হোম অন্যান্য হাতিয়ায় বৃক্ষরোপণের অসাধারণ উদ্যোগ
হাতিয়ায় বৃক্ষরোপণের অসাধারণ উদ্যোগ

হাতিয়ায় বৃক্ষরোপণের অসাধারণ উদ্যোগ

0
0

“এসো সবুজে সবুজে পৃথিবী গড়ি, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করি” এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ হাতিয়া উপজেলা বৃক্ষরোপণ সপ্তাহ ঘোষণা করে।

গত শনিবার বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে কর্মসূচী উদ্ভোদন করে ক্রমান্বয়ে সমগ্র হাতিয়ায় শুক্রবার পর্যন্ত ২০০০ গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সদস্যরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ এর এই বৃহৎ কর্মসূচী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই কর্মসূচি বাস্তবায়নে ফলদ, বনজ এবং ঔষধি বৃক্ষ রোপণে জোর দেয়া হচ্ছে যা দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে সহায়ক হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।  ছাত্র অধিকার পরিষদ সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় ছড়িয়ে পড়েছে। আমার কার্যক্রম চট্টগ্রামে হলেও জন্মস্থান হাতিয়া উপজেলায় শক্তিশালী প্লাটফর্ম তৈরি হবে ইনশাআল্লাহ।

হাতিয়া বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক আরিফ খান বলেন, মানুষ বাড়লে বন ও পরিবেশ ধ্বংস হয়। সভ্যতার বিকাশ ও উন্নয়ন চলবে। তবে আমাদের পরিবেশও রক্ষা করতে হবে। এছাড়াও কর্মসূচীতে উপস্থিত ছিলো সোহাগ, মাসুদ, জাফর, আনাস, রুবেল, অমিত ও ফারুক প্রমুখ।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *