fbpx
হোম amirulmanik

amirulmanik

বিমানবন্দরে নিজের বাচ্চাকে রেখে চলে গেলেন মা !

একটি শিশু কাঁদছে। তার আশেপাশে কেউ নেই। শিশুটির বয়স আনুমানিক সাত বা আট মাস হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনালের ভেতরে এমন দৃশ্য দেখা গেছে। দুগ্ধপোষ্য এই শিশুকে উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ চেক করে ও অনুসন্ধান করে পুলিশ জানতে পারে, সৌদি আরব থেকে আসা এক...বিস্তারিত

সিদ্ধান্ত স্থগিত করলো পাকিস্তান !

গত কাল ভারত থেকে ৩০ জুন পর্যন্ত তুলো ও চিনি আমদানিতে সায় দিয়েছিল পাকিস্তানি মন্ত্রিসভার আর্থিক সমন্বয় কমিটি। কিন্তু আজ ইমরান খান সরকার জানিয়েছে, ভারত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা না ফেরানো পর্যন্ত ওই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। গত কাল ইমরান মন্ত্রিসভার আর্থিক সমন্বয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, ৩০ জুন পর্যন্ত ভারত থেকে চিনি ও তুলো আমদানি...বিস্তারিত

চরম বিপাকে যাত্রীরা !

গণপরিবহনে শুরু হয়েছে অর্ধেক যাত্রী বহন। যানবাহন না পেয়ে রিকশায় উঠতে হচ্ছে অনেককে। সিএনজি অটোরিকশাও হাঁকাতে শুরু করেছে দ্বিগুণ ভাড়া। বুধবার (৩১ মার্চ) থেকেই বর্ধিত ভাড়া আদায়ের এমন চিত্র দেখা গেছে। সারাদেশে ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন শুরু করে পরিবহন মালিকরা। দুই সপ্তাহ এ আদেশ বলবৎ থাকবে। কোনও পরিবহনে অর্ধেকের...বিস্তারিত

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক করোনায় আক্রান্ত

এবার করোনায় আক্রান্ত হলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নিজে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান তিনি। স্ট্যাটাস তিনি লেখেন, বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন।...বিস্তারিত

করোনায় আবারও বিপর্যস্ত বাংলাদেশ; একদিনে মৃত্যু ৫৯

দেশের ইতিহাসে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত আজ। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ছয় হাজার ৪৬৯ জন। এ পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত হয়েছেন ছয় লাখ ১৭ হাজার ৭৬৪ জন। আর ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৯ জন। মোট মৃতের সংখ্যা ৯ হাজার ১০৫ জন।বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো...বিস্তারিত

দেশের সব নির্বাচন স্থগিত করেছে ইসি

দেশের করোনার সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন অনুষ্ঠেয় ১১টি পৌরসভা এবং লক্ষ্মীপুর ২ আসনের উপনির্বাচনও স্থগিত ককরা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে আগারগাঁও নির্বাচন ভবন কমিশনের ৭৮তম সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব...বিস্তারিত

৩ এ পা রাখলো চেঞ্জ টিভি. প্রেস

শুভেচ্ছার সৌরভে সিক্ত হলো চেঞ্জ টিভি. প্রেস । বাংলাদেশে শুভ পরিবর্তনের ক্ষেত্রে গণমাধ্যমটির ভূমিকাকে মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছেন গুণীজনরা। আজ চেঞ্জ টিভি.প্রেস এর দ্বিতীয় বর্ষপূর্তি। বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত এবং প্রথম ভিডিও নিউজ পোর্টাল হিসেবে ইতোমধ্যে বিপুল মানুষের আস্থা অর্জন করেছে অনলাইন টেলিভিশন চ্যানেলটি। এক ফোঁটা হলুদও নেই, শ্লোগানকে সামনে রেখে ২০১৯ সালের ১ লা...বিস্তারিত

ইউরোপ আমেরিকার বাংলাদেশি চিকিৎসকদের ঐক্যবদ্ধ ঘোষণা

ইউরোপ আমেরিকার বাংলাদেশি চিকিৎসকদের ঐক্যবদ্ধ ঘোষণার মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে নানা ধরনের পরমর্শ উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশি আমেরিকানদের নিউইয়র্ক ভিত্তিক সংগঠন ‘প্রোগ্রেসিভ ফোরাম ইউএস’এর উদ্যোগে গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত গ্লোবাল জুম মিটিং-এ বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করেন। ফেসবুকসহ বিভিন্ন স্যোসাল মিডিয়াতে বিপুল সংখ্যক দর্শক সভায় যুক্ত হন। প্রধান আলোচক ছিলেন,...বিস্তারিত

ইউনানী-আয়ুর্বেদিক পেশাজীবীদের অধিকার রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান

সম্মিলিত ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক পরিষদ-এর এক সভা ঢাকার বাংলামটরে হামদর্দ বাংলাদেশ-এর প্রধান কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টারে বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন-এর চেয়ারম্যান এবং হামদর্দ বাংলাদেশ-এর চীফ মোতওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ওয়েব সাইটে প্রচারিত “বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২০” খসড়া আইনটির উপর হামদর্দ...বিস্তারিত

যুক্তরাষ্ট্রের সহায়তায় সন্ত্রাসীদের তালিকা তৈরী করছে বাংলাদেশ

বাংলাদেশ সন্দেহভাজন সন্ত্রাসীদের জাতীয় পর্যায়ে অ্যালার্ট লিস্ট তৈরি করছে। এ কাজে সহায়তা করছে যুক্তরাষ্ট্র । বুধবার (২৪ জুন) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ‘কান্ট্রি রিপোর্ট অন টেরোরিজম-২০১৯’ এ বাংলাদেশ বিষয়ে একথা বলা হয়েছে। ২০১৯ সালে সন্ত্রাসী ঘটনা আগের বছরের থেকে সামান্য বেড়েছে উল্লেখ করে রিপোর্টে বাংলাদেশ সন্ত্রাস পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, সন্ত্রাসবাদ দমনে অর্থায়ন, স্থানীয় আইন...বিস্তারিত

২১ দিনের জন্য কুয়েতের কারাগারে পাপুল

অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার বাংলাদেশের লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলকে ২১ দিন কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। বুধবার এ আদেশ দিয়ে তাকে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আরব টাইমস অনলাইন এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, কুয়েতে বাংলাদেশি এমপি শহিদ ইসলাম পাপুলকে ২১ দিন কুয়েতের...বিস্তারিত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিলো করোনা

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ৫৮২ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৪৬২ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ২২ হাজার ৬৬০ জনে। বুধবার (২৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের  নিয়মিত হেলথ বুলেটিনে এ...বিস্তারিত

চীনে চলছে কুকুরের মাংস খাওয়ার উৎসব

দুনিয়াজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই চীনে ফের শুরু হয়েছে কুকুরের মাংস খাওয়ার উৎসব! গত ২১ জুন শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স । দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউলিন শহরে প্রতি বছর ১০ দিনব্যাপী এ আয়োজনে হাজার হাজার মানুষের ঢল নামে। এতে কুকুরের মাংসের স্বাদ নিতে ব্যস্ত থাকেন ক্রেতা-দর্শনার্থীরা। খাওয়াদাওয়ার পাশাপাশি...বিস্তারিত

রামদেব উদ্ভাবিত করোনার ওষুধ নিয়ে যে নির্দেশ দিলো ভারত সরকার…

ভারতের সমালোচিত এবং বিতর্কিত ইয়োগার শিক্ষক রামদেব দাবি করেছিলেন, তিনি মহামারী করোনাভাইরাসের ওষুধ আবিষ্কার করে ফেলেছেন। ওই ওষুধে ৭ দিনে করোনা সারবে এমন দাবিও করেছিলেন। এবার দেশটির সরকার তার ওষুধের প্রচারণা ও বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছে। ২৩ জুন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে। করোনার প্রতিরোধে রামদেবের প্রতিষ্ঠান পতঞ্জলি আয়ুর্বেদ আবিষ্কৃত ওষুধের নাম করোনিল...বিস্তারিত

অস্বাভাবিক শরীরের সেই মেসি পা দিলেন ৩৩ এ

ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ। ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন তিনি। এই শহরের হোর্হে মেসি ও সেলিয়া কুচেত্তিনির সংসারের তৃতীয় সন্তান তিনি।  মেসির বাল্যকাল স্বাভাবিক বাচ্চাদের মত ছিল না। দৈহিক অস্বাভাবিকতা ধরা পড়ে খুব ছোট্ট থাকতেই। সেই অস্বাভাবিকতা জয় করে গত প্রায় ২ দশক করে ফুটবল মাঠে একের পর এক...বিস্তারিত

প্রাকৃতিক ওষুধে করোনা জয় !

কোভিড-১৯’র কারণে গোটা বিশ্ব দিশেহারা । ইউরোপ-যুক্তরাষ্ট্রের গবেষকরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিষেধক তৈরীর জন্য । এখন পর্যন্ত এই ভাইরাসের কার্যকর কোনো প্রতিষেধক পাওয়া যায়নি; রেমডেসিভির বাজারে পাওয়া গেলেও উচ্চমূল্যের কারণে এই ওষুধ সাধারণ মানুষের নাগালের বাইরে। এ পরিস্থিতিতে শতবর্ষ ধরে চলে আসা ইউনানী, আয়ুর্বেদিক ও হারবালে ওষুধে এবার আশার আলো দেখছেন গবেষকরা। মার্কিন যুক্তরাষ্ট্রে...বিস্তারিত

কী হতে যাচ্ছে ঢাকার ধামরাইয়ে ?

ঢাকার ধামরাইয়ে ব্যাপক হারে করোনা আক্রান্তের ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় তা প্রতিরোধে ২১ দিনের কঠোর ক্লাস্টার লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগামীকাল ২০ জুন শনিবার থেকে তা বাস্তবায়ন করতে যৌথভাবে মাঠে থাকবে সেনাবাহিনী, পৌরসভার ও উপজেলার প্রশাসন এবং ধামরাই থানা পুলিশ। কোনো যৌক্তিক কারণ ছাড়া লকডাউন চলাকালে কোনো ব্যক্তি ঘর থেকে বের হতে পারবে না।...বিস্তারিত

ইউটিউবে উন্মুক্ত হয়েছে মিউজিক্যাল ফিল্ম হেল দ্য ওয়ার্ল্ড

ইউটিউবে উন্মুক্ত হয়েছে মিউজিক্যাল ফিল্ম হেল দ্য ওয়ার্ল্ড । বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের শিল্পীদের যৌথ অংশগ্রহণে এটি নির্মিত হয়েছে। এটি প্রকাশ করেছে কোলকাতার থার্ড আই ফিল্মস্ নামের একটি প্রযোজনা সংস্থা । সংস্থাটি থেকে জানানো হয়েছে, বর্তমান এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী একটু শান্তির নিঃশ্বাস নিতে চায়। একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চায়। পৃথিবীর প্রান্তে প্রান্তে জেগে উঠেছে মানবতার...বিস্তারিত

গুলশানের ফ্ল্যাটে ঢুকে খাবার দেখে চোর কাটিয়ে দিলো ৩দিন !

সম্প্রতি চুরির জন্য গুলশানের একটি ফ্ল্যাটে ঢোকে মাসুম নামের এক চোর । কিন্তু সেখানে ঢুকে কাটিয়ে দেয় তিনদিন। চুরির কথা ভুলে আরও কয়েকদিন থাকার পরিকল্পনা করেন সে। সেখানে থাকা খাবার দেখেই সেখানে কয়েকদিন থেকে যায় মাসুম। জানা গেছে, ফ্ল্যাটটির মালিক নর্থ অ্যান্ড কফির ব্যবস্থাপনা পরিচালক যুক্তরাষ্ট্রের রিচার্ড হাবার্ড। দীর্ঘদিন ধরে ক্যাফে বন্ধ থাকায় তিনি যুক্তরাষ্ট্রে...বিস্তারিত

এখন থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংক চলবে, রেড জোনে বন্ধ

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্যাংক লেনদেনের সময়সূচিতে আবারও পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে সারা দেশে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংকের শাখা ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। আর রেড জোনে সাধারণত শাখা বন্ধ থাকবে। তবে মতিঝিল, দিলকুশা, আগ্রাবাদ ও খাতুনগঞ্জ রেড জোনের...বিস্তারিত