fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

চীনের প্রেসিডেন্টকে পদত্যাগের আহ্বান করায় মানবাধিকারকর্মী গ্রেফতার

করোনাভাইরাস মহামারীসহ বিভিন্ন সংকট মোকাবেলায় অদক্ষতার অভিযোগে প্রেসিডেন্ট শি জিনপিংকে পদত্যাগের আহ্বান জানিয়ে গ্রেফতার হয়েছেন চীনের বিখ্যাত মানবাধিকারকর্মী শু জিওয়াং। তার দুই বন্ধুর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। গত ডিসেম্বরে চীনের মানবাধিকার নিয়ে জিয়ামেন শহরে এক আলোচনার পর থেকে পলাতক ছিলেন এই আইন বিশেষজ্ঞ। এতে উপস্থিত হওয়া এছাড়া চার ব্যক্তিকে আগে আটক করেছে...বিস্তারিত

তুর্কি রাষ্ট্রদূতকে তলব করলো ভারত সরকার

সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান পাকিস্তান সফরে গিয়েছিলেন। সে সময় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যুতে বক্তব্য দিয়েছেন তিনি।  এই ঘটনার প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। তুর্কি রাষ্ট্রদূতকে দিল্লি সতর্ক করে বলেছে, এরদোইয়ানের ওই বক্তব্যের জন্য দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর প্রভাব পড়বে। তুর্কি রাষ্ট্রদূত সাকির ওজগান তরুণলারকে তলব করে ভারত সরকার বলেছে, কাশ্মীর...বিস্তারিত

চীনে উইঘুর নির্যাতনের নতুন নথি ফাঁস

চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের নির্যাতন বেড়েই চলছে। দাড়ি রাখা, বোরকা পরা ও ইন্টারনেট ব্যবহারের কারণে চীনের উইঘুর মুসলিমদের অনেককে বন্দি করা হয়েছে। সম্প্রতি উইঘুর মুসলিমদের ওপর নিপীড়ন ও নির্যাতনের নতুন ফাঁস হওয়া দলিলে এমন তথ্য পাওয়া গেছে। নতুন করে ফাঁস হওয়া দলিলে চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে তিন হাজারের বেশি নাগরিকের দৈনন্দিন জীবনের যাবতীয় খুঁটিনাটিসহ ব্যক্তিগত...বিস্তারিত

ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গের বাড়ির সামনে বিক্ষোভ

সান ফ্রান্সিকোতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গের বাড়ির সামনে ৪০ জনের বেশি মানুষ প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিক্ষোভ করেছেন। সেই সঙ্গে উচ্চস্বরে চিৎকার করে তারা স্লোগান দিয়ে জুকারবার্গকে উদ্দেশ্য করে বলেছেন- ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপন না দেওয়ার ব্যাপারে। কারণ, সেসব বিজ্ঞাপনের আধেয় মিথ্যাচারে ভরা বলে অভিযোগ তাদের। বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডে লেখা- জেগে ওঠো জ্যাক। প্রায়...বিস্তারিত

জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনায় আটক ১২

জার্মানিতে চরমপন্থী গোষ্ঠী মসজিদগুলোতে হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে সে দেশের সরকার। সোমবার এ ঘটনায় সন্দেহভাজন ১২ জনকে আটক করার কথা জানানো হয়েছে। জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, একটি দলের এমন সন্ত্রাসী সেল থাকার ঘটনা সত্যিই বিস্ময়ের। বর্তমান পরিস্থিতিতে মসজিদে কোনো হামলার ঘটনার শঙ্কা একেবারেই উড়িয়ে দেয়া যায় না। এ ঘটনায় আঙ্গেলা মেরকেলের মুখপাত্র...বিস্তারিত

ইসরায়েলি সেনাদের ফোন হ্যাক করেছে হামাস

এবার সুন্দরী নারীর ছবি টোপ হিসেবে ব্যবহার করে এক ডজন ইসরায়েলি সেনার ফোন হ্যাক করেছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস । ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে । হ্যাকিং ও গোয়েন্দা বৃত্তির ঘটনায় আকর্ষণীয় ও সুন্দরী নারীদের ব্যবহার নতুন কিছু নয় । ইসরায়েল সেনাবাহিনীর একজন মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথান কনরিকাস বলেন, তরুণীদের ভুয়া...বিস্তারিত

করোনায় আক্রান্ত ১৬৮৮ চিকিৎসাকর্মীর অবস্থা আশঙ্কাজনক

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসাকর্মীদের সংখ্যা নিয়েও মিথ্যা বলছে চীন! সম্প্রতি এক প্রতিবেদনে এমন আভাস পাওয়া গেছে। চীন জানায়, ১১ ফেব্রুয়ারি পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসাকর্মীর সংখ্যা ১৭ শ’ এর বেশি। কিন্তু চাইনিজ সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এক প্রতিবেদনে বলছে, আক্রান্ত চিকিৎসাকর্মীর সংখ্যা ৩ হাজার ১৯ জন। এদের মধ্যে ১ হাজার ৬ শ...বিস্তারিত

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

পাকিস্তানে পুলিশ ভ্যানে আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন। ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা আছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে অনেক গাড়ি ছিল।...বিস্তারিত

করোনাভাইরাস: উহানে হাসপাতাল পরিচালকের মৃত্যু

ভয়াবহ করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে চিকিৎসক-নার্সদের সঙ্গে নির্ঘুম রাত কাটনো উহানের উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিং চলে গেলেন না ফেরার দেশে। এ লড়াইয়ে নেতৃত্বে থেকে সবাইকে প্রেরণা যোগাচ্ছিলেন তিনি। প্রাণঘাতী এ ভাইরাস একসময় জেঁকে বসে তার শরীরেও। অনেক রোগী তার হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরলেও পারলেন না লিউ। হেরে গেলেন তিনি, করোনা ভাইরাস কেড়ে নিয়েছে...বিস্তারিত

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১৮শ ছাড়িয়েছে

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১৮শ ছাড়িয়েছে । মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে ৭২ হাজারের বেশি । চীনের স্বাস্থ্য বিভাগের দাবি, ধীরে হলেও কমে আসছে মৃত্যুহার । গেলো ২৪ ঘণ্টায় ভাইরাসটির সংক্রমণে প্রাণ গেছে ১০০ জনের বেশি । এরইমধ্যে, প্রথমবার একজনের মৃত্যুর কথা জানিয়েছে তাইওয়ান সরকার । বাকিরা সবাই হুবেই প্রদেশের অধিবাসী ছিলেন । সেখানে,...বিস্তারিত

চাপ প্রয়োগ করে আমেরিকা ব্যর্থ: রুহানি

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আমেরিকা যেসব লক্ষ্য অর্জন করতে চেয়েছিল তাতে ব্যর্থ হয়েছে দেশটি | রাজধানী তেহরানে রোববার প্রেসিডেন্ট রুহানি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এতে দেশি-বিদেশি গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হলে ইরানের জন্য কী ধরনের পরিণতি হতে পারে- এমন এক...বিস্তারিত

তসলিমাকে ধুয়ে দিলেন এ আর রহমানের মেয়ে খাতিজা

বাংলাদেশের নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন বহু বছর ধরেই দেশছাড়া হয়ে ভারতে অবস্থান করছেন। তার কলমের সক্রিয়তা কমে গেলেও ডিজিটাল মাধ্যমে সক্রিয় আছেন তিনি। নানা বিষয়ে নিয়মিতই নিজের মতামত দিয়ে যাচ্ছেন। সম্প্রতি ভারতের সুরের জাদুকর এআর রহমানের কন্যা খাতিজার বোরকা তার শ্বাসরূদ্ধ করে- এমন মন্তব্য করে ঝড় তুলেছেন তসলিমা। এবার তাকে কড়া জবাব দিয়েছেন এ আর...বিস্তারিত

জাপানে নগ্ন উৎসবে হাজারো মানুষ

প্রায় নগ্ন হয়ে অন্তত ১০ হাজার মানুষ জাপানের ‘হাডাকা মাতসুরি’ উৎসবে যোগদান করেছেন। প্রতিবছর হনশু দ্বীপে দেশটিতে এই উৎসব পালিত হয়। সিএনএনের খবরে বলা হয়েছে, জাপানে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের তৃতীয় শনিবার সাইদাইজি কানোনিন টেম্পলে পালন করা হয় এ উৎসব। তবে খবরে বলা হয়েছে, উতসবের নাম নগ্ন হলেও এখানে অংশগ্রহণকারীরা পুরো নগ্ন হন না। তাদের...বিস্তারিত

ভারতের মুম্বাইয়ে ভয়াবহ আগুন

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের জিএসটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, ভবনটির আট তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। জানা গেছে, ভবনটি মুম্বাইয়ের মাঝগাঁও মহারান প্রতাপচকে এলাকায় অবস্থিত। ভবনটির আট তলা থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে আগুন নেভাতে এসেছে ফায়ার সার্ভিসের...বিস্তারিত

আজ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট’স ডে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডে আজ | সোমবার ১৭ ফেব্রুয়ারি পুরো আমেরিকা জুড়েই পালিত হচ্ছে “প্রেসিডন্ট ডে।” আমেরিকার দুই প্রেসিডন্টের জন্মদিনে প্রতিবছর ফেব্রুয়ারি মাসের তৃতীয় সোমবার এই দিনটি পালিত হয়। প্রসিডেন্ট ডে উপলক্ষে আমেরিকায় ফেডারেল হলিডে পালিত হচ্ছে আজ। আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের জন্ম ১৭৩২ সালের ২২ ফেব্রুয়ারি এবং আমেরিকার প্রেসিডেন্ট যিনি দাসপ্রথা বিলুপ্ত করে ইতিহাসে...বিস্তারিত

বোরকা পরে মসজিদে গেলেন ট্রাম্প কন্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সফর করছেন। দুবাইয়ে একটি সম্মেলনে যোগ দিতে গত শনিবার তিনি আরব আমিরাতে এসে পৌঁছান। সেখানে নারী উদ্যোক্তা উন্নীতকরণে বক্তব্য দেয়ার কথা রয়েছে ইভানকার। জানা গেছে, ১৬-১৭ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল উইমেনস ফোরামে প্রেসিডেন্ট ট্রাম্পও বক্তব্য দেয়ার জন্য প্রস্তুত আছেন। সম্মেলনে যোগদানের আগে ইভানকা ট্রাম্প...বিস্তারিত

হুবেই প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১ হাজার ৯শ ৩৩ জন। এছাড়া পুরো চীনে নতুন করে আক্তান্ত হয়েছেন আরো ২ হাজার ৪৮জন। এ নিয়ে চীনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৭০ হাজার৫শ ৪৮জন। এদিকে চীনের স্বাস্থ্য কমিশন সোমবার জানিয়েছে, চীনের মূল ভূখণ্ডে করোনা ভাইরাসে আক্রান্তে মৃতের সংখ্যা বেড়ে ১৭শ৭০ জনে...বিস্তারিত

ট্রাম্পের ডিল অব দ্যা সেঞ্চুরির কবর রচিত হবে: ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে উত্থাপিত কথিত শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মুহাম্মাদ এশতায়িহ। রোববার (১৬ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ডিল অব দ্যা সেঞ্চুরির তীব্র নিন্দা জানিয়ে মুহাম্মাদ এশতায়িহ বলেন, এটি কোনো মধ্যস্থতাকারীর পক্ষ থেকে উত্থাপিত কোনো পরিকল্পনা...বিস্তারিত

ফারাক্কা বাঁধের সেতু ভেঙে ৩ জনের মৃত্যু

ফারাক্কা বাঁধের নির্মীয়মাণ সেতু ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন প্রকৌশলীও রয়েছেন বলে জানা গেছে। তবে এখনও সেতুর ভেঙে পড়া অংশের ধ্বংসস্তূপের তলায় আরও কয়েকজন শ্রমিক আটকা পড়ে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে,  রবিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদার বৈষ্ণবনগরে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।...বিস্তারিত

ক্যামেরুনে ২২ জনকে পুড়িয়ে হত্যা

পশ্চিম আফ্রিকার দেশ ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এনতুম্বো গ্রামে কমপক্ষে ২২ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। জাতিসংঘের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। শুক্রবারের এই ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে দেশটির একটি বিরোধী দল এমন হত্যাকাণ্ডের জন্য সেনাবাহিনীকে দায়ী করছে। এদিকে ক্যামেরুনের ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গত তিন বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির...বিস্তারিত