হোম আন্তর্জাতিক করোনা আক্রান্ত রোগীরা ৩য় দিনে ঘ্রাণশক্তি হারিয়ে ফেলেন
করোনা আক্রান্ত রোগীরা ৩য় দিনে ঘ্রাণশক্তি হারিয়ে ফেলেন

করোনা আক্রান্ত রোগীরা ৩য় দিনে ঘ্রাণশক্তি হারিয়ে ফেলেন

24
0

বর্তমান সময়ে করোনা ভাইরাসে নতুন কিছু উপসর্গ  দেখা দিচ্ছে। বিভিন্ন দেশে অনেক রোগীরই কোনো উপসর্গ ছাড়াই করোনা সংক্রমণ দেখা দিচ্ছে।

নতুন এক গবেষণা বলছে, করোনা আক্রান্ত রোগীদের বেশির ভাগই সংক্রমণের তিন দিনের মাথাতেই ঘ্রাণশক্তি হারিয়ে ফেলছেন। অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনেকেরই এ রকম অভিজ্ঞতা হচ্ছে।

এক জরিপে অংশগ্রহণকারী ৬১ শতাংশ করোনা রোগী জানিয়েছেন, অন্যান্য উপসর্গ দেথা দেওয়ার তিন থেকে সাড়ে তিন দিনের মাথাতেই তারা সম্পূর্ণভাবে ঘ্রাণশক্তি হারিয়ে ফেলেন। এদিকে ব্রিটিশ অ্যাসোসিয়েশন অব ওথেরিনো লারিঙ্গোলজিও করোনা সংক্রমণের সঙ্গে ঘ্রাণ ও স্বাদ হারিয়ে ফেলার বিষয়টির সঙ্গ এক মত জানিয়েছে।

একইসাথে সংক্রমণের শুরুতেই অনেকেই স্বাদ ও গন্ধের অনুভূতি দুই হারিয়েছেন। চীন, ইরান, ইতালি, জার্মানি এবং ফ্রান্সের মতো করোনা কবলিত দেশে অনেক করোনা আক্রান্তেরই খোঁজ পাওয়া গেছে যারা স্বাদ নেওয়ার ক্ষমতা ও ঘ্রাণশক্তি উভয়ই হারিয়েছেন।

(24)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *