বিশ্বে করোনায় সুস্থ ৪২ লাখ, আক্রান্ত ৮১ লাখ মানুষ
0
0
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৯ হাজার। আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ৯ হাজার মানুষ। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে, ইতিমধ্যে প্রায় ৪২ লাখ মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।
প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান হিসেব রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ৪ লাখ ৩৮ হাজার ৫৯৬ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৮১ লাখ ৮ হাজার ৬৬৬ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৩৪ লাখ ১৮ হাজার ৫২২ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ৫৬৭ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৪১ লাখ ৯৬ হাজার ৯৮১ জন সুস্থ হয়ে উঠেছেন।
(0)
tags:
করোনা ভাইরাস