ফিলিস্তিনি সাংবাদিকের চোখে গুলি: বিশ্বব্যাপী নিন্দার ঝড়
10
0
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে এক সাংবাদিকের চোখ হারানোর ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। এক চোখে ব্যান্ডেজ প্রদর্শন করে অভিনব প্রতিবাদ করছেন বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা।
শুক্রবার (১৫ নভেম্বর) এক বিক্ষোভ কভারেজের সময় ইসরাইলি বাহিনীর গুলিতে বাম চোখ হারান মোয়াজ আমারনা নামে ওই সাংবাদিক। তার সহকর্মীরা জানিয়েছেন, হেবরনের কাছে একটি বিক্ষোভ চলাকালীন ইসরাইলি বাহিনী ৩৫ বছর বয়সী আমারনাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এদিকে আমারনার পরিবার জানিয়েছে, জেরুজালেমের হাদাসাহ মেডিকেল সেন্টারের চিকিৎসকরা তাদের জানিয়েছে যে আমারনা তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। গুলির কারণে তার চোখে ‘গুরুতর’ জখম হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
(10)
tags:
ফিলিস্তিনি