করোনায় আবারও বিপর্যস্ত বাংলাদেশ; একদিনে মৃত্যু ৫৯
দেশের ইতিহাসে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত আজ। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ছয় হাজার ৪৬৯ জন। এ পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত হয়েছেন ছয় লাখ ১৭ হাজার ৭৬৪ জন।
আর ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৯ জন। মোট মৃতের সংখ্যা ৯ হাজার ১০৫ জন।বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন এক লাখ পাঁচ হাজার ২৭৫ জন, ছাড়া পেয়েছেন ৯৩ হাজার ৩০৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ৯৬৭ জন।
দেশে গত তিন দিন ধরে গড়ে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল পাঁচ হাজারের ওপরে। গতকাল শনাক্ত হন পাঁচ হাজার ৩৫৮ জন। করোনাকালে বাংলাদেশে এটাই ছিল একদিনে সর্বোচ্চ শনাক্ত। আজ সেই রেকর্ডও ভেঙে গেলো। ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৮ হাজার ১৯১টি, আর গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ১৯৮টি।
(0)