fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

লন্ডন মসজিদের আহত মুয়াজ্জিন হামলাকারীকে ক্ষমা করে দিয়েছেন

লন্ডন কেন্দ্রীয় মসজিদে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত মুয়াজ্জিন রাফাত মাগলাদ তার ওপর হামলাকারীকে ক্ষমা করে দিয়েছেন। একই সঙ্গে, হামলার শিকার হওয়ার মাত্র একদিন পরেই মসজিদে ফিরে যোগ দিয়েছেন জুমার নামাজেও। গত বৃহস্পতিবার বিকেলে শহরের রিজেন্ট পার্কের কাছের মসজিদটিতে হামলার শিকার হন ৭০ বছর বয়সী ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে হামলাকারী যুবককে ধরে পুলিশে দেন অন্য মুসল্লিরা। আহত...বিস্তারিত

৭১ কোটি ডলারের অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম নিখোঁজ !

সিরিয়ায় আইএসবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের মিত্রশক্তিদের জন্য পাঠানো প্রায় ৭১.৫৮ কোটি ডলারের অস্ত্র ও যুদ্ধ সরঞ্জামের কোন হদিস পাওয়া যাচ্ছে না । বড় ওই অস্ত্রের চালান পাঠানো হলেও সঠিকভাবে জায়গামতো পৌঁছায়নি বলে জানা গেছে । মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা বিভাগ ‘ডিপার্টমেন্ট অব ডিফেন্স’র ইনসপেক্টর জেনারেলের নতুন এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে । পেন্টাগন প্রকাশিত সর্বশেষ...বিস্তারিত

করোনা ভাইরাসে মারা গেলো আরও ১০৮ জন

করোনা ভাইরাসে নতুন করে মারা গেছে আরও ১০৯ জন । শুক্রবার চীনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০৯ জন । ফলে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৫ জন । এর আগে বৃহস্পতিবারও দেশটিতে করোনাভাইরাসে শতাধিক মানুষ মারা গেছেন । চীনের মূল ভূখণ্ডের বাইরে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ১৫ জন ।...বিস্তারিত

করোনা আতঙ্ক : ইউক্রেনে চীন ফেরত যাত্রীদের ওপর হামলা

ইউক্রেনের নোভি সানঝারি শহরে চীন ফেরত যাত্রীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। করোনা ভাইরাস আতঙ্কের কারণে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ৭২ জনকে ইউক্রেনে নিয়ে আসা হয়। চীন ফেরত যাত্রীদের নোভি সানঝারি শহরে একটি হাসপাতালে ১৪ দিনের জন্য সঙ্গরোধ করে রাখার জন্য...বিস্তারিত

কাট,কপি পেস্টের উদ্ভাবক বিজ্ঞানী আর নেই

কাট, কপি এবং পেস্টের উদ্ভাবক কম্পিউটার বিজ্ঞানী ল্যারি টেসলার আর নেই। ৭৪ বছর বয়সে মারা গেছেন এই প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী। ১৯৬০ সালে যখন কম্পিউটারের প্রচলন খুব একটা হয়নি তখনই প্রযুক্তি উপত্যকা খ্যাত সিলিকন ভ্যালিতে কর্ম জীবন শুরু করেন ল্যারি টেসলার। এদিকে টেসলারের মৃত্যুতে শোক জানিয়েছে তার দীর্ঘদিনের কর্মস্থল জেরোক্স। একটি টুইটে টেসলারের প্রতি শ্রদ্ধা জানিয়ে...বিস্তারিত

সিরিয়ায় যেকোনো মুহূর্তে তুর্কি বাহিনীর অভিযান

প্রায় এক যুগ ধরে সিরিয়ায় যুদ্ধ চলছে। এদিকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে সেনা উপস্থিতি নিয়ে চরম উত্তেজনা চলছে। পরিস্থিতি খুবই বিপজ্জনক এবং যেকোনো মূহুর্তে সংঘর্ষ শুরু হতে পারে। এই প্রেক্ষিতে ইদলিব প্রদেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তুরস্ক এবং রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি জেইর পেডারসেন এ কথা বলেছেন। গতকাল বুধবার জাতিসংঘ...বিস্তারিত

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৯

ভারতের তামিলনাড়ুতে  বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে কোয়েম্বাটুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, কোয়েম্বাটুরের জাতীয় সড়ক দিয়ে মোট ৪৮ জন যাত্রী নিয়ে বাসটি যাচ্ছিল। সেই সময়েই বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসছিল একটি ট্রাক। সেই ট্রাক থেকেই একটি কন্টেইনার বাসটিকে মুখোমুখি...বিস্তারিত

ইরানে করোনা ভাইরাসে দুজনের মৃত্যু

ইরানে করোনা ভাইরাসে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১৯ ফেব্রুয়ারি ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কেন্দ্রের প্রধান কিয়ানুশ জাহানপুর জানান, গত কয়েকদিন ধরে কোম শহরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি আরও জানান, এর মধ্যে দু’জনের দেহে প্রাথমিক পরীক্ষায় এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। দুঃখজনক হলো দু’জনই মারা গেছেন। দু’জনেরই বয়স ছিল অনেক বেশি...বিস্তারিত

হঠাৎ লেকের পাড়ে শতশত সাপ, দিশেহারা এলাকাবাসী

হঠাৎ করেই লেকের পাড়ে শতশত সাপ জড়ো হয়েছে। ফলে সাপের অত্যাচারে দিশেহারা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লেকল্যান্ডের হোলিংসওয়ার্থের এলাকাবাসী। লেকল্যান্ড পার্কস এবং রিঅ্যাকশন অধিদফতরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। অভিযোগ পেয়ে সাপ-রহস্য উদঘাটন শুরু করে অধিদফতরের কর্মকর্তারা। কর্মকর্তারা বলছেন, ফ্লোরিডায় পানিতে বাস করা সাপদের এখন প্রজনণ ঋতু। তাই সঙ্গীদের সঙ্গে সময় কাটাতে তারা এভাবে হইচই করছে। তবে লেকের...বিস্তারিত

করোনাভাইরাস: জাপানে আটকে পড়া জাহাজে যাত্রী মারা গেছেন

জাপানের ইয়োকোহামা পোর্টে আটকে পড়া ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ জাহাজের দুই যাত্রী কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমনে মারা গেছেন। মৃত দুজনই প্রবীণ ব্যক্তি। বৃহস্পতিবার জাপানের সরকারী সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। জাপানের সরকারি সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের কারণে ইয়োকোহামা বন্দরে জাহাজের ডকে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।  ওই সূত্র বলছে, মৃত ব্যক্তিরা হলেন, একজন পুরুষ এবং নারী। তাদের বয়স প্রায় ৮০ বছর।...বিস্তারিত

করোনায় নতুন করে আরও ১০৮ জনের মৃত্যু

করোনা ভাইরাসে নতুন করে আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে চীনে মৃতের সংখ্যা দাঁড়াল ২১১২ জনে । বিশ্বব্যাপী এ সংখ্যা অন্তত ২১২০ জন । চীনের বাইরে অন্তত ৮ মারা গেছেন । এর মধ্যে হংকং ও ইরানে দুইজন করে এবং তাইওয়ান, জাপান, ফ্রান্স ও ফিলিপাইনে একজন করে মারা গেছেন । হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২০...বিস্তারিত

ভারতে মুসলিমদের সঙ্গে বৈষম্যমূলক আচরণে উদ্বেগ প্রকাশ জাতিসংঘের

ভারতে মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে বৈষম্যমূলক আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সম্প্রতি ভারতের পার্লামেন্টে পাস করা সংশোধিত নাগরিকত্ব আইনের কারণে ২০ লাখ মুসলিম রাষ্ট্রহীন হয়ে যাওয়ার ঝুঁকিতে আছেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের গণমাধ্যম ডন-কে দেয়া এক সাক্ষাৎকারে গুতেরেস বলেন, প্রতিটি দেশেরই উচিত তার সব নাগরিককে একই...বিস্তারিত

ইসরাইল সীমান্তে সোলাইমানির ভাস্কর্য স্থাপন

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি নির্দেশে ড্রোন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সোলাইমানির একটি ভাস্কর্য নির্মাণ করে তা লেবানন-ইসরাইল সীমান্তে স্থাপন করেছে হিজবুল্লাহ গোষ্ঠী। শনিবার( ১৫ ফেব্রুয়ারি)  ভাস্কর্য উন্মোচন উপলক্ষে মারুন আল-রাস শহরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসরাইলিদের প্রতি নজর রাখতে সেখানে একটি পর্যবেক্ষণ চৌকিও স্থাপন করেছে হিজবুল্লাহ।  একটি বিশাল কার্ডবোর্ড কেটে এই ভাস্কর্য বানানো...বিস্তারিত

পিরিয়ড কালে যে সব নারী রান্না করেন,তারা পরজন্মে কুকুর হয়ে জন্মাবেন: ধর্মগুরু

পিরিয়ড কালে যে সব নারী স্বামীর জন্য রান্না করেন, তারা পরজন্মে কুকুর হয়ে জন্মাবেন। এমন মন্তব্য করলেন ভারতের এক ধর্মগুরু। দেশটির গুজরাটের ভুজের স্বামীনারায়ণ মন্দিরের স্বামীনারায়ণ গোষ্ঠীর ‘নর-নারায়ণ দেবগড়ী’ স্বামী কৃষ্ণরূপ দাসজীর আরও দাবি, ধর্মগ্রন্থেই রয়েছে, পিরিয়ড কালে স্ত্রীর রান্না খাবেন যে স্বামী, তিনি পরজন্মে ষাঁড় হবেন। এক ভিডিওতে গুজরাটিতে এসব কথা দেখা গেছে ভারতীয়...বিস্তারিত

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে নিহত ৪

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে বুধবার সকালে সাড়ে ১১ টা নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ভিক্টোরিয়া পুলিশ এক বিবৃতিতে জানায়, ধারনা করা হচ্ছে বিমান দুইটি বিধ্বস্তের আগে পরস্পরের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ইনস্পেক্টর পিটার কজার বলেন, একটি বিমান ম্যাঙ্গালোর থেকে...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে হিজাব ও পাগড়ি পরে চাকরির অনুমতি

এখন থেকে মুসলমান ও শিখ ধর্মালম্বীরা নিজেদের ধর্মীয় আচার দাড়ি রেখে এবং হিজাব ও পাগড়ি পরে মার্কিন বিমান বাহিনীতে চাকরি করতে পারবেন । নতুন পোশাক বিধিমালা অনুসারে, মুসলমান ও শিখরা যুক্তরাষ্ট্রে তাদের ধর্মীয় আচারের অনুমোদন পাবেন ৩০ দিনের মধ্যে । আর যারা যুক্তরাষ্ট্রের বাইরে মোতায়েন আছেন তাদের ৬০ দিনের মধ্যে অনুমোদন দেওয়া হবে । তবে...বিস্তারিত

আফগান প্রেসিডেন্ট হলেন আশরাফ গনি

দীর্ঘ বিলম্বের পর আশরাফ গনিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গনি জয় পাওয়ায় আবারও  আগামী পাঁচবছর মেয়াদে আফগানিস্তানের প্রেসিডেন্ট হলেন। নির্বাচন কমিশনের প্রধান হাওয়া আলম নূরস্তানি কাবুলে এক সংবাদ সম্মেলনের ফলাফল ঘোষণা করেন। খুবই কম ভোটের ব্যবধানে ৫০.৬৪ শতাংশ ভোটে জয়ী হয়েছেন আশরাফ গনি। আর তার প্রতিপক্ষ আবদুল্লাহ পেয়েছেন ৩৯.৫২ ভোট। আশরাফ গনির...বিস্তারিত

পাকিস্তানে ৬০০ কি.মি. পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

বিমান থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান । মঙ্গলবার দেশটির বিমান বাহিনী এ পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৬০০ কিলোমিটার । পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, রা’দ নামে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হওয়ায় পাকিস্তান কৌশলগত যুদ্ধের ক্ষমতা বাড়াতে সক্ষম হবে । বিবৃতিতে বলা হয়েছে- এ ক্ষেপণাস্ত্রের সাহায্যে পাকিস্তানি বিমান বাহিনী সমুদ্র এবং স্থলে...বিস্তারিত

চীনে করোনা ভাইরাসে মৃত্যু হলো আরও ১৩২ জনের

চীনের হুবেই প্রদেশের উহানে করোনায় আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে । নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯০৭ জন । সবমিলিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৫ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজারের বেশি । বুধবার দেশটির জাতীয় দৈনিক দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, হুবেই প্রদেশে আরও...বিস্তারিত

ছাত্রীদের বিবস্ত্র করে পরীক্ষা

মেয়েদের কলেজ হোস্টেলে ঘটল লজ্জাজনক ঘটনা। হোস্টেলের আবাসিক ছাত্রীদের কারও পিরিয়ড চলছে কিনা তা নিশ্চিত হতে তাঁদের বিবস্ত্র করা হয়েছে। আর এ ঘটনা ঘটল কলেজের প্রধান এবং অন্যান্য শিক্ষিকাদের উপস্থিতিতে। এ ঘটনায় প্রধান শিক্ষিকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার ভারতের গুজরাটের ভূজে এলাকায় এ ঘটনা ঘটেছে। ওই ঘটনার পরেই পাঁচ সদস্যের একটি কমিটি গঠন...বিস্তারিত