fbpx
হোম ট্যাগ "করোনা ভাইরাস"

করোনা ভাইরাসের কারণে ফুটবলে নিয়ম পরিবর্তন

এবারে করোনা ভাইরাসের কারণে ম্যাচে বদলি ফুটবলারের নিয়মে পরিবর্তন এনেছে ফিফা। তিন জনের পরিবর্তে এখন প্রতি ম্যাচে ৫ জন ফুটবলার বদলি হিসেবে নামানোর সুযোগ থাকছে। ফিফার আইন প্রণেতা সংস্থা দ্যা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অস্থায়ীভাবে এই আইন পাশ করেছে। চলতি বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই আইন। যার ফলে দ্রুত...বিস্তারিত

এবার উহানের বিতর্কিত ল্যাব নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল চীন

মরণঘাতী করোনা ভাইরাস উহানের বিতর্কিত ল্যাব থেকেই ছড়িয়ে পড়েছে; এমনটাই অভিযোগ শুরু থেকেই যুক্তরাষ্ট্রের। যদিও বারবার চীনের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। কিন্তু এবার এই বিতর্কের মধ্যেই চাঞ্চল্যকর তথ্য সামনে আনল বেইজিং। উহানের ‘বিতর্কিত’ ল্যাবের সঙ্গে ফ্রান্সও যুক্ত রয়েছে। বেইজিংয়ের দাবি, ল্যাবটি চীন এবং ফ্রান্স যৌথভাবে চালায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং...বিস্তারিত

মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম ব্যবসায়ীরা

করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে ঢাকার বিভিন্ন শপিং মল বন্ধের সিদ্ধান্তের পর বন্দরনগরীর অভিজাত বিভিন্ন শপিং মল না খোলার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। চট্টগ্রামে বেশিরভাগ শপিংমল-মার্কেটগুলো খুলছেনা ঈদের আগে। ঈদকে সামনে রেখে শর্ত সাপেক্ষে আগামী ১০ মে থেকে হাট-বাজার, ব্যবসাকেন্দ্র, দোকানপাট শপিংমলগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল খুলশি টাউন সেন্টার বন্ধ রাখার ঘোষণার পর আজ...বিস্তারিত

করোনায় দরিদ্র ও মধ্যবিত্তদের বন্ধু ডা. জালাল উদ্দীন

মানিকগঞ্জে ত্রাণ বঞ্চিত দরিদ্র্য ও মধ্যবিত্ত পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিলেন ডা. সৈয়দ জালাল উদ্দীন। করোনা প্রাদুর্ভাবের প্রথম থেকেই সমাজের মধ্যে সুবিধা বঞ্চিত হতদরিদ্র ক্ষুধার্ত পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ উদ্যগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, আলহাজ্ব ডা. সৈয়দ জালাল উদ্দীন আহম্মেদ। শুক্রবার মানিকগঞ্জের নিজ গ্রামে ৩ শতাধিক মানুষের মাঝে...বিস্তারিত

করোনা আক্রান্ত রোগীরা ৩য় দিনে ঘ্রাণশক্তি হারিয়ে ফেলেন

বর্তমান সময়ে করোনা ভাইরাসে নতুন কিছু উপসর্গ  দেখা দিচ্ছে। বিভিন্ন দেশে অনেক রোগীরই কোনো উপসর্গ ছাড়াই করোনা সংক্রমণ দেখা দিচ্ছে। নতুন এক গবেষণা বলছে, করোনা আক্রান্ত রোগীদের বেশির ভাগই সংক্রমণের তিন দিনের মাথাতেই ঘ্রাণশক্তি হারিয়ে ফেলছেন। অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনেকেরই এ রকম অভিজ্ঞতা হচ্ছে। এক জরিপে অংশগ্রহণকারী ৬১ শতাংশ করোনা রোগী জানিয়েছেন, অন্যান্য...বিস্তারিত

যে ভয়াবহ দুর্যোগে ধ্বংস হয়েছিল পম্পেই নগরী

হাজার বছরের পুরনো একটি শহর পম্পেই। ইতালির ক্যাম্পানিয়া প্রদেশে নেপলসের (নাপোলি) আগ্নেয়গিরি ভিসুভিয়াস পর্বতের পাদদেশে অবস্থিত ছোট্ট এই নগরী। বর্তমানে উপকূল থেকে বেশ দূরে সরে গেছে এটি। একসময় একেবারে উপকূলের ধার ঘেঁষে ছিল এই জায়গা। পরিকল্পিত নগরটি চাপা পড়েছিল পাশের ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সৃষ্ট জ্বলন্ত লাভার নিচে। মানুষ যখন নিজের অস্তিত্ব ভুলে ক্ষমতার দম্ভ, জুলুম,...বিস্তারিত

মানা হচ্ছেনা নিয়ম, চরম আতঙ্কে ফেরিঘাটের কর্মচারীরা

দক্ষিণ-পশ্চিমঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে করোনা ভাইরাসের ঝুঁকি উপেক্ষা করে ও সামাজিক দূরত্ব না মেনে আজও নদী পার হচ্ছেন শত শত যাত্রী। দৌলতদিয়া ফেরি ঘাটে এমন চিত্র প্রায়ই দেখা যাচ্ছে। গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জেলা থেকে যাত্রীরা দৌলতদিয়া ঘাটে এসে ফেরিতে উঠছেন। এ সময় ঢাকা থেকেও বহু...বিস্তারিত

দেশে নতুন করে ৭০৯ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ৭

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৭০৯  জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৩৪ জন । মৃত্যু হয়েছে আরও ৭ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৯১ জন। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১০১ জন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান, অধিদফতরের...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে অনলাইনে প্রশিক্ষণ নিচ্ছেন বাংলাদেশি চিকিৎসকেরা

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সহযোগিতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় বাংলাদেশের চিকিৎসকদের অনলাইনে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে। অনলাইন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, আজ যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডির মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে সারাদেশের চিকিৎসকের জন্য কোভিড-১৯ বিষয়ক একটি অনলাইন কোর্স চালু করছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওই...বিস্তারিত

লকডাউন খোলার পথে পাকিস্তান; কিন্ত বাড়ছে মৃতের সংখ্যা

পাকিস্তানেও প্রতিদিনই হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। গত ১০ দিনে মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৪ জন। গেল ১ মাস ধরে মৃতের সংখ্যা রেকর্ড সংখ্যক হারে বাড়ছে দেশটিতে। এমন সময়ে আগামীকাল থেকে লকডাউন খোলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। সেই সাথে সপ্তাহে পাঁচদিন মার্কেট খোলা রাখার কথাও...বিস্তারিত

নতুন গবেষণা; পুরুষের শুক্রানুতেও রয়েছে করোনা

পুরুষের শুক্রানুতে করোনা ভাইরাস। একটু অবাক হওয়ার মতোই খবর। এমন খবরেই দিয়েছে চীনের গবেষকেরা। তাদের তথ্যে,  শারীরিক সম্পর্কের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর শঙ্কা আরো প্রকট আকারে দেখা দিয়েছে। চিকিৎসা বিষয়ক জার্নাল জামা নেটওয়ার্ক গবেষণাটির ফলাফল প্রকাশ করেছে। চীনের শাংকিউ মিউনিসিপ্যাল হসপিটালের গবেষকরা এ ব্যাপারে গবেষণাটি করেছেন। করোনা পজিটিভ হলে নিরাপদ শারীরিক সম্পর্কের বিষয়গুলো কেমন হবে, তা...বিস্তারিত

মোদী বিরোধী অমর্ত্য সেনের মুখেই মোদীর প্রশংসা !

‘মোদী বিরোধী’ অর্থনীতিবিদ বলেই পরিচিত  অমর্ত্য সেন। কিন্তু সেই অমর্ত্য সেনের মুখেই এবার নরেন্দ্র মোদীর প্রশংসা। তাঁর মতে, করোনা সঙ্কট মোকাবিলায় অনেক রাষ্ট্র নেতার থেকে এগিয়ে আছেন মোদী। পরিস্থিতি মোকাবিলায় এটা ভারতকে সাহায্য করেছে। ২০১৬ সালে মোদী যখন নোটবন্দি ঘোষণা করেন, তখন সমালোচনায় সবচেয়ে বেশি সরব হয়েছিলেন অমর্ত্য সেন। এদিন সেই অমর্ত্য সেন-ই বলেন, করোনা সঙ্কটের...বিস্তারিত

নতুন করে ৭০৬ জন আক্রান্ত; জানানো হয়নি মৃত্যু সংখ্যা

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৭০৬ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪২৫। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৩০ জন। মোট সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান, অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা....বিস্তারিত

করোনা পরীক্ষার জন্য দীর্ঘ লাইন

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার জন্য দীর্ঘ লাইন দেখা গেছে। কয়েকশ’ মানুষ নমুনা পরীক্ষার জন্য অপেক্ষা করলেও, নেই নিরাপদ দূরত্ব রক্ষার বালাই। এসময় বিএসএসএমইউ’র সামনে থেকে শাহবাগের মোড় পর্যন্ত দেখা যায় নমুনা পরীক্ষায় আসা ব্যক্তিদের দীর্ঘ লাইন। এদিকে দিন দিন করোনা পরিস্থিতির অবনতি হলেও, রাজধানীতে বাড়ছে যানবাহন ও মানুষের চলাচল। অনেকটা পুরনো চেহারাতেই ফিরছে রাস্তাঘাট। শুধুমাত্র...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে পার্টির আয়োজন করে করোনা ছড়াচ্ছে!

চীন থেকে উৎপত্তি হলেও প্রাণঘাতী করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেই দেশে কি না পার্টি দিয়ে ছড়ানো হচ্ছে করোনা ভাইরাস। জানা গেছে, যুক্তরাষ্ট্রের সিয়াটোলের দক্ষিণ-পূর্বে অবস্থিত ওয়াল্লা ওয়াল্লা কাউন্টিতে প্রায় ১০০ জনের মত করোনা রোগী পাওয়া গেছে। যাদের মধ্যে অনেকেই পার্টির আয়োজন করে করোনা ভাইরাস ছড়াচ্ছেন। সুস্থ মানুষকে ভাইরাসে আক্রান্ত করাই...বিস্তারিত

করোনায় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসির মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. নাজমুল করিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। অধ্যাপক ড. নাজমুল করিমের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। শোকসন্তপ্ত...বিস্তারিত

মদিনায় করোনায় আক্রান্ত বাংলাদেশিদের চিকিৎসায় সাফল্য

করোনার এই মহা প্রাদুর্ভাবের সময় সাধারণ অসুস্থ ও আর্থিক অসংগতিতে থাকা মানুষের পাশে থাকার জন্য অক্লান্ত নির্ঘুম পরিশ্রম করে যাচ্ছেন মদিনা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একঝাঁক তরুন প্রবাসী এবং মদিনার বিভিন্ন হাসপাতালে কর্মরত ডাক্তাররা। সৌদি সরকার শুরুতেই ঘোষণা করেছে, সৌদি আরবে দেশি-বিদেশি, বৈধ-অবৈধ সকল করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। বিগত এক মাসের...বিস্তারিত

লকডাউন খুললে বড় ধরনের ঝুঁকি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

যদি ধারাবাহিকতা মেনে এবং সর্বোচ্চ সতর্ক না থেকে লকডাউন খুলে দেওয়া হয়, তাহলে বড় ধরনের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রধান টেডরস অ্যাদহানম ঘেবরেয়েসাস সতর্ক করে দিয়ে বলেছেন, লকডাউন খুলতে হলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। লকডাউন খুলে দেওয়ার ক্ষেত্রে ছয়টি শর্ত কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়েছে।...বিস্তারিত

আড়াই হাজার টাকা করে পাবে ৫০ লাখ পরিবার

বাংলাদেশে দিন দিন বেড়েই চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। থেমে নেই মৃত্যৃ সংখ্যাও। এমন সময়ে দরিদ্রের সংখ্যাও বাড়ছে। তাই প্রথমবারের মতো আগামী ১২ মে ৫০ লাখ পরিবারকে নগদ আড়াই হাজার টাকা করে সহায়তা দেবে সরকার। দিন দিন করোনার প্রকোপ বাড়ায় সাধারণ ছুটি বাড়ানোর পাশাপাশি প্রায় দেড় মাস ধরে অঘোষিত লকডাউনে পুরো দেশ। তবে সম্প্রতি খাতা কলমে ছুটি কিংবা লকডাউন...বিস্তারিত

সারাবিশ্বে লাখের কাছাকাছি নার্স করোনায় আক্রান্ত

রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসক ও নার্সসহ বিশ্বের অন্তত ৯০ হাজার স্বাস্থ্যকর্মী প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন, স্বাস্থ্যকর্মীদের বৈশ্বিক এক সংগঠন। তাদের দাবি, সরকারের ব্যর্থতায় উল্লেখযোগ্যসংখ্যক স্বাস্থ্যকর্মীর সংক্রমিত কিংবা মৃত্যুর বিষয়টি সামনে আসছে না। তারা ৩০টি দেশের তথ্য সংগ্রহ করে এক বিবৃতি দিয়ে জানিয়েছে, অন্তত ৯০ হাজার স্বাস্থ্যকর্মী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ২৬০...বিস্তারিত