fbpx

আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ

আফগান রাষ্ট্রদূতের মেয়ে সিলসিলা আলিখিল পাকিস্তানের ইসলামাবাদে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন, এমনটাই জানিয়েছে বিবিসি। শুক্রবার বাড়ি ফেরার পথে তিনি অপহরণ ও নির্যাতনের শিকার হন। অপহরণ ও নির্যাতনের কয়েক ঘন্টা পর তাকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।আফগান রাষ্ট্রদূত নাজিব আলিখিল জানিয়েছেন, তার মেয়ে সিলসিলাকে উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করা...বিস্তারিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।  রোববার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আগামী ২১ জুলাই দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।  কোভিড-১৯ মহামারির কারণে এবারও হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে না।ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা...বিস্তারিত

টিকটকে অ্যাকাউন্ট খুললেন পাকিস্তানের প্রেসিডেন্ট

এবার বিতর্কিত বিনোদনমূলক অ্যাপ টিকটকে অ্যাকাউন্ট খুললেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে তিনি নিজেই এ খবর নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর দ্য ডনের।জানা গেছে, গত শুক্রবার টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন প্রেসিডেন্ট আলভি। পরে এ তথ্য তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। সেখানে টিকটক অ্যাকাউন্টের...বিস্তারিত

ভারতের হাতে কপ্টার তুলে দিলো আমেরিকা

প্রতিরক্ষা ক্ষেত্রে আরো শক্তিশালী হচ্ছে ভারত। এবার দিল্লির হাতে এলো দু’টি অত্যাধুনিক এমএইচ-৬০রোমিও মাল্টিরোল হেলিকপ্টার (এমআরএইচ)। ভারতীয় নৌবাহিনীর জন্য মার্কিন সংস্থা লকহিড মার্টিনকে ২৪০ কোটি ডলারে ২৪টি বহুমুখী ক্ষমতাসম্পন্ন এই হেলিকপ্টার তৈরির ক্রয়াদেশ দিয়েছে ভারত। তারই প্রথম দু’টি হেলিকপ্টার শুক্রবার সান দিয়েগোর মার্কিন নৌবাহিনী ঘাঁটি এনএএস নর্থ আইল্যান্ডে ভারতের হাতে তুলে দেয়া হয়েছে।ভারতের হয়ে আনুষ্ঠানিকভাবে...বিস্তারিত

দুই বাসের সংঘর্ষে নিহত ৬

রংপুরের মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।রোববার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার বলদীপুকুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মিঠাপুকুর থানার পরিদর্শক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয়...বিস্তারিত

ভারতের উৎপাদিত টিকা পাবে বাংলাদেশ: বিক্রম দোরাইস্বামী

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, খুব দ্রুত সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী ভারতে উৎপাদিত টিকা বাংলাদেশে সরবরাহ করা হবে। এ বিষয়ে আলোচনা করতেই তিনি নিজ দেশে যাচ্ছেন।রোববার সকাল ৮টায় আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এ কথা বলেন।এ সময় তিনি বলেন, বাংলাদেশের চুক্তি অনুযায়ী বাকি টিকা খুব শিগগির কীভাবে দেওয়া যায়...বিস্তারিত

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ

পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ ও নির্যাতন করার অভিযোগ উঠেছে। অবশ্য পরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছেড়ে দেয়। হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। এ ঘটনাকে ‘অমানবিক আক্রমণ’ বলে নিন্দা জানিয়েছেন আফগান রাষ্ট্রদূত নাজিব আলিখিল। খবর প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, আফগান রাষ্ট্রদূত নাজিব আলিখিলের মেয়ের নাম সিলসিলা আলিখিল। গত শুক্রবার (১৬ জুলাই) ইসলামাবাদে বাড়ি ফেরার সময়...বিস্তারিত

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বাশার আল-আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বাশার আল-আসাদ। এর মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো যুদ্ধ বিধ্বস্ত দেশটির ক্ষমতায় বসলেন তিনি। প্রতিবেদনে বলা হয়, নতুন মেয়াদে শপথ গ্রহণ করার মধ্য দিয়ে আগামী সাত বছর সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন ৫৫ বছর বয়সী এই প্রেসিডেন্ট। এদিন সংসদে উপস্থিত হলে সবাই তাকে স্বাগত জানায়। এরপর সংবিধান মেনে শপথ নেন ।...বিস্তারিত

কাতারে বৈঠক তালেবান ও আফগান সরকারের

আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সেনাদের প্রত্যাহার শুরুর পর হামলা বাড়িয়েছে স্বশস্ত্র সংগঠন তালেবান। এমন পরিস্থিতিতে  তালেবান ও আফগানিস্তান সরকারের প্রতিনিধিরা কাতারের রাজধানীর দোহায় বৈঠকে বসছেন। জানা যায়, বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে কাতার গেছেন সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, সরকারের সাবেক প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ। এছাড়া আফগানিস্তান সরকারের ওই প্রতিনিধিদলে রয়েছেন...বিস্তারিত

ঈদের দিন ট্রেন চলাচল বন্ধ

পবিত্র ঈদুল আজহার দিন (২১ জুলাই) সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের তথ্য কর্মকর্তা শরিফুল আলম। তিনি জানান, আগামী ২০ জুলাই একতা, নীলসাগর, রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহের চলাচল বন্ধ থাকবে। ২১ জুলাই সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। ২২ জুলাই একতা, সুন্দরবন, নীলসাগর, রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহের চলাচল বন্ধ থাকবে। এদিকে ঈদুল...বিস্তারিত

লেবাননের সমস্যার মূলে আমেরিকা : হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কার্যকরী পরিষদের প্রধান হাশিম সাফি আদ-দ্বীন বলেছেন, লেবাননের চলমান সংকট এবং সমস্যার পেছনে আমেরিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। হাশিম সাফি আদ-দ্বীন বলেন, আজকে যে দেশটি লেবাননকে ধ্বংস করেছে সে দেশটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন লেবাননের সকল বিষয়ে হস্তক্ষেপ করছে বলেও মন্তব্য করেন তিনি। লেবাননের আল আহেদ ওয়েবসাইট স্থানীয় সময় শুক্রবার...বিস্তারিত

আন্তর্জাতিকভাবে প্রকাশিত অনুরূপ আইচের ইংরেজি গান

আরেকটি নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় গীতিকার ও লেখক অনুরূপ আইচ ( Anurup Aich ) এর লেখালিখির জীবনে। এই প্রথম তার কথায় ইংরেজি গান ‘লাভ ব্লাইন্ডেড’ ১৫ জুলাই প্রকাশ পেয়েছে আন্তর্জাতিকভাবে। বিশ্বের নামিদামি ২৮০ টি ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্মে এই গানটি পাওয়া যাচ্ছে। প্লাটফর্মগুলো হচ্ছে- Spotify, Apple Music, deezer, jiosavn, prime, youtube music, last.fm,...বিস্তারিত

ঈদের পর লকডাউন কঠোরতর হবে

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, ঈদের পর যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতর হবে। ২৩ জুলাই থেকে কঠোর লকডাউনের আওতায় আসবে গোটা দেশ। সে সময় বন্ধ থাকবে গার্মেন্ট, শিল্প-কলকারখানাসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান।আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দপ্তরে অনুষ্ঠিত বিজিবির ৯৬তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।দেশের...বিস্তারিত

আজ শুরু হবে হজের আনুষ্ঠানিকতা

গতবারের মতো এ বছরও পবিত্র হজ পালিত হবে করোনাভাইরাস মহামারির মধ্যে। সীমিত পরিসরে ও কঠোর স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে শনিবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।বাইরের কেই সুযোগ না পেলেও সৌদি আরবে থাকা ১৫০টি দেশের নাগরিকসহ এবারের হজে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন ৬০ হাজার মানুষ।সৌদি আরবে শনিবার সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত মক্কায় উপস্থিত...বিস্তারিত

তিনি বছরের ৩০০ দিনই ঘুমিয়ে কাটান

সুস্থ থাকতে দিনে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো জরুরি। কেউ কেউ আবার ১০-১২ ঘণ্টাও ঘুমান। কিন্তু তাই বলে মাসে ২০ থেকে ২৫ দিন বা বছরের ৩০০ দিন কি ঘুমিয়ে কাটানো সম্ভব? ঘটনাটা অবিশ্বাস্য মনে হলেও ভারতের রাজস্থানের বাসিন্দা পুরখারাম তাই করেন। ৪২ বছর বয়সী ওই ব্যক্তি এলাকায় ‘কুম্ভকর্ণ’নামে পরিচিত। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।তবে শখ করে কিংবা...বিস্তারিত

ফেসবুকের ভুয়া তথ্য,বাইডেন মানুষ হত্যা করছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায় কোভিড-১৯ সংক্রান্ত ভুল তথ্য ছড়ানোর ফলে ‘মানুষ হত্যা’ করা হচ্ছে। ভ্যাকসিন ও মহামারি নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ক্ষেত্রে ‘ফেসবুকের মত প্ল্যাটফর্ম’-এর ভূমিকা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মি. বাইডেন। ভুল তথ্য ও গুজব ছড়ানো বন্ধ করতে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর ওপর সম্প্রতি ব্যাপক চাপের মধ্যে...বিস্তারিত

কানে আজ ঘোষণা হবে স্বর্ণপাম জয়ী ছবি

কান নিয়ে ভবিষ্যদ্বাণী করা বোকামি! কোনো পূর্বাভাসই শেষ পর্যন্ত ধোপে টেকে না। সব অনুমান সীমাবদ্ধ থেকে যায় কাগজে-কলমে। গতকাল যেমন বলা নেই-কওয়া নেই আকাশ ছেয়ে গেলো মেঘে। হালকা বৃষ্টিও হলো। আবহাওয়ার মতো কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম নিয়েও আগাম কিছু বলা যায় না। মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকরা বলা যায় প্রতিবারই বড়সড় চমক দেখান।...বিস্তারিত

তালেবানের হাতে ১১৬ জেলার পতন

আফগানিস্তানের ১১৬টি জেলা তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছে কাবুল সরকার। আফগান সরকারের প্রশাসনিক সংস্কার বিষয়ক কমিশনের চেয়ারম্যান ও তালেবানের সঙ্গে সরকারি আলোচক দলের সদস্য নাদের নাদেরি বৃহস্পতিবার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, দেশের ২৯টি প্রদেশের ১১৬টি জেলা বর্তমানে তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এসব জেলার এক কোটি ৩০...বিস্তারিত

এবারও সীমিতাকারে হজের আনুষ্ঠানিকতা শুরু

ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এই হজের জন্য কয়েক হাজার ‘সৌভাগ্যবান’ মানুষ আরাফাতের ময়দানে জড়ো হয়েছেন। করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে গত বছরের মতো এবার সীমিতাকারে হবে হজ। খবর আল জাজিরার। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হচ্ছে হজ। আর্থিকভাবে সামর্থ্যবান মুসলিমদের ক্ষেত্রে জীবনে অন্তত একবার হজ করা ফরজ। করোনা মহামারি শুরু হওয়ার আগে...বিস্তারিত

হিজাব নিষিদ্ধ করল জার্মানির আদালত

ইউরোপের একটি শীর্ষ আদালত কর্মস্থলে মুসলিম নারীদের হিজাব নিষিদ্ধের আদেশ দিয়েছেন।তবে, এ ক্ষেত্রে একটি শর্ত জুড়ে দেয়া হয়েছে। নিয়োগকারী প্রতিষ্ঠানের ইচ্ছার ওপর এ হিজাব নিষিদ্ধের বিয়ষটি নির্ভর করবে বলে রায়ে বলা হয়েছে। খবর আরব নিউজের।জার্মানির একটি আদালত বৃহস্পতিবার ওই আদেশ দেন।দেশটির দুই মুসলিম নারীর দায়ের করা মামলায় ওই রায় প্রদান করেন আদালত।আদালতের দ্বারস্থ হওয়া ওই...বিস্তারিত