fbpx
হোম amirulmanik

amirulmanik

আমিরাতে উদ্বোধন হলো এনআইডি কার্যক্রম

সংযুক্ত আরব আমিরাতের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বাংলাদেশি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহ কার্যক্রম। সোমবার ( ১৮ নভেম্বর) আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের ভোটার তালিকা প্রণয়ন এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবুল কালাম আব্দুল মোমেন। এসময় প্রবাসীদেরকে সরকারের উন্নয়ণমূলক কর্মকাণ্ডের সহযোগী হিসেবে কাজ করতে হবে উল্লেখ্য করে মন্ত্রী বলেন, সরকারের...বিস্তারিত

আমিরাতে ৩ দিনের শোক ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের ভাই শেখ সুলতান বিন জায়েদ আল নাহিয়ান সোমবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে সংযুক্ত আরব আমিরাত ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। তার মৃত্যুতে সমবেদনা জানিয়ে টুইট করেছেন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন...বিস্তারিত

শাহজাদপুরে আয়কর মেলা -২০১৯ উদ্বোধন

“সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর” এই স্লোগানে উপ কর কমিশনার, সার্কেল-১২ (শাহজাদপুর), সিরাজগঞ্জ, কর অঞ্চল-বগুড়ার আয়োজনে মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুইদিন ব্যাপী আয়কর মেলা – ২০১৯ এর শুভ উদ্বোধন হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কেটে মেলার উদ্বোধন করা হয়। মোঃ জাকির হোসেন, অতিরিক্ত কর কমিশনার,...বিস্তারিত

পাথরঘাটায় বিস্ফোরণে নিহত স্বজনরা পাচ্ছেন ক্ষতিপূরণ

চট্টগ্রামের পাথরঘাটায় বিস্ফোরণে নিহত প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা এবং আহতদের ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা। পাথরঘাটায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রহস্যজনক এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বড়ুয়া ভবন পরিদর্শন ও হতাহত মানুষের স্বজনদের সান্ত্বনা দিতে পাথরঘাটায় এসেছেন শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম-০৯ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।...বিস্তারিত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দিল্লির বিস্তীর্ণ​ অঞ্চলে ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। শুধু দিল্লি নয়, মোরাদাবাদ, লখনউসহ একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম বলছে, তীব্র কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই কর্মস্থল-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া...বিস্তারিত

রসুন কেজিতে ৭০ টাকায় বিক্রির অপরাধে কক্সবাজারে জরিমানা

কক্সবাজার শহরের বাহারছড়া বাজার ও বড় বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ১৯ নভেম্বর (মঙ্গলবার) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকি এ অভিযান পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে বাহারছড়া বাজারে মায়ের দোয়া ষ্টোর ক্রয়কৃত মূল্যের চেয়ে প্রায় কেজিতে ৭০ টাকা অতিরিক্ত দামে রসুন বিক্রি করায় উক্ত দোকানের মালিক মিজানুর রহমানকে কৃষি বিপনন আইন, ২০১৮...বিস্তারিত

লবণ আর পেঁয়াজের অদৃশ্য ব্যবসা করলে কঠোর ব্যবস্থার হুশিয়ারি

কক্সবাজারে নিত্যপণ্যের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। ১৯ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৫ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: আশরাফুল আফসার। সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বলেছেন, কেউ অদৃশ্য ব্যবসা করলে সাথে সাথে এ্যাকশন নেয়া হবে। পেঁয়াজ বিক্রিতে বেশি মুনাফা করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা...বিস্তারিত

সিলেটে আবাসিক হোটেল থেকে ৫ নারী ও ৭ পুরুষ আটক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী অভিযানে নগরের লালবাজারে একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ নারী ও ৭ পুরুষকে আটক করা হয়। পরে হোটেলটি সিলগালা করে দেয়া হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে লালবাজারের আজাদ বোর্ডিং আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়। এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় সিসিকের জনসংযোগ কর্মকর্তা শাহাব...বিস্তারিত

ধামরাইয়ে সচিবের কেয়ারটেকার ধর্ষণের অভিযোগে গ্রেফতার

মা ও মেয়ের অনৈতিক সম্পর্কের জেরে মেয়ের অভিযোগে মঙ্গলবার (১৯ নভেম্বর) ধর্ষক মোঃ শামীম (৪৫) কে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। গ্রেপ্তার শামীম ধামরাইয়ের পাঠানটোলা এলাকার তালেব আলীর ছেলে। মামলার বাদী ধর্ষিতার মা লতা বেগম (৩০) এর দায়েরকৃত এজাহার থেকে জানা যায়, তিনি ধামরাইয়ের চন্দ্রাইল এলাকায় বসবাস করেন এবং জয়পুরা এলাকার একটি হোটেলে চাকুরি করেন।...বিস্তারিত

ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সঙ্গে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনির্দিষ্টকালের ধর্মঘটের যাওয়া ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির নেতাদের সঙ্গে বুধবার (২০ নভেম্বর) আবারো বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির কতিপয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার মনিপুরী পাড়ার বাসায় মতবিনিময় করেন গতকাল রাতে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আজ সারাদেশ থেকে...বিস্তারিত

সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংযুক্ত আরব আমিরাত থেকে সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধা ৬ টা ৪৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়ে রাত ১০ টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাতে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার এই তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী ১৭ নভেম্বর বিশ্বের অন্যতম বৃহত্তম...বিস্তারিত

লবণের দাম বেশি চাইলে সরাসরি ফোন করুন

লবণের কেজি ২শ’ টাকা হবে’ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকেই এমন গুজব ছড়িয়ে পড়েছে সারা দেশে। অনেকেই অনেকেই অতিরিক্ত লবণ কিনে রাখছেন। দেশের কোথাও কোথাও বেশি দামে লবণ বিক্রিও হচ্ছে। আবার কোনো কোনো এলাকার দোকানদাররা বলছেন, দোকানে লবণই নেই। লবণ সংক্রান্ত বিষয়ে তদারকির জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) প্রধান কার্যালয়ে ইতোমধ্যে...বিস্তারিত

পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে ১৩ শিক্ষার্থী আটক

টাঙ্গাইলের গোপালপুরের হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সূতি ভিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে ১৩ শিক্ষার্থীকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে পরীক্ষা চলাকালীন তাদেরকে বহিষ্কার করা হয়। সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় গোপালপুরের হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সূতি ভিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের প্রতিষ্ঠানের এমপিও টেকানোর...বিস্তারিত

দেশে লবণের কোন ঘাটতি নেই: বিসিক

দেশে লবণের কোন ঘাটতি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান। তিনি বলেন, বর্তমানে দেশে চাহিদার চেয়ে অনেক বেশি লবণ মজুদ রয়েছে। সম্প্রতি লবণ নিয়ে একটি অসাধু চক্র বিভিন্ন অনলাইন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তা থেকে মুনাফা লুটের অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হবার জন্য অনুরোধ...বিস্তারিত

ফিলিস্তিনি সাংবাদিকের চোখে গুলি: বিশ্বব্যাপী নিন্দার ঝড়

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে এক সাংবাদিকের চোখ হারানোর ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। এক চোখে ব্যান্ডেজ প্রদর্শন করে অভিনব প্রতিবাদ করছেন বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা। শুক্রবার (১৫ নভেম্বর) এক বিক্ষোভ কভারেজের সময় ইসরাইলি বাহিনীর গুলিতে বাম চোখ হারান মোয়াজ আমারনা নামে ওই সাংবাদিক। তার সহকর্মীরা জানিয়েছেন, হেবরনের কাছে একটি বিক্ষোভ চলাকালীন ইসরাইলি বাহিনী...বিস্তারিত

ঢাকার বায়ুদূষণে দিনদিন বাড়ছে নানা রোগের ঝুঁকি

ঢাকার বায়ুদূষণ দিনদিন বেড়েই চলছে এবং তাতে বাড়ছে নানা রোগের ঝুঁকি | বায়ুদূষণে দিল্লিকেও ছাড়ালো ঢাকা। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় গতকাল থেকে এক নম্বরে রাজধানী। বিশ্বের বায়ুমান যাচাই প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়ালের এ তথ্য দিয়েছে। পরিবেশ অধিদফতরের মানমাত্রায় স্বাভাবিক বায়ূ সূচক ৫০। কিন্তু এয়ার ভিজ্যুয়ালের তথ্যমতে ঢাকার বায়ূমান সূচক এখন ৩০৯। গেল দুই মাসে মাত্র...বিস্তারিত

ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ শাহাদাত

বিভিন্ন নেতিবাচক কারণে খবরের শিরোনামে থাকেন পেসার শাহাদাত হোসেন। গৃহকর্মীকে পেটানোর পর জেল খেটেছেন তিনি। এবার মাঠেই সতীর্থকে পেটানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আর সেই অভিযোগে তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার জাতীয় লিগের খুলনা বিভাগের বিপক্ষে ঢাকার হয়ে খেলার সময়ে সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে বল শাইন করে দিতে বলেছিলেন...বিস্তারিত

পদ্মা সেতুর আরও একটি স্প্যান বসানোর কাজ শুরু

পদ্মা সেতুর আরও একটি স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাওয়া ইয়ার্ড থেকে স্প্যানটি বহনকারী ক্রেন যাত্রা শুরু করেছে পদ্মা সেতুর ১৬ ও ১৭ নম্বর পিলারের দিকে। ১৬তম স্প্যানটি বসলে দৃশ্যমান ২ হাজার ৪শ’ মিটার পদ্মা সেতু। সব কিছু ঠিকঠাক থাকলে এ মাসে আরও দুটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। পদ্মার...বিস্তারিত

অধ্যক্ষকে পুকুরে ফেলে দেয়ার মামলায় চারজন গ্রেফতার

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে পুকুরে ফেলে দেয়ার মামলায় এজাহারভুক্ত প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশের স্পেশাল টিম। সোমবার রাতে (১৮) নগরীর বেলপুকুর থানার বিসমিল্লাহ পেট্রোল পাম্প সংলগ্ন মোড় থেকে তাদের ধরা হয়। এ নিয়ে এ মামলায় মোট ১৩ জনকে গ্রেফতার করা হলো। গ্রেফতাররা হলেন- মামলার প্রধান আসামি ছাত্রলীগের বহিষ্কৃত নেতা কামাল হোসেন সৌরভ,...বিস্তারিত

পাকিস্তানে সন্ত্রাসী সন্দেহে ভারতীয় নাগরিক গ্রেফতার

অবৈধ অনুপ্রবেশের দায়ে পাকিস্তানে দুই ভারতীয় নাগরিককে সোমবার গ্রেফতার করা হয়েছে। পাক মিডিয়া জিয়ো নিউজের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়। খবরে বলা হয়, গ্রেফতারকৃত দুই ভারতীয় নাগরিকের নাম প্রশান্ত ও দড়িলাল। প্রশান্তের বাড়ি মধ্যপ্রদেশে, দড়িলাল থাকেন তেলেঙ্গানায়। পাকিস্তানের পাঞ্জাবের বাহওয়ালপুর থেকে সোমবার এই দুই ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে বৈধ কাগজপত্র...বিস্তারিত