হোম আন্তর্জাতিক সিরিয়ায় তুরস্কের ড্রোন হামলায় নিহত ২৬
সিরিয়ায় তুরস্কের ড্রোন হামলায় নিহত ২৬

সিরিয়ায় তুরস্কের ড্রোন হামলায় নিহত ২৬

46
0

সিরিয়ায় তুরস্কের ড্রোন হামলায় আসাদ বাহিনীর ২৬ সেনা নিহত হয়েছে। ইরানের গণমাধ্যম পার্সটুডে জানায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে এই হামলা চালানো হয় । এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সিরিয়ার বিমান হামলায় ৩৩ জন তুর্কি সেনা নিহত হওয়ার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এদিকে মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইদলিব প্রদেশে সিরিয় সেনাদের দুটি অবস্থানে তুর্কি ড্রোন থেকে হামলা চালালে ২৬ সেনা নিহত হয়।

এর আগে শনিবার (২৯ ফেব্রুয়ারি) তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দেশটির সেনা সদস্যের নিহতের খবর স্বীকার করে সিরিয়ার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার হুমকি দিয়েছিলেন।

(46)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *