে না, সমান সংখ্যক ভারতীয় নাগরিককেও হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সোমবার (২ মার্চ) সকালে হোটেল সোনারগাঁওয়ে এক সেমিনারে অংশ নিয়ে একথা বলেন তিনি। শ্রিংলা বলেন, সীমান্তে অপরাধ দমন দুই দেশের বাহিনীর দায়িত্ব। সীমান্তে প্রতিটি হত্যাই সমস্যার। শুধুমাত্র বাংলাদেশিরাই হত্যা হচ্ছেন না, সমান সংখ্যক...বিস্তারিত

ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা

দু’দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সোমবার (২ মার্চ) সকালে পুরাতন বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দু’দেশের ভবিষ্যত সম্পর্ক উন্নয়ন বিষয়ে সেমিনারে অংশ নিয়েছেন তিনি। এখানে প্রধান বক্তা হিসেবে দু’দেশের সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলবেন শ্রিংলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা...বিস্তারিত

দিল্লির ড্রেন থেকে আরও ৪টি মরদেহ উদ্ধার

দিল্লির পরিস্থিতি শান্ত হলেও এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভারতের রাজধানীতে। এরই মধ্যে মিলল আরও ৪টি মরদেহ। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়,সোমবার (২ মার্চ) দিল্লির উত্তর-পূর্বে গোকুলপুরীর দু’টি ড্রেন থেকে তিনটি মৃতদেহ ও শিব বিহারের এক ড্রেন থেকে একটি দেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে দিল্লির সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬ এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে তারা। এদিকে পশ্চিম...বিস্তারিত

তালেবান বন্দিমুক্তির বিরুদ্ধে আফগান প্রেসিডেন্ট ঘানি

মার্কিন যুক্তরাষ্ট্র ও আফগান বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তির একটি অংশ মানতে নারাজ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। ১৯ বছর ধরে চলা যুদ্ধের অবসানে আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহার এবং এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে শনিবার কাতারের দোহায় চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তিতে আফগান সরকারের হাতে পাঁচ সহস্রাধিক তালেবান বন্দিমুক্তির বিষয়টিও উল্লেখ রয়েছে।...বিস্তারিত

মিয়ানমার সেনাবাহিনীর গুলিতে রাখাইনে ৫ মুসলিম নিহত

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর গুলিতে এক শিশুসহ ৫ রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। রবিবার দেশটির স্থানীয় এক সাংসদ এবং দুই বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্স’কে এ তথ্য জানিয়েছেন। রাখাইনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির (এএ) মুখপাত্র খিন থু খা এবং আঞ্চলিক এমপি তুন থার সেইন বলেন, শনিবার রাখাইনের ‘এমরাউক ইউ’ শহরের ঐতিহাসিক একটি মন্দির অতিক্রম করার...বিস্তারিত

যে দেশে গণপরিবহনে যাতায়াত সম্পূর্ণ ফ্রি

নাগরিকদের সব ধরনের গণপরিবহনে যাতায়াত সম্পূর্ণ ফ্রি করে দিলো ইউরোপের দেশ লুক্সেমবার্গ। এর আগে আর কোনো দেশ তার নাগরিকদের জন্য গণপরিবহনে যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করেনি। ২৯ ফেব্রুয়ারি এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। এতে বলা হয়েছে, যানজট নিরসনের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। লুক্সেমবার্গের পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়,...বিস্তারিত

অন্তঃসত্ত্বা বান্ধবীকে বিয়ে করবেন বৃটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার বান্ধবী ক্যারি সাইমন্ডস বিয়ে করার ঘোষণা দিয়েছেন । জনসনের দীর্ঘদিনের এ বান্ধবী অন্তঃসত্ত্বা । গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও দফতর ১০ ডাউনিং স্ট্রিট । ৫৫ বছর বয়সী জনসনের দ্বিতীয় স্ত্রীর ঘরে আরও চার সন্তান আছে । এর আগে ২০১০ সালে সর্বশেষ সন্তানের মুখ দেখেন...বিস্তারিত

আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি: মাহাথির

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। বিশেষ করে দেশটির নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেছেন মাহাথির। রোববার সকালে দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন। শনিবার মালয়েশিয়ার প্রভাবশালী এই নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ। রোববার ইয়াইয়াসান...বিস্তারিত

সিরিয়ায় তুরস্কের ড্রোন হামলায় নিহত ২৬

সিরিয়ায় তুরস্কের ড্রোন হামলায় আসাদ বাহিনীর ২৬ সেনা নিহত হয়েছে। ইরানের গণমাধ্যম পার্সটুডে জানায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে এই হামলা চালানো হয় । এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সিরিয়ার বিমান হামলায় ৩৩ জন তুর্কি সেনা নিহত হওয়ার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এদিকে মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইদলিব...বিস্তারিত

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। এটিই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রথম মৃত্যু বলে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন। ওয়াশিংটন রাজ্যের গভর্নর জে ইনস্লি শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। নাগরিকদের সুস্থ ও নিরাপদ রাখতে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত...বিস্তারিত