হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে করোনায় ৬ জনের মৃত্যু,ওয়াশিংটনে জরুরি অবস্থা
যুক্তরাষ্ট্রে করোনায় ৬ জনের মৃত্যু,ওয়াশিংটনে জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রে করোনায় ৬ জনের মৃত্যু,ওয়াশিংটনে জরুরি অবস্থা

15
0

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে ৬ জনের মৃত্যু হয়েছে। ওয়াশিংটনে পরিস্থিতি জটিল আকার ধারণ করায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

এদিকে স্থানীয় সময় মঙ্গলবার (০৩ মার্চ) প্রথমবারের মতো মেরিল্যান্ডে অবস্থিত জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

গত তিনদিনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত বেশকয়েক জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে ওয়াশিংটনে বলে জানান গভর্নর জে ইনসেলি।

করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় নড়ে চড়ে বসেছে হোয়াইট হাউজ।

যদিও মার্কিন সিনেটে বিরোধীদলীয় নেতা চাক শুমারের অভিযোগ, ট্রাম্প করোনা ভাইরাস নিয়ে এতদিন গড়িমসি করেছেন। সোমবার (০২ মার্চ) পর্যন্ত যুক্তরাষ্ট্রের এগারোটি অঙ্গরাজ্যে আক্রান্ত হয়েছেন শতাধিক।

বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কেও একজন আক্রান্ত হয়েছেন। নিউইয়র্কের গভর্নর ও মেয়র যৌথ সংবাদ সম্মেলন করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

(15)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *