fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

এন্ড্রু কিশোরের মৃত্যুর আগে যা লিখেছিলেন স্ত্রী লিপিকা এন্ড্রু

সিঙ্গাপুরে চিকিৎসা করেও ক্যান্সার নির্মুল হয়নি প্রখ্যাত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের। চিকিৎসক হাল ছেড়ে দেওয়ায় ক্যান্সার নিয়েই ফিরতে হয়েছে দেশে। বর্তমানে আছেন রাজশাহীতে। রবিবার থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এন্ড্রু কিশোরের জন্য প্রাণ খুলে দোয়া চেয়েছেন তার স্ত্রী লিপিকা এন্ড্রু। রবিবার রাতে এন্ড্রু কিশোরের ফেসবুকে পেইজে দেওয়া এক পোস্টে তিনি স্বামীর জন্য দোয়া চান। তিনি এন্ড্রু...বিস্তারিত

এবার মাশরাফির স্ত্রীও করোনায় আক্রান্ত

নড়াইল-২ আসনের সংসদ সদস্য নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা। গত ২০ জুন চিকিৎসকরা জানান করোনা ভাইরাস বাসা বেঁধেছে তার শরীরে। ঘরে বসে করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য ঢাকার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন সবার প্রিয় ম্যাশ। এরই মধ্যে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমিও করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে মাশরাফির পারিবারিক সূত্র জানায়, বর্তমানে...বিস্তারিত

সৌদি পরিবারে আবারও অস্থিরতা !

আবারও সৌদি রাজপরিবারে অস্থিরতার খবর দিলো পশ্চিমা গণমাধ্যম। জানা গেছে, গ্রেফতারকৃত সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহিতার নতুন অভিযোগ আনতে যাচ্ছে রিয়াদ। মুক্তি পেতে হলে সমঝোতার অংশ হিসেবে দেড় হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হতে পারে তার। সূত্রের বরাতে ওয়াশিংটন পোস্টের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তার বিরুদ্ধে হাজার কোটি ডলার তছরূপের অভিযোগ গঠনের...বিস্তারিত

যুক্তরাষ্ট্র ছাড়তে হবে বিদেশি ছাত্র-ছাত্রীদের

যে সকল বিদেশি ছাত্র-ছাত্রী আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন তাদেরকে দেশে ফিরে আসতে হতে পারে। কারণ, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো তাদের সব ধরনের কোর্স অনলাইনে চালু করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সোমবার (৬ জুলাই) এমনটাই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস বিভাগ (আইসিই)। এটার কারণে আমেরিকায় পড়তে আসা হাজার হাজার ছাত্র-ছাত্রী ওপর প্রভাব পড়বে। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি,...বিস্তারিত

কোটি মানুষের প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর

স্বাধীনতার পর এই দেশের সঙ্গীতে বিরাট এক প্রাপ্তির নাম এন্ড্রু কিশোর। বিশেষ করে এদেশের চলচ্চিত্রে এন্ড্রু কিশোরের কণ্ঠ যেন রাজতিলক৷ বহু গান তিনি উপহার দিয়েছেন। মুগ্ধ করে রেখেছিলেন কয়েক প্রজন্ম। সেই প্রিয়  হারিয়ে গেলেন কোটি কোটি মানুষকে কাঁদিয়ে। চলে গেলেন না ফেরার দেশে। তার প্রস্থান শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে সংগীতের অনুরাগীদের। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ...বিস্তারিত

জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর আর নেই !

জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর আর নেই। মরণঘাতী ক্যান্সারের কাছে হার মেনে সোমবার সন্ধ্যায় জন্মস্থান রাজশাহীতে মারা গেছেন তিনি। এর আগে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়েছিল আটবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে। দেশে ফিরে, ক্যান্সার চিকিৎসক দুলাভাই ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস ও বোন ডা. শিখা বিশ্বাসের ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার অচেতন অবস্থায় ছিলেন...বিস্তারিত

লাদাখে উত্তেজনা; চীন পাকিস্তানকে দিচ্ছে সশস্ত্র ড্রোন !

ড্রোন রফতানিতে শীর্ষে থাকা চীন লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যেই পাকিস্তানকে চারটি সশস্ত্র ড্রোন দিচ্ছে। বেইজিং বলছে, চীন-পাকিস্তান ইকোনমিক করিডরের (সিপিইসি) সুরক্ষার জন্যই এ ড্রোন সিস্টেম পাঠানো হচ্ছে। খবর হিন্দুস্থান টাইমসের। খবরে বলা হয়, সশস্ত্র ড্রোনের দুটি সিস্টেম পাঠাচ্ছে বেইজিং। প্রতিটি সিস্টেমে দুটি করে ড্রোন এবং একটি গ্রাউন্ড স্টেশন রয়েছে। ওই ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর পাশাপাশি...বিস্তারিত

চীনে ‘বিউবোনিক প্লেগ’ ভাইরাস মহামারি আকার নিতে পারে

করোনার পর চীনে এবার দেখা দিয়েছে ‘বিউবোনিক প্লেগ’ রোগ। এখনই যথাযথ পদক্ষেপ না নিলে এই রোগ মহামারির আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নভেম্বরে ইনার মঙ্গোলিয়ায় ৪ জনের শরীরে প্লেগ দেখা যায়, তাঁদের মধ্যে ২ জন সংক্রমিত হয়েছিলেন বেশি বিপজ্জনক নিউমোনিক প্লেগে। প্লেগ দেখা দেওয়ায় রবিবার সতর্কবার্তা জারি করেছে চীন সরকার। বিউবোনিক প্লেগ কী?...বিস্তারিত

পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রীও করোনায় আক্রান্ত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির পর এবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। সোমবার কাতারভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জাফর মির্জা নিজের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করে লিখেছেন– আমি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছি। সব ধরনের সতর্কতা অবলম্বন করছি। আমার দেহে করোনার হালকা উপসর্গ রয়েছে। সবাই দোয়া...বিস্তারিত

লাদাখ সীমান্ত থেকে চীন ও ভারত সেনা সরিয়ে নিল

সীমান্তে উত্তেজনার মধ্যে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা থেকে কিছুটা পিছিয়ে সেনা সরিয়েছে ভারত ও চীন। উত্তেজনা কমাতে ‘বাফার জোন’ তৈরির উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে জানা গেছে। খবর আনন্দবাজার। জানা গেছে, গালওয়ানে প্রায় এক-দু’কিলোমিটার পিছিয়েছে চীন সেনা। তবে গালওয়ান নদীর তীরে এখনও পিপলস লিবারেশন আর্মির সাঁজোয়া গাড়ি রয়েছে। ভারতীয় বাহিনীও আগের অবস্থান থেকে কিছুটা পিছিয়ে এসেছে।...বিস্তারিত

থামছেনা প্রাণহানি, ২৪ ঘন্টায় ৪৪ জনের মৃত্যু

দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৯৬ জন।  একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ২০১ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৫ হাজার ৬১৮ জনে। সোমবার (৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক...বিস্তারিত

২১৯ প্রবাসীকে কারাগারে পাঠালেন আদালত

দেশে ফিরে ১৪ দিন কোয়ারেন্টিন শেষে কারাগারে পাঠালেন ২১৯ জন প্রবাসীকে। তারা কুয়েত, কাতার ও বাহরাইন থেকে এসেছেন। পুলিশি আবেদনে তাদেরকে জেলে পাঠিয়েছেন আদালত। প্রবাস ফেরতরা উত্তরার দিয়াবাড়িতে কোয়ান্টিনে ছিলেন। কোয়ান্টিনে থাকার সময় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সলাপরামর্শ করছিলেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই ২১৯ জনের মধ্যে কুয়েত থেকে ১৪১ জন, কাতার থেকে...বিস্তারিত

বাতাসেও করোনা ছড়ায়, দাবি ২৩৯ গবেষকের

এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দুইশ’র বেশি গবেষক। তারা বলছেন, বাতাসেও ভেসে থাকে করোনা ভাইরাস। নিউইয়র্ক টাইমস ও লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে করোনা ভাইরাসের শুধু দুই ধরনের সংক্রমণ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে। একটি হচ্ছে আশপাশের...বিস্তারিত

‘বিউবোনিক প্লেগ’ নামে নতুন ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা

করোনা ভাইরাসের পর এবার চীন থেকে বিউবোনিক প্লেগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। চীনের উত্তরাংশের একটি শহরে বিউবোনিক প্লেগ ধরা পড়েছে। এমনকি এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় মঙ্গোলিয়ায় তৃতীয় স্তরের সতর্কবার্তা ঘোষণা করা হয়েছে। খবর এনডিটিভি। শনিবার বায়ানুরের একটি হাসপাতালে প্রথম বিউবোনিক প্লেগে আক্রান্ত এক রোগীর সন্ধান পাওয়া যায়। এরপরেই এই শহরে প্লেগ মহামারি আকারে...বিস্তারিত

নিউইয়র্কে গভীর রাতে ৪১ জন গুলিবিদ্ধ, নিহত ৪

করোনা ভাইরাসে বিপর্যস্ত নিউইয়র্ক নগরীতে হঠাৎ করে রবিবার রাতে নগরীর বিভিন্ন জায়গায় ৪১জন গুলিবিদ্ধ হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। রবিবার রাত ১২.৪০ মিনিটে প্রথম গোলাগুলির ঘটনা ঘটে ব্রুকলিনের ইস্ট নিউইয়র্কে। ২০ বছর বয়সী যুবক নিজ বাসার সামনে গুলিবিদ্ধ হন। পুলিশ সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ ওই যুবককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেও সে আর প্রাণে বাঁচতে...বিস্তারিত

সৌদি ভিসার মেয়াদ বাড়লো আরও ৩ মাস

করোনা পরিস্থিতিতে ছুটিতে আটকে পড়া প্রবাসীদের ইকামা এবং ভিসার মেয়াদ তিন মাস বাড়িয়েছে সৌদি আরব সরকার। করোনা পরিস্থিতিতে যেসব প্রবাসীরা ছুটিতে দেশে এসে আটকা পড়েছেন, ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং ইকামা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাদের ভিসা এবং ইকামার মেয়াদ ৩ মাস বৃদ্ধির ঘোষণা দিয়েছেন স্বয়ং বাদশা সালমান। রবিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি...বিস্তারিত

হজের নতুন নিয়ম, ছোঁয়া যাবেনা কাবা শরীফ !

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ার পর হজের জন্য কিছু স্বাস্থ্যবিধি ঘোষণা করেছে সৌদি সরকার। সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, এবারের হজে কাবা স্পর্শ করতে পারবেন না হাজিরা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সমাবেশ ও সভা। করোনার সংক্রমণ প্রতিরোধে এবারের হজে এক হাজার জনকে সুযোগ দেওয়ার কথা গত জুনে জানায়...বিস্তারিত

ডাকাতির টাকা করোনা চিকিৎসায় দান !

প্রথমে ফিল্মি কায়দায় ডাকাতি পরে অনুদানের নামে থানায় টাকা নিয়ে হাজির ডাকাতদলের মূল হোতা। অভিযানে ৬ জনকে ধরা হলেও রহস্যজনকভাবে আসামি তালিকা থেকে বাদ দেয়া হয় ডাকাতি কাজে ব্যবহৃত মোটরসাইকেল মালিক দস্তগীরকে। চাঞ্চল্যকর এ ঘটনায় তোলপাড় চলছে চট্টগ্রামে। নিজ এলাকার মানুষের কাছেও দস্তগীর এক মূর্তিমান আতঙ্ক। বন্দরনগরীর ওয়াসা এলাকায় গেলো ১৬ জুন এক সিন্ডএফ এজেন্টের...বিস্তারিত

করোনা ভাইরাসের আয়ু কত ঘন্টা?

বিশ্বব্যাপী হাজারো গবেষণা চলছে করোনা ভাইরাসের চরিত্র নিয়ে। এটা এখনও পরিষ্কার নয় যে কোভিড-১৯ এর জীবাণু মানবদেহের বাইরে কতক্ষণ বেঁচে থাকতে পারে। বিজ্ঞানীরা বলছেন, কোভিড-১৯ এর জন্যে দায়ী ভাইরাসটি কতক্ষণ বেঁচে থাকতে পারে তা নির্ভর করে এটি কোন ধরনের বস্তুর গায়ে পড়েছে তার ওপর। দরজার শক্ত হাতল, লিফটের বাটন এবং কিচেন ওয়ার্কটপের মতো শক্ত জিনিসের...বিস্তারিত

সোনার মাস্ক পরে ভাইরাল শঙ্কর কুরাদ !

মহারাষ্ট্র রাজ্যের পুনের বাসিন্দা শঙ্কর কুরাদের (৪৮) এই মাস্ক নিয়ে ব্যাপক আলোচনা চলছে। মাস্কটি পরা অবস্থায় তার ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। শঙ্কর বলছেন, ৫০ গ্রাম ওজনের এই মাস্কের জন্য দুই লাখ ৮৯ হাজার রুপি (৩৮৭০ ডলার) ব্যয় করেছেন। তিনি বলেন, মাস্কটি পাতলা এবং এতে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র রয়েছে...বিস্তারিত