fbpx
হোম জাতীয়

জাতীয়

‘করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতির অবস্থা ভালো’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে। দেশে এখনও লকডাউনের পরিবেশ তৈরি হয়নি। বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ‘জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল ল্যাবরেটরি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব জেলা উপজেলাতেই জিন এক্সপার্ট মেশিন রয়েছে, যা শুধু টিবি...বিস্তারিত

দেশের ৩০ জেলার ৯৮টি উপজেলায় হাত ধোয়ার স্টেশন নির্মাণ

করোনা সংক্রমণ রোধে দেশের ৩০টি জেলার ৯৮টি উপজেলায় হাত ধোয়ার স্টেশন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের বিভিন্ন স্থান বিশেষ করে স্কুল-কলেজসহ গণজমায়েত হয়; এমন স্থানের আশেপাশে হাত ধোয়ার এসব স্টেশন নির্মাণ করা হবে। এজন্য ‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সংশ্লিষ্ট...বিস্তারিত

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র

ময়মনসিংহে অবস্থিত দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। ৭৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে এই কেন্দ্রের। প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে স্মার্ট ফটোভোলটাইক (পিভি) ইনস্টলের মাধ্যমে জাতীয় গ্রিডের সঙ্গে এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটি যুক্ত হয়েছে। এই প্রকল্পটি ময়মনসিংহের গৌরীপুরে ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। ১৭৩কে সোলার প্যানেল এবং ৩৩২ ইনভার্টারের মাধ্যমে প্রকল্পটি জাতীয় গ্রিডে অবদান রাখবে। হুয়াওয়ে...বিস্তারিত

২০২২ সালে বঙ্গবন্ধু টানেলে চলবে গাড়ি, কাজ শেষ ৬১ ভাগ !

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সুড়ঙ্গ বানাতে মাটি কেটে সামনে চলছে দৈত্যাকার টানেল বোরিং মেশিন (টিবিএম)। প্রকল্প নির্মাণ কাজের অংশ হিসেবে টিবিএম এর পেছনে একে একে সেগমেন্ট, রিং জোড়া লাগিয়ে তৈরি করা হচ্ছে টিউব। এ টিউবের ভেতর দিয়েই ২০২২ সালে চলাচল করবে গাড়ি। এ...বিস্তারিত

‘ভারত-বাংলাদেশের মধ্যে অচিরেই তিস্তার পানি বণ্টনের সমাধান’

ভারত ও বাংলাদেশের মধ্যে অচিরেই তিস্তা পানি বণ্টনের সমাধান হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সিলেট-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন শেষ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মন্ত্রী এ কথা জানান। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন গঙ্গার পানি বণ্টনের...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৭ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৩২৯ জনে। এ দিন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৩১৮ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৫ লাখ ৩ হাজার ৫০১ জন করোনা রোগী। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস...বিস্তারিত

একনেক সভায় ৫টি প্রকল্প অনুমোদন

তিন হাজার ৩০৮ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। এর মধ্যে সরকার দেবে এক হাজার ২৪৫ কোটি ৩০ লাখ, সংস্থার নিজস্ব অর্থায়ন ২০ কোটি ৯৮ লাখ ও বিদেশি ঋণ দুই হাজার ৪২ কোটি আট লাখ টাকা। মঙ্গলবার (২২ ডিসেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ...বিস্তারিত

আজ বাংলাদেশে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফরে মঙ্গলবার আজ ঢাকায় পৌঁছাবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তার ওই সফরে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, শক্তিশালী বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। জানা গেছে, বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। সকালে রাষ্ট্রীয়...বিস্তারিত

প্রশিক্ষিত দক্ষ বিমানবাহিনী গড়ে তোলায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে বিমানবাহিনীর সদস্যদের সাহস ও মনোবল নিয়ে মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলার পরামর্শ দেয়ার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের মানুষের...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ২৮০ জনে। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ১৫৩ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৫ লাখ ৫১৩ জন করোনা রোগী। রোববার (২০ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে...বিস্তারিত

পদ্মাসেতু প্রকল্প: দক্ষিণাঞ্চলের মানুষ ৪০০ কেভি’র বিদ্যুৎ সংযোগ পাচ্ছে

পদ্মাসেতু প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের মানুষ উন্নত যোগাযোগ ব্যবস্থা ছাড়াও উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন পেতে যাচ্ছে। সেতু থেকে দুই কিলোমিটার ভাটিতে এ জন্য আলাদা করে সাতটি পিলার বসানো হচ্ছে। মূল সেতুর জন্য বরাদ্দকৃত ১২ হাজার কোটি টাকা থেকেই নদীর গভীরে পিলারগুলো তৈরি হচ্ছে। আগামী বছরের শেষ নাগাদ এ কাজ শেষ হবে। বরিশাল, পটুয়াখালী,...বিস্তারিত

করোনা নিয়ন্ত্রণে থাকায় অর্থনীতি ভালো আছে : স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় দেশের অর্থনীতি পরিস্থিতি ভালো আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক। শনিবার রাতে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। স্বাস্থমন্ত্রী বলেন, করোনাভাইরাস পৃথিবীকে বিপর্যস্ত করে দিয়েছে। যেসব দেশে করোনা নিয়ন্ত্রণ হয়নি, সেসব দেশের অর্থনীতি ধ্বংস হয়ে...বিস্তারিত

দুই মাসের মধ্যে ১২ হাজার শ্রমিক নেবে জর্ডান : প্রবাসী কল্যাণ মন্ত্রী

জর্ডান আগামী দুই মাসের মধ্যে প্রায় ১২ হাজার শ্রমিক নেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। শুক্রবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৩ লাখ কর্মী ফেরত এসেছে। এভাবে ফেরত আসা অব্যাহত থাকলে...বিস্তারিত

শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে জোড় ইজতেমার প্রথম পর্ব শেষ

টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হয়েছে দুইদিনের জোড় ইজতেমা। শুক্রবার সকালে আম বয়ানের মধ্য দিয়ে মাওলানা যোবায়েরের অনুসারীদের ইজতেমা শুরু হয়। শনিবার (১৯ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমার প্রথম পর্ব। করোনা পরিস্থিতির কারণে এবার মুসল্লিদের মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে। টিনসেডের বাইরে কোনো মুসল্লিকে...বিস্তারিত

২০২১ সালের শিক্ষা কার্যক্রম বদলে যাচ্ছে !

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনায় বদলে যাচ্ছে গতানুগতিক শিক্ষা কার্যক্রম। বিদ্যমান কারিকুলামের আওতায় ২০২১ সাল জুড়ে শিক্ষা কার্যক্রমে অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ব্যবস্থা অব্যাহত রাখা হবে। একই সঙ্গে ২০২০ শিক্ষাবর্ষের ঘাটতি পূরণ করতে শিক্ষার্থীদের জন্য নতুন বছরে বিশেষ ব্যবস্থাও নেয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে ২০২০ সালে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনা এখনও...বিস্তারিত

সারাদেশে অভিবাসী দিবস পালিত হচ্ছে

সারাদেশে আজ (১৮ ডিসেম্বর) অভিবাসী দিবস পালিত হচ্ছে। এতদিন শুধু দিবসটি আন্তর্জাতিকভাবেই পালিত হতো। তবে চলতি মাসের ৭ ডিসেম্বর এই দিনটিকে ‘জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। এবার ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ এ প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশে নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হচ্ছে। এদিকে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ২১৭ জনে। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৩১৮ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জন করোনা রোগী। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস...বিস্তারিত

আজ রাত থেকে আগামী ৩ দিন শীত বাড়বে

আজ রাত থেকে আগামী তিন দিন সারাদেশে শীত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের সীতাকুণ্ডে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।...বিস্তারিত

‘সরকারের নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই’

স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সব অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার নোয়াখালীর কবিরহাটে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। সেতুমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় কবিরহাট...বিস্তারিত

বরাবরই বাংলাদেশকে প্রাধান্য দিয়ে আসছি : নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে বরাবরই প্রাধান্য দিয়ে আসছে ভারত। দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেন তিনি। করোনাভাইরাস মহামারির মধ্যে সফর বন্ধ থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে তার দফতর থেকে...বিস্তারিত