হোম অনুসন্ধান গুলশানের ফ্ল্যাটে ঢুকে খাবার দেখে চোর কাটিয়ে দিলো ৩দিন !
গুলশানের ফ্ল্যাটে ঢুকে খাবার দেখে চোর কাটিয়ে দিলো ৩দিন !

গুলশানের ফ্ল্যাটে ঢুকে খাবার দেখে চোর কাটিয়ে দিলো ৩দিন !

0
0
1

সম্প্রতি চুরির জন্য গুলশানের একটি ফ্ল্যাটে ঢোকে মাসুম নামের এক চোর । কিন্তু সেখানে ঢুকে কাটিয়ে দেয় তিনদিন। চুরির কথা ভুলে আরও কয়েকদিন থাকার পরিকল্পনা করেন সে। সেখানে থাকা খাবার দেখেই সেখানে কয়েকদিন থেকে যায় মাসুম।

জানা গেছে, ফ্ল্যাটটির মালিক নর্থ অ্যান্ড কফির ব্যবস্থাপনা পরিচালক যুক্তরাষ্ট্রের রিচার্ড হাবার্ড। দীর্ঘদিন ধরে ক্যাফে বন্ধ থাকায় তিনি যুক্তরাষ্ট্রে যান। ফ্ল্যাটটি খালি থাকলেও এর ভেতরে ছিল সিসিটিভি ক্যামেরা।

‘গুলশানের ঘরটি নিরাপদে আছে কি না’ নিজের মোবাইল ফোন থেকে যুক্তরাষ্ট্রের ঘরে বসেই নিয়মিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতেন রিচার্ড। তবে শনিবারের ফুটেজে হঠাৎ দেখতে পেলেন কেউ তার ঘরে হাঁটাহাঁটি করছে। ফ্রিজ থেকে খাবার ও ওয়াইন নিয়ে টেবিলে রেখে এক যুবকের নাচের দৃশ্য দেখে অবাক তিনি। সঙ্গে সঙ্গে জানালেন তার বাংলাদেশের কর্মকর্তাকে ।

তিনি খবর দেন পুলিশকে। শনিবার রাতে গুলশান এভিনিউয়ের ৮৯ নম্বর সড়কের ভবনে ঢোকে পুলিশ। সংযুক্ত ড্রয়িং ও ডাইনিং টেবিলে অবস্থান নেয় তারা। কাউকে দেখতে না পেলেও টেবিলের ওপর কিছু রান্না করা খাবারভর্তি কড়াই, জুসের প্যাকেট ও ওয়াইনের বোতল দেখতে পান তারা।

পুলিশের উপস্থিতি টের পেয়ে লুকিয়েছিলেন ওই যুবক। কয়েক মিনিটের মধ্যেই একটি বেডরুমের টয়লেট থেকে গ্রেফতার করা হয় তাকে। তার নাম মাসুম। তিনি মাদকাসক্ত এবং পেশায় চোর।

গ্রেফতারের পর পুলিশ সূত্র জানায়, চুরির জন্য এসে বাড়িতে ঢুকে প্রচুর খাবার দেখে চুরির কথা ভুলে যান মাসুম। সেখানে তিনদিন থাকেন। ঘরের খাবারগুলো খেয়ে এই খালি ফ্ল্যাটে আরও কয়েকদিন থেকে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।

(0)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *