fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ভারতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

দুইদিনের সফরে ভারতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১২ টায় গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করে তার বিমান ‘এয়ারফোর্স ওয়ান’।ট্রাম্পকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে সফর শুরু করার আগেই একের পর এক টুইট করছেন ডোনাল্ড ট্রাম্প। তার বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ আমেরিকা ছাড়তেই ট্রাম্প হিন্দিতে টুইট...বিস্তারিত

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ওয়ান আজিজাহ

মালয়েশিয়ার মধ্যবর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওয়ান আজিজাহ কে। ড. মাহাথির মোহাম্মদ পদত্যাগ করার পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন এর আগে মালয়েশিয়ার রাজার কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।

মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেছেন

মালয়েশিয়ার রাজার কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। বিস্তারিত আসছে…

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৬১৯

করোনা ভাইরাসে আরও ১৫৭ জন মানুষের মৃত্যু হয়েছে চীনে। মৃত্যুর সংখ্যা বাড়ছে চীনের বাইরেও। দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালিতে দ্রুত নতুন রোগী বাড়তে থাকায় এ রোগের প্রাদুর্ভাব বিশ্বে আরও ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানায়, সব মিলিয়ে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১৯ জনে, যাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে...বিস্তারিত

ফিলিস্তিনিকে হত্যা করে বুলডোজার দিয়ে পিষে ফেলে ইসরায়েল

এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার সকালে ফিলিস্তিনের গাজা-ইসরায়েল সীমান্তে বোমা পুঁতে রাখার সন্দেহ ফিলিস্তিনের দুই নাগরিকের ওপর গুলি করলে ওই ব্যক্তি নিহত হন। এই ঘটনায় আরেক জন আহত হন। এরপর ওই নিহত ব্যক্তির মরদেহ বুলডোজার দিয়ে পিষে দিতে দেখা যায় এক ভিডিওতে।ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ফিলিস্তিনের...বিস্তারিত

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে ৯ জনের মৃত্যু

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এতে আহত হয়েছে হয়েছে ৩৭ জন। এদের মধ্যে ৯ জনের অবস্থা সংকটজনক। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে শতাধিক বাড়ি-ঘর ধ্বংস হয়েছে। সেইসঙ্গে ইরান সীমান্তে আঘাত হানা ভূমিকম্পে বেশ কিছু মানুষ আহত হয়েছে। দেশটির সরকার জানিয়েছে ভূমিকম্পে সহস্রাধিক বাড়ি-ঘর ধসের মুখে আছে...বিস্তারিত

করোনার চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য সিঙ্গাপুরের

করোনা ভাইরাসের ফলে সিঙ্গাপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জন । তবে নতুন রোগীদের মধ্যে কারও অবস্থাই গুরুতর নয় । তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে । এই ভাইরাস প্রতিরোধে কোভিড-১৯ চিকিৎসায় রীতিমতো অবিশ্বাস্য সাফল্য দেখিয়েছে সিঙ্গাপুরের একদল চিকিৎসক । এখন পর্যন্ত এ রোগের সুনির্দিষ্ট প্রতিষেধক না থাকলেও দেশটিতে করোনা আক্রান্ত ৮৯ জনের মধ্যে ৪৯ জনই সুস্থ...বিস্তারিত

ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু

চীনের বাইরে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস খ্যাত কোভিড-১৯। এবার ইরানে এ রোগে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক দিন আগেই সতর্ক করেছে, গরিব দেশগুলোতে একবার যদি করোনাভাইরাস ঢুকে পড়ে, তা হলে তা মহামারির মতো ছড়াবে। তখন...বিস্তারিত

বাবরি মসজিদের বরাদ্দকৃত জমি নিলো মুসলিমরা

অবশেষে বাবরি মসজিদের জন্য বরাদ্দ দেয়া ৫ একর জায়গা নিল ভারতের উত্তরপ্রদেশ সুন্নি ওয়াক্ফ বোর্ড । বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করার নির্দেশের পর মসজিদের জন্য ৫ একর জমি বরাদ্দ দেয়া নিয়ে ভারতের মুসলিম সমাজের আপত্তি থাকলেও পরে আদালতের নির্দেশ মেনে নিতেই সে জমি নেয়ার সিদ্ধান্ত নিল সুন্নি ওয়াক্ফ বোর্ড । অযোধ্যা থেকে ২০...বিস্তারিত

উহানের কারাগারেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস

উহানের কারাগারগুলোতেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিভিন্ন কারাগারে চার শতাধিক কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। কারাগারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনায় শ্যানডং প্রদেশের বিচার বিভাগের প্রধানসহ আটজনকে বরখাস্ত করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ভাইরাসটি ছড়ায়। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রদেশটির...বিস্তারিত

ইরান-কোরিয়ায় করোনা পরিস্থিতি ভয়াবহ

চীনের পর দক্ষিণ কোরিয়ায় করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। একদিনেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২৯ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত্রের সংখ্যা ৪৩০ ছাড়িয়েছে। এ অবস্থায় জনসমাগম এড়িয়ে চলতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সরকার। নতুন করে আক্রান্তদের মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দায়েগু এবং তার পার্শ্ববর্তী শহরগুলোকে বিশেষ জোন ঘোষণা করা হয়েছে। ইতালিতেও বাড়ছে আক্রান্ত্রের সংখ্যা।...বিস্তারিত

করোনা ভাইরাসে আরও ৯৬ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে । শনিবার (২২ ফেব্রুয়ারি) এ ভাইরাসে হুবেই প্রদেশটিতে একদিনে মৃত্যু হয়েছে আরও ৯৬ জনের । সবমিলিয়ে হুবেই প্রদেশে করোনায় ২ হাজার ৩৪৬ জনের মৃত্যু হয়েছে । সবমিলিয়ে প্রদেশটিতে ৬৪ হাজার ৮৪ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে । করোনা আক্রান্ত ৪০ হাজার...বিস্তারিত

যুক্তরাষ্ট্র-তালেবান যুদ্ধবিরতি আলোচনা শুরু

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র-আফগান নিরাপত্তাবাহিনীর সঙ্গে তালেবানদের সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছে। ২১ ফেব্রুয়ারি থেকে এক সপ্তাহের এ চুক্তি কার্যকর শুরু হয়। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, তালেবান ও মার্কিন প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে এই চুক্তি চূড়ান্ত হয়। যদি এ সাময়িক চুক্তি বাস্তবায়িত হয় তাহলে তা শান্তি চুক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার মধ্য দিয়ে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করা...বিস্তারিত

করোনার ওষুধ আবিষ্কারের দাবি মার্কিন গবেষকের

করোনার প্রতিষেধক আবিষ্কারের দাবি করছেন এক মার্কিন গবেষক । মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং সংস্থা গ্রিফেক্সের এক গবেষক এই দাবি করেছেন । সংস্থাটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদ মাধ্যম হিউস্টন বিজনেস জার্নালকে জানায়, টীকাটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে এবং এটি প্রাণীর মাঝে পরীক্ষা করার জন্য প্রস্তুত । মার্কিন ওষুধ নিয়ন্ত্রক অনুমতি দিলে তারা এ কার্যক্রম সামনের দিকে...বিস্তারিত

‘১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল’

আবারও মুসলমানদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় পশুসম্পদ মন্ত্রী গিরিরাজ সিংহ। ১৯ ফেব্রুয়ারি বিহারের একটি জনসভায় যেয়ে তিনি বলেন, ১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। এ সময় তিনি আরও বলেন, আর এ কারণেই পূর্বপুরুষদের কর্মের ফল ভোগ করতে হচ্ছে দেশবাসীকে। ১৯৪৭ সালে সমস্ত মুসলিমকে যদি পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হত এবং হিন্দুদের এ দেশে...বিস্তারিত

করোনাভাইরাস: ইতালির ১০টি শহরে জনসমাগম নিষেধাজ্ঞা

ইতালিতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। এর পরপরই দেশটির উত্তরাঞ্চলীয় ১০টি শহরে জনসমাগমে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান। করোনা আতঙ্কে জনমানবহীন রাস্তাঘাট, এমন চিত্র ভাবতেই মনে হতে পারে চীনের উহানের কথা। তবে এই দৃশ্য চীনের নয়, ইতালির লোদি প্রদেশের। যেখানে...বিস্তারিত

এবার করোনায় আক্রান্ত এক বাংলাদেশি শনাক্ত

সংযুক্ত আরব আমিরাতে করোনা ভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে । তার বয়স ৩৯ বছর । শুক্রবার সন্ধ্যায়, নতুন করে দু’জনের আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করে আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় । যদিও তার অবস্থান বা নাম-পরিচয় জানা যায়নি । এদের মধ্যে একজন বাংলাদেশি; অন্যজন ফিলিপাইনের নাগরিক । দু’জনের অবস্থাই স্থিতিশীল । এর আগে সিঙ্গাপুরে প্রাণঘাতী...বিস্তারিত

বিশ্বের ৩২টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস

বিশ্বের ৩২টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এ অবস্থায় দিন দিন আতঙ্ক বেড়েই চলেছে। ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে নতুন করে ১০৯ জন মারা গেছেন। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনে শনিবারের (২২ ফেব্রুয়ারি) তথ্য অনুযায়ী, এ নিয়ে মৃতের সংখ্যা দুই হাজার তিনশ’ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ৭৬ হাজার মানুষ। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো ইতালিতে একজনের...বিস্তারিত

করোনাভাইরাস: চীনের কারাগারগুলোতে মহামারি

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে চীনের কারাগারগুলোতেও মহামারি আকার ধারণ করেছে। কারাগারগুলোতে করোনা ভাইরাসে পাঁচ শতাধিক কয়েদীর আক্রান্তের খবরে কারাগারের বেশ কয়েকজন কর্মকর্তাকে অপসারণ করার অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার ইন্ডিয়ান গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, জেলখানাগুলো থেকে পাওয়া তথ্য হিসেবে বৃহস্পতিবার পর্যন্ত ২৭১ জন কয়েদীর মধ্যে করোনা ভাইরাস (কোভিড-১৯) পাওয়া গেছে। কিন্তু এর আগে অন্তত...বিস্তারিত

মার্কিন নির্বাচন থেকে দূরে থাকুন : পুতিনকে বার্নি স্যান্ডার্স

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক সিনেটের বার্নি স্যান্ডার্স আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে রাশিয়াকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার ক্যালিফোর্নিয়ায় একটি প্রচারণায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মননোয়ন দৌড়ে বেশ এগিয়ে আছেন বার্নি স্যান্ডার্স। বার্নি স্যান্ডার্স বলেন, গতমাসে একজন মার্কিন কর্মকর্তা আমাকে বলেছেন যে রাশিয়া আমার প্রচারণায় সহায়তা করছে।...বিস্তারিত