হোম আন্তর্জাতিক ইদলিবে হামলায় তুরস্কের ৪ সেনা নিহত
ইদলিবে হামলায় তুরস্কের ৪ সেনা নিহত

ইদলিবে হামলায় তুরস্কের ৪ সেনা নিহত

5
0

সোমবার সিরিয়ার  ইদলিবে বোমা হামলায় তুরস্কের চার সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৯ সৈন্য। আহতদের একজনের অবস্থা গুরুতর। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়। মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছে, তুর্কিবাহিনী পাল্টা হামলা চালিয়ে লক্ষ্যসমূহ ধ্বংস করেছে।

রুশ-তুরস্ক চুক্তির অংশ হিসেবে ওই এলাকায় আঙ্কারার ১২ টি পর্যবেক্ষণ চৌকি রয়েছে।

এছাড়া রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সেনারা সম্প্রতি ইদলিবে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

এই হামলার পর তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, হামলার প্রতিশোধ নেওয়া হবে।

(5)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *