হোম অন্যান্য আগের চেয়ে ভালো আছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী
আগের চেয়ে ভালো আছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

আগের চেয়ে ভালো আছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

0
0
1

কৃত্রিম অক্সিজেন ছাড়াই আগের চেয়ে ভালো বোধ করছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্যের র‍্যাপিড ডট ব্লট কিটে নেগেটিভ রিপোর্ট আসার পর আরটি-পিসিআর পরীক্ষার ফলাফলও নেগেটিভ এসেছে।

তিনি এখন করোনামুক্ত বলে জানিয়েছেন অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি। তিনি জানান, জাফরুল্লাহ চৌধুরী এখন নিউমোনিয়ার জটিলতায় ভুগছেন, তিনি হাসপাতালে কেবিনে থেকেই চিকিৎসা নিচ্ছেন। তার স্ত্রী শিরীন হক এবং ছেলে বারীশ হাসান চৌধুরীও সুস্থ আছেন। তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

(0)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *