fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

সংসদে ভার্চু্য়াল আদালতের নতুন বিল পাশ

প্রয়োজন অনুসারে ভার্চুয়াল আদালত চালানোর বিধান রেখে সংসদে বিল পাস হয়েছে। বুধবার (৮ জুলাই) আইনমন্ত্রী আনিসুল হক ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল- ২০২০’ জাতীয় সংসদে পাসের প্রস্তাব করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। অবশ্য মহামারিকালে প্রয়োজনের...বিস্তারিত

৪১ বছরের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ

দীর্ঘদিন ধরে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার জনগণ বিদ্যুতের বেহাল দশায় অতিষ্ট। এই এলাকায় ঝড়বৃষ্টি ছাড়াই ঘন্টার পর ঘন্টা লোডশেডিং আর অল্প বৃষ্টিতে লাপাত্তা এখানকার বিদ্যুত। আধুনিক বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন ও উন্নতি ঘটলেও ৪১ বছর ধরে এই এলাকায় বিদ্যুত চাহিদার ঘাটতি আজো পূরণ হয়নি। যা রীতিমতো অবাক করার মতো। শুধু বিদ্যুতের জন্য দফায় দফায়...বিস্তারিত

মানুষ বেকার কিন্তু সরকারের মুখে উন্নয়নের জোয়ার: রিজভী আহমেদ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, কোটি কোটি মানুষ বেকার। সুদে টাকা নিয়ে বাড়িভাড়া পরিশোধ করে ঢাকা ছাড়ছে মানুষ। আর সরকারের মুখে উন্নয়নের জোয়ার বইছে। বুধবার (৮ জুলাই) দুপুরে নয়াপল্টনে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। বলেন, যাদের জন্ম ঢাকায় তারাও এখন গ্রামে চলে যাচ্ছে। নিম্ন আয়ের মানুষদের উপার্জন বন্ধ থাকায়...বিস্তারিত

প্রমাণিত হলে পাপুলের এমপি পদ বাতিল হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুল সম্পর্কে বলেছেন, তিনি কুয়েতের নাগরিক কি না সে বিষয়ে কুয়েতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আর যদি এটা হয় তাহলে তার ওই সিট হয়তো খালি করে দিতে হবে। বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ এ বিষয়ে সংসদে পয়েন্ট...বিস্তারিত

দেশে করোনায় নতুন করে ৪৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ২ হাজার ১৯৭ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৬৭২ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৪৮৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৭২ হাজার ১৩৪ জন।...বিস্তারিত

ডেইলি মিরর থেকে ৫৫০ জনকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত

করোনা মহামারির কারণে ব্যবসায় মন্দা দেখা দেওয়ায় দ্য ডেইলি মিরর ও দ্য ডেইল এক্সপ্রেসের প্রকাশক রিচ (Reach) ১২ ভাগ কর্মীকে চাকরিচ্যুত করতে যাচ্ছে। তবে চাকরিচ্যুত কর্মীরা যেন বঞ্চনার শিকার না হন সে বিষয়ে খেয়াল রাখবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সংগঠনটি। রিচের মালিকানায় আরও রয়েছে ‘দ্য ডেইলি স্টার’, ‘ওকে!’ সাময়িকী ও আঞ্চলিক কিছু সংবাদপত্র। রিচ জানিয়েছে,...বিস্তারিত

হাতিয়ায় বৃক্ষরোপণের অসাধারণ উদ্যোগ

“এসো সবুজে সবুজে পৃথিবী গড়ি, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করি” এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ হাতিয়া উপজেলা বৃক্ষরোপণ সপ্তাহ ঘোষণা করে। গত শনিবার বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে কর্মসূচী উদ্ভোদন করে ক্রমান্বয়ে সমগ্র হাতিয়ায় শুক্রবার পর্যন্ত ২০০০ গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সদস্যরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ...বিস্তারিত

চীনে রহস্যময় গর্জনে পর্বতে হাজার হাজার মানুষ !

রহস্যময় গর্জন শুনে হাজারে হাজারে লোক যে পর্বতে উঠছে, তা ধরা পড়েছে একাধিক ছবিতে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইঝৌর জিউশুই পর্বতের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপকহারে ছড়িয়েছে। জিউশুই পর্বতে এত লোক যাতে না ওঠে, তার জন্য স্থানীয় পুলিশ-প্রশাসন রাস্তা আটকে অবরোধ তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু, জনস্রোতে টেকেনি সেই অবরোধ। বাধ্য হয়েই লোকজনকে আশ্বস্ত করতে জিউশুই...বিস্তারিত

চীনের সেনা প্রত্যাহার নিয়ে নতুন আলোচনার জন্ম

১৯৬২ সালের জুলাই মাসেও গালওয়ান থেকে প্রাথমিকভাবে পিছু হঠে চীনা সেনারা। তবে তা স্থায়ী হয়নি। সে ঘটনার মাত্র মাস তিনেক পরেই চীন পুরোদস্তুর যুদ্ধ শুরু করেছিল- ইতিহাসের সেই অভিজ্ঞতাই ভারতকে এবার সাবধানী করে তুলেছে। এ প্রসঙ্গে ১৯৬২ সালের একটি সংবাদপত্রের খবরের স্ক্রিনশটও ছড়িয়ে পড়েছে অনলাইনে। সম্প্রতি লাদাখ থেকে চীনা বাহিনী ‘ডিসএনগেজমেন্ট’ বা সৈন্য প্রত্যাহারের প্রক্রিয়া...বিস্তারিত

‘৮০ শতাংশ করোনা রোগীর কোনো লক্ষণ নেই’

মাত্র ২২ শতাংশের করোনা ভাইরাস নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে, যাদের পরীক্ষার দিন পর্যন্ত উপসর্গ ছিল। জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (ওএনএস) এক জরিপে এই তথ্য উঠে এসেছে। এই জরিপে একটি ভয়ঙ্কর ব্যাপার উঠে এলো যে অধিকাংশ মানুষই জানে না তারা ভাইরাসটি বহন করছেন এবং অজান্তে তা ছড়িয়ে দিচ্ছেন। স্বাস্থ্য ও সমাজেসেবার সঙ্গে জড়িত কর্মীরাই বেশি করোনা...বিস্তারিত

সীমান্তের ট্রাক থেকে ১৪৪ জন বাংলাদেশি উদ্ধার

উত্তর মেসিডোনিয়া কর্তৃপক্ষ গ্রিসের সঙ্গে দেশটির দক্ষিণ সীমান্তে একটি ট্রাক থেকে বাংলাদেশিসহ ২১১ জন অভিবাসীকে উদ্ধার করেছে। এর মধ্যে ৬৩ জনই কম বয়সী। খবর আল জাজিরার। পুলিশ জানিয়েছে, রুটিন মাফিক টহলে একটি ট্রাক থেকে ওই অভিবাসীদের উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৪৪ জন বাংলাদেশি এবং ৬৭ জন পাকিস্তানি নাগরিক।

মিয়ানমারের সেনাপ্রধান যুক্তরাজ্যে নিষিদ্ধ

রোহিঙ্গা মুসলিমদের হত্যার ঘটনায় মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং ও সেনাবাহিনীর কমান্ডার সোয়ে উইনকে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব সোমবার বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে নৃশংসভাবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের টার্গেট করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য রক্তের বিনিময়ে অর্থ দেওয়ার রীতি বন্ধ করা। এই নিষেধাজ্ঞায় টার্গেট করা হয়েছে রাশিয়ার ২৫ জন নাগরিককে।...বিস্তারিত

‘বাংলাদেশে করোনার প্রকোপ কমতে শুরু করেছে’

সবশেষ পাঁচ দিনের কোভিড-১৯ আক্রান্তের পরিসংখ্যান তুলে ধরে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার  বলছে, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ কমে আসতে শুরু করেছে। সোমবার (৬ জুলাই) তাদের ট্র্যাকার অনুযায়ী, বাংলাদেশে সংক্রমণের ১৮তম সপ্তাহে এসে আক্রান্ত ও মৃত্যুহার দুটিই নিম্নগামী হয়েছে। সংক্রমণের শীর্ষে থাকা বিশ্বের ২০টি দেশের প্রবণতা তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি। সেখানে দেখা...বিস্তারিত

চীন-ভারত সীমান্ত উত্তেজনায় ৬২’র পুনরাবৃত্তির আশঙ্কা !

১৯৬২ সালের ১৫ জুলাই। রবিবার সংবাদপত্রের শিরোনাম ছিল — ‘গলওয়ান থেকে সরে গেল চীনা সেনা’।  প্রায় ছ’দশক আগের সংবাদপত্রের সেই শিরোনামই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। এর সঙ্গে জড়িয়ে রয়েছে সতর্কবার্তাও। কারণ, ১৯৬২ সালের ওই সময়ের ঠিক ৯৬ দিন পর, ২০ অক্টোবর শুরু হয়ে গিয়েছিল ভারত-চীন যুদ্ধ। আর তার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল...বিস্তারিত

অস্ট্রেলিয়ার মেলবোর্ন লকডাউন: নতুন সংক্রমণ বেড়ে গেছে

করোনার সংক্রমণের মুখে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্ন নতুন করে লকডাউন করা হয়েছে। মেলবোর্ন শহরে করোনার সংক্রমণ হঠাৎ করে বেড়ে গেছে। এ নিয়ে উদ্বিগ্ন কর্তৃপক্ষ। সংক্রমণ ঠেকাতে তারা লকডাউনের মতো ব্যবস্থা নিল। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরটিতে গত ২৪ ঘণ্টায় ১৯১ জন করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আজ মঙ্গলবার কর্তৃপক্ষ এই লকডাউন...বিস্তারিত

নতুন অ্যান্টিবডিতে করোনা আক্রান্তের সংস্পর্শে এলেও ভয় নেই

করোনা সংক্রমণ থেকে সেরে ওঠা মানুষের অ্যান্টিবডি কাজে লাগিয়ে করোনা ভাইরাসকে প্রতিহত করার চেষ্টা করছেন একদল বিজ্ঞানী। এর মধ্যেই করোনা-রোধী অ্যান্টিবডি নিয়ে গবেষণায় প্রত্যাশা বাড়াল মার্কিন বায়োটেকনোলজি সংস্থা রিজেনেরন। করোনা-রোধী শক্তিশালী অ্যান্টিবডি নিয়ে চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করলেন রিজেনেরনের বিজ্ঞানীরা। মার্কিন বায়োটেকনোলজি সংস্থার বিজ্ঞানীদের তৈরি এই অ্যান্টিবডি আসলে একাধিক করোনা-রোধী অ্যান্টিবডির সংমিশ্রণ বা ‘কক্টেল’।...বিস্তারিত

এই সপ্তাহে হচ্ছেনা এন্ড্রু কিশোরের শেষকৃত্য

দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। ক্যান্সারের কাছে পরাজিত হয়েছেন তিনি। সোমবার সন্ধ্যায় মারা গেছেন এই খ্যাতিমান শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। এন্ড্রু কিশোরের অস্ট্রেলিয়া প্রবাসী দুই সন্তান দেশে ফেরার পরই চিরনিদ্রায় শায়িত করা হবে এই কিংবদন্তি শিল্পীকে। সোমবার রাতেই তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে নেয়া হয়েছে। এন্ড্রু...বিস্তারিত

একসাথে ৩ কন্যা সন্তানের জন্ম !

মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাহিলী গ্রামে সিএনজি চালকের ঘরে স্ত্রী তাসলিমা বেগম একই সাথে তিন কন্যা সন্তান জন্ম দিলেন। তিন কন্যা সন্তান একসাথে জন্ম হওয়ায় এলাকায় তাদের দেখতে সিএনজি চালকের বাড়িতে ভিড় করছে এলাকাবাসী। নরমাল ডেলিবাড়িতে মা ও তিন কন্যা এখনও সুস্থ রয়েছে। স্বজনরা জানায়, ২০১২ সালের ২০শে জানুয়ারি টাঙ্গাইল জেলার নাগরপুরের তালেব মণ্ডলের একমাত্র মেয়ের...বিস্তারিত

লাদাখে ভয়ঙ্কর হেলিকপ্টার পাঠাচ্ছে ভারত !

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ঘাতক মাউন্টেন ফোর্স, স্থলবাহিনীর পাশাপাশি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে তৈরি আছে ভারতীয় বিমানবাহিনীও। মিরাজ, সুখোই, মিগ-২৯ এর মতো কমব্যাট ফাইটার এয়ারক্রাফ্ট চক্কর দিচ্ছে সীমান্তে। আর সীমান্তে শক্তি আরও বাড়াতে আমেরিকার থেকে সদ্য কেনা পাঁচটি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার পাঠানো হবে লাদাখ সীমান্তে। শুরু হয়েছে তার প্রস্তুতিও। বিশ্বের অত্যাধুনিক মাল্টিরোল...বিস্তারিত

একদিনে ৫৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৫ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ২ হাজার ১৫১ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন।...বিস্তারিত