fbpx

রাজধানীর ২১ হাটে কাল থেকে পশু বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে রাজধানীতে পশু বেচাকেনা। এবার দুই সিটি করপোরেশনের স্থায়ী দুই হাটসহ ২১টি হাট বসছে বিভিন্ন এলাকায়। করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মানাসহ ৪৬টি শর্ত জুড়ে দিয়েছে সিটি করপোরেশন। যারা এই হাট ইজারা পেয়েছেন বা পশু কিনতে হাটে যাবেন, তাদের এই শর্তগুলো মেনে বেচাকেনা করতে হবে। আর ইজারাদার এই...বিস্তারিত

রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাইডেন-মেরকেল

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও জার্মানি ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিদায়ী জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকের পর বাইডেন এই মন্তব্য করেন বাইডেন।প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, রাশিয়া-জার্মানি গ্যাস পাইপলাইনের বিষয়ে উদ্বিগ্ন তিনি। তবে তারা এটাও একমত হয়েছেন যে, জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের সুযোগ মস্কোকে তারা দেবেন না। খবর বিবিসির।এছাড়া চীনের...বিস্তারিত

পাঠ্যসূচি থেকে বাদ রবীন্দ্রনাথ, যুক্ত হলো রামদেব-যোগি

ভারতের উত্তরপ্রদেশে দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচি থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটি বাদ দেওয়া হয়েছে। চলতি বছর থেকে দশম এবং দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে এনসিইআরটি-র সিলেবাস চালু করেছে মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের সরকার।জানা গেছে, ছুটি গল্পের ইংরেজি অনুবাদ ‘দ্য হোম কামিং’ এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণণের প্রবন্ধ ‘দ্য উইমেনস এডুকেশন’ বাদ দেওয়া হয়েছে।এদিকে উত্তরপ্রদেশ সরকারের সুপারিশে...বিস্তারিত

নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন শামসুল আলম

মন্ত্রিসভার কলেবর বাড়ছে। নতুন করে আরও একজন প্রতিমন্ত্রী হচ্ছেন। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক হওয়া সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম প্রতিমন্ত্রী নিয়োগ পাচ্ছেন। আগামী রোববার (১৮ জুলাই) তিনি শপথ নিতে পারেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, শামসুল আলমকে প্রতিমন্ত্রী নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। রোববার বঙ্গভবনে তার শপথ এবং ওইদিনই...বিস্তারিত

গণসংগীতশিল্পী ফকির আলমগীর আইসিইউতে

দেশের প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।বৃহস্পতিবার রাত ১টায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড ইউনিটে ভর্তি করা হয়।  ভর্তির পরপরই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।  তার স্ত্রী সুরাইয়া আলমগীর এ তথ্য জানান।তিনি বলেন, গত বুধবার ফকির আলমগীরের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর চিকিৎসকের পরামর্শে তিনি বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন।বৃহস্পতিবার সন্ধ্যা থেকে...বিস্তারিত

চঞ্চল-শাওনের কণ্ঠে হাছন রাজার ‘নিশা লাগিলো রে’

নন্দিত দুই অভিনয় ও কণ্ঠশিল্পী চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন ফের একসঙ্গে গাইলেন নতুন গান। এবার তাদের কণ্ঠে শোনা যাবে হাছন রাজার কালজয়ী গান ‘নিশা লাগিলো রে’।আইপিডিসি আয়োজিত সংগীতা আসর ‘আমাদের গান’-এর দ্বিতীয় সিজনের জন্য গানটি রেকর্ড করা হয়েছে। গানটির সংগীতায়োজন করেছেন পার্থ বড়ূয়া।গানটি নিয়ে কতটা আশাবাদী জানতে চাইলে চঞ্চল চৌধুরী বলেন, ‘পোশাদার শিল্পী...বিস্তারিত

কুলির ছেলে এখন কোটি কোটি টাকার প্রতিষ্ঠানের মালিক!

স্কুল থেকে ফেরার পথে বাবার সঙ্গে কুলির কাজ করত ছোট্ট মুস্তাফা। স্কুলব্যাগ নামিয়ে পিঠে তুলে নিতেন ভারী কাঠের বাক্স। কিন্তু সন্ধ্যাবেলায় পড়তে বসলেই ঘুম। ক্লাস সিক্সে ফেল করেছিলেন আজকের ‘ব্রেকফাস্ট কিং’।এখন মুস্তাফার সংস্থা বছরে প্রায় ৩০০ কোটি রুপি আয় করে, যা বাংলাদেশি মুদ্রায় ৩৪০ কোটি টাকা।একটি খাবারের সংস্থার মালিক মুস্তাফা। তার সংস্থা ভারতীয়দের প্রাতঃরাশ এবং...বিস্তারিত

আজ শেখ হাসিনার কারাবন্দি দিবস

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ শুক্রবার। ২০০৭ সালে ১/১১ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ওই বছর ১৬ জুলাই ধানমন্ডিস্থ সুধা সদনের বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্রপ্রত্যাশী দেশবাসীর ক্রমাগত প্রতিরোধ আন্দোলন, বঙ্গবন্ধু কন্যার আপোষহীন ও দৃঢ় মনোভাব এবং দেশবাসীর অনড় দাবীর...বিস্তারিত

বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় ১৯ কোটি

মহামারি করোনার তাণ্ডবে এখনো টালমাটাল বিশ্ব। দিন দিন যেন আরও ভয়ংকর হয়ে উঠছে প্রাণঘাতী এই ভাইরাস। প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যু। আক্রান্তও হচ্ছে লাখ লাখ মানুষ। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি শঙ্কা। ভাইরাসটির নতুন ধরন ডেল্টা ভ্যারিয়েন্ট মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ ৮২ হাজার। আক্রান্ত...বিস্তারিত

সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই চলবে : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্টে এরদোগান বলেছেন, দেশের নিরাপত্তার বিরুদ্ধে হুমকিমূলক সব সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে তুরস্ক লড়াই অব্যাহত রাখবে। ১৫ জুলাই তুরস্কে সামরিক অভ্যুত্থান চেষ্টা প্রতিরোধের পঞ্চমতম বার্ষিকী স্মরণে বুধবার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) পার্লামেন্ট সদস্যদের নিয়ে এক বৈঠকে বক্তব্যে এই কথা বলেন তিনি। এরদোগান তার ব্ক্তব্যে আরো বলেন, দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অভ্যন্তরীণ বা...বিস্তারিত

পাকিস্তানের সঙ্গে খেলতেই অনীহা ভারতের!

গত মাসে ইংল্যান্ডের সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে গুঁড়িয়ে দিয়ে প্রথম আসরের শিরোপা নিশ্চিত করে নিউজিল্যান্ড।দুই বছর পর ফের অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।  দুই বছর ধরে চলা টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি বুধবার প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সদ্য প্রকাশিত সেই সূচিতে নেই ভারত-পাকিস্তানের মধ্যকার কোনো টেস্ট।আইসিসির নিয়মানুযায়ী টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী ৯ দেশের প্রত্যেকে...বিস্তারিত

একসঙ্গে সঞ্জয় দত্ত ও শাহরুখ খান!

প্রথমবারের মতো বলিউডের দুই সুপারস্টার সঞ্জয় দত্ত ও শাহরুখ খান পূর্ণাঙ্গ চরিত্রে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। ‘রাখি’ নামের একটি সিনেমায় দু’জন পর্দা ভাগ করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।দুই অভিনেতার পক্ষ থেকে ডেট পেলেই শীঘ্রই ছবির শুটিং শুরু হবে। জানা গেছে, ক্যান্সার আক্রান্ত সঞ্জয় দত্তের জন্য নাকি শুটিংয়ে স্পেশাল ব্যবস্থাও করা হচ্ছে। মাথায় রাখা হয়েছে করোনা...বিস্তারিত

পাকিস্তান শান্তি আলোচনায় ডেকেছে আফগান নেতাদের

আফগানিস্তানের পরিস্থিতি ক্রমশ নাজুক হয়ে পড়ছে। তালেবানরা একের পর এক এলাকা যেভাবে দখল করে নিচ্ছে, তা মোটেও ভাল ইঙ্গিত দিচ্ছে না। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ অনেকের কণ্ঠে আফগানিস্তানে গৃহযুদ্ধের আতঙ্কের কথা শোনা গেছে। শুধু তা-ই নয়, আফগানিস্তানের সঙ্গে সীমান্ত এরই মধ্যে বন্ধ করে দিয়েছে পাকিস্তান। তবে একেবারে চুপ করে নেই ইমরান খানের সরকার।...বিস্তারিত

নৌরুটে ঘরে ফেরা মানুষের ঢল

কঠোর বিধিনিষেধ শিথিলের প্রথম দিন দেশের দুই নৌরুট মুন্সিগঞ্জের শিমুলিয়া এবং দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষ ও যানবাহনের ঢল নেমেছে।আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় যানবাহনে চড়ে যাত্রীরা এই দুই ঘাটে উপস্থিত হচ্ছেন। এতে বাড়তি যানবাহনের চাপ পড়ায় পারাপারে বেগ পেতে হচ্ছে।আজ সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ চলাচল...বিস্তারিত

লকডাউনকে অসাংবিধানিক ঘোষণা স্পেনের আদালতের

করোনা পরিস্থিতিতে গত বছর দেশজুড়ে জারি করা কঠোর লকডাউনকে অসাংবিধানিক ঘোষণা করেছে স্পেনের শীর্ষ আদালত।আদালতের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার এতথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।লকডাউনে বিধি ভাঙার কারণে যাদের জরিমানা গুণতে হয়েছে শীর্ষ আদালতের দেওয়া এই রায়ে তাদের সেই অর্থ ফেরত দাবি করার পথ উন্মুক্ত হলো।আদালত বলছে, লকডাউনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ...বিস্তারিত

ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু

রাজধানীতে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু। প্রতিদিনই হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। হাসপাতালের তথ্য বলছে, উত্তর সিটি করপোরেশনের চেয়ে দক্ষিণ সিটিতে রোগী বেশি ।আর অধিকাংশ রোগী ভর্তি হচ্ছেন সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকা থেকে। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।চলতি মাসের প্রথম ১৪ দিনেই রাজধানীতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে...বিস্তারিত

রণবীর ও আলিয়ার বিচ্ছেদ

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুরের বিচ্ছেদ হতে চলেছে বলে মন্তব্য করেছেন অভিনেতা-পরিচালক-প্রযোজক কমল আর খান।এক টুইটবাতায় কমল লিখেছেন, ২০২২ সালের শেষের দিকে আলিয়া ভাট ও রণবীর কাপুর বিয়ে করবেন। কিন্তু বিয়ে করার ১৫ বছর পরই আলিয়াকে ডিভোর্স দেবেন রণবীর। এর আগেও বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া ও গায়ক নিক জোনাসের বিবাহবিচ্ছেদ নিয়ে ভবিষ্যদ্বাণী...বিস্তারিত

চীনের সঙ্গে ‘রেড টেলিফোন’ চালু করবে যুক্তরাষ্ট্র

চীনের সঙ্গে একটি এমার্জেন্সি হটলাইন চালুর সম্ভাব্যতা খতিয়ে দেখছে বাইডেন প্রশাসন। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য এ ব্যবস্থা স্থাপনের চিন্তা করছে যুক্তরাষ্ট্র।সিএনএন জানিয়েছে, শীতল যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যোগাযোগের জন্য চালু হওয়া ‘রেড টেলিফোনে’র আদলে চালু হতে পারে এ এমার্জেন্সি হটলাইন। তবে এই ধারণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে আর চীনের কাছেও আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব...বিস্তারিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র গণপরিবহণ যানজট

টানা ১৭ দিন পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলতে শুরু করেছে গণপরিবহণ। তবে মহাসড়কে পশুবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহনের চাপ বেড়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহণ চালকরা।বৃহস্পতিবার মহাসড়কের করটিয়া থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। সরেজমিন গিয়ে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে বৃহস্পতিবার...বিস্তারিত

পরিস্থিতি অনুকূল হলে ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা

আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে চলতি বছরের এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা গ্রহণ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।