fbpx

অবশেষে পরিকল্পনামন্ত্রীর মোবাইল উদ্ধার

অবশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। গত ৩০ মে সন্ধ্যার পর রাজধানীর বিজয় সরণি মোড় থেকে ছিনতাই হয়েছিল ফোনটি। পরিকল্পনামন্ত্রীর ফোনটি ছিনতাইকারীসহ চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ।সোমবার (১৯ জুলাই) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।তিনি বলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের...বিস্তারিত

বিশ্বে করোনায় মৃত্যু ৪১ লাখ ছাড়াল

সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯ কোটি ১২ লাখ ২৯ হাজার ৭০০ জন এবং মারা গেছে ৪১ লাখ ৫ হাজার ৮২০ জন। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৭ কোটি ৪১ লাখ ৮১ হাজার ৯০৯ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ২৯ লাখ ৪১ হাজার ৯৭১ জন। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে...বিস্তারিত

লাইফ সাপোর্টে ফকির আলমগীর

কিংবদন্তি গণসংগীতশিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে রোববার রাত ১০টার পর হাসপাতালের লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। ফকির আলমগীরের স্ত্রী সুরাইয়া আলমগীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তার অবস্থা ভালোই ছিল। কিন্তু হঠাৎ সন্ধ্যার পর থেকে অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকে। তাই তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এরপর অক্সিজেন স্যাচুরেশন বেড়েছে। সবাই ফকির আলমগীরের জন্য দোয়া...বিস্তারিত

মামুনুল হকের পরিবারকে জামি’আ রাহমানিয়া ছাড়তে হলো

অবশেষে মাহফুজুল-মামুনুল হক পরিবারকে ছাড়তে হলো দেশের প্রথিতযশা কওমি শিক্ষাপ্রতিষ্ঠান জামি’আ রাহমানিয়া আরাবিয়া। মোহাম্মদপুরের দ্বীনি এই শিক্ষাপ্রতিষ্ঠানটি টানা দুই দশক ধরে নিয়ন্ত্রণ করে আসছিল দেশবরেণ্য আলেম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক পরিবার। সোমবার সকালে প্রতিষ্ঠানটির বর্তমান মুহতামিম মরহুম আজিজুল হকের ছেলে মাওলানা মাহফুজুল হক মাদরাসার মূলফটকে তালা দিয়ে বেরিয়ে যান। এ সময় মাদরাসার চাবি কওমি...বিস্তারিত

তুরস্কে একচ্ছত্র ক্ষমতাধর হয়ে উঠেছেন এরদোগান

আধুনিক তুরস্কের রাজনীতিতে রিসেপ তাইয়েপ এরদোগান নতুন অধ্যায় সূচনা করেছেন।২০১৬ সালে অভ্যুত্থান চেষ্টা চতুরতার সঙ্গে ব্যর্থ করে দেওয়ার পর নতুন তুরস্ক গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন তিনি।এরপর থেকে গত ৫ বছরে তুরস্কে একচ্ছত্র ক্ষমতাধর হয়ে উঠেন এরদোগান।২০১৬ সালের ১৫ জুলাই অভ্যুত্থান ব্যর্থ করে দেওয়ার দাবি করে ওই রাতেই তুরস্কের প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন, ক্যু চেষ্টাকে তিনি আশীর্বাদ...বিস্তারিত

অভিনেতা মোশাররফ করিমসহ ৫ জনের নামে ৫০ কোটি টাকার মামলা

বৈশাখীতে টিভিতে ‘হাই প্রেসার-২’ নামের একটি নাটকে অ্যাডভোকেটদের হেয় প্রতিপন্ন করায় নাট্য অভিনেতা মোশাররফ করিম, বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে ৫০ কোটি টাকার এ মানহানির মামলাটি করেন আইনজীবী মো: রফিকুল ইসলাম হোসাইনী। মামলায় অভিযোগ করা হয়, ‘হাই প্রেসার-২’ নাটকটি বৈশাখী টিভির অনলাইনেও...বিস্তারিত

আজ করোনার টিকা নেবেন খালেদা জিয়া

রাজধানীর গ্যাস্ট্রোলিভার হসপিটালে (শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল) করোনার টিকা নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।আজ (সোমবার) দুপুরে (১৯ জুলাই) রাজধানীর মহাখালীতে অবস্থিত হাসপাতালটিতে গিয়ে তাঁর টিকা নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুপুর ২টার দিকে রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনার...বিস্তারিত

বিশ্বে পালিত হলো মাস্ক সপ্তাহ

করোনা ভাইরাস প্রতিরোধে সারা বিশ্বে মাস্ক সপ্তাহ পালিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এ লক্ষ্যে নানা সংগঠন তাদের প্রচারণা অব্যাহত রেখেছে। জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনিসেফ সবার মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক সপ্তাহ পালন করে। গত ১২ জুলাই থেকে গতকাল রবিবার পর্যন্ত সংস্থাটি এ কার্যক্রম অব্যাহত রাখে। এটি তাদের বিশ্বব্যাপী প্রচারণার একটি অংশ। গ্লোবাল সংস্থা পেনডেমিক অ্যাকশন নেটওয়ার্ক,...বিস্তারিত

তালেবান নেতারা ‘রাজনৈতিক সমঝোতার পক্ষে’

তালেবানের নতুন সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা গতকাল বলেছেন, আফগানিস্তানে সংঘাত বন্ধে রাজনৈতিক সমাধানের পক্ষে তিনি ‘দৃঢ়তার সাথে’ তার সমর্থন ব্যক্ত করছেন। দেশজুড়ে তালেবানের ব্যাপক আক্রমণের মধ্যেই তিনি এই মন্তব্য করেছেন। আফগান সরকারের প্রতিনিধি এবং তালেবানরা গতকাল দোহায় নতুন দফায় আলোচনায় বসেন। তার আগেই তালেবানের পক্ষ থেকে নতুন এই ঘোষণা দেয়া হলো। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে...বিস্তারিত

বিশ্বজুড়ে ইসরাইলি নজরদারি ফাঁস : তোলপাড়

ইহুদীবাদী রাষ্ট্র ইসরাইলি একটি কোম্পানির সফটওয়্যারের মাধ্যমে বিশেবর রাজনীতিবিদ, সাংবাদিক ও অ্যাক্টিভিস্টদের ওপর নজরদারি চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গার্ডিয়ান পোসট ও অন্য ১৫টি মিডিয়া আউটলেট এই খবর প্রকাশ করেছে বলে আল জাজিরা জানিয়েছে। খবরে বলা হয়, ইসরাইলি নজরদারি কোম্পানি এসএসও গ্রুপের বিক্রি করা প্যাগাসাস সফটওয়ার ব্যবহার করে কর্তৃত্ববাদী সরকারগুলো এই নজরদারি চালিয়েছে। গার্ডিয়ানে...বিস্তারিত

আজ পবিত্র হজ

‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা, ওয়াননি’মাতা, লাকা ওয়ালমুলক, লা শারিকা লাক…।’ এমন মধুর ধ্বনি-প্রতিধ্বনিতে পবিত্র আরাফাতের পাহাড়ঘেরা ময়দান ছাপিয়ে আকাশ-বাতাস মুখর ও প্রকম্পিত হবে আজ। করোনা মহামারির মধ্যে দ্বিতীয়বারের মতো আজ সীমিত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র হজ। গত বছরও হজ পালনের ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল। এবারও লোকজনকে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক...বিস্তারিত

হজের খুতবা লাইভ শুনা যাবে মাতৃভাষায়

এবারই প্রথমবারের মতো আরাফার দিনে পবিত্র হজের খুতবা শুনা যাবে বাংলা সহ বিশ্বের দশটি ভাষায়। আরাফার দিন, যেখানে সংস্কৃতি ও ভাষার ভিন্নতা সত্ত্বেও সম্মানিত হাজিরা আল্লাহর ইবাদত বন্দেগী ও তাঁর নৈকট্য লাভের জন্য একত্রিত হয় এবং আরাফার খুতবা শ্রবণ করে। এই খুতবাহ’কে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে পৌঁছে দিতে রাজকীয় সৌদি আরব সরকারের অধীর আগ্রহ, সর্বোপরি...বিস্তারিত

সৌদিতে মহিলাদের সাইকেল ও দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৌদিআরবের জেদ্দায় লেডিস ক্লাবের আয়োজনে নিসরীন হাকিম ও তার বন্ধু আশওয়াক আল-হাজ্মি জেদ্দা সাইক্লিং লেডির প্রতিষ্ঠাতা, এবং ক্লাবের অন্যান্য সদস্যরা প্রায় ১০০ কিলোমিটার জুড়ে সাইকেল ভ্রমণ এবং দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। উক্ত প্রতিযোগিতায় তারা প্রতিদিন ৯০ মিনিট সময় করে সাইকেল চালিয়েছে । ছোটবেলায় নিসরীন হাকিম বাস্কেটবল এবং ভলিবল ম্যাচগুলিতে যোগ দিতেন,যা তার খেলাধুলার প্রতি অন্যরকম...বিস্তারিত

যাত্রীর চাপ আকাশপথেও বেড়েছে

ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের চাপ সর্বত্র। সড়ক, রেল, নৌপথের মতো আকাশপথেও বেড়েছে মানুষের চাপ। সেই সঙ্গে অভ্যন্তরীণ প্রতিটি রুটে ভাড়াও বেড়েছে দ্বিগুণ, কোনও কোনও ক্ষেত্রে তিনগুণ পর্যন্ত। গতকাল শনিবার সন্ধ্যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট ভিজিট করে দেখা যায় ঢাকা থেকে সৈয়দপুর যেতে আজ ১৮ জুলাই ফ্লাইট রয়েছে সাতটি। আর সবমিলিয়ে সিট খালি আছে মাত্র ২৩টি...বিস্তারিত

‘প্রেমিক’ ছাগীর কাছে যাওয়ায় ছাগলকে পিটিয়ে খুন!

পোষ্য স্ত্রী ছাগলের (ছাগী) কাছে যাওয়ার ‘অপরাধে’ এক পুরুষ ছাগল (ছাগ)-কে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় পুরুষ ছাগলের মালকিন থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বিহারের কাইমুরের চৌরাসিয়া গ্রামে। রাধা দেবী নামের এক মহিলার অভিযোগ, তার পোষ্য পুরুষ ছাগল পড়শি সিপু রাম নামের এক ব্যক্তির বাড়িতে...বিস্তারিত

১ দিনেই বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় প্রায় তিন কোটি টাকা

গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে গণপরিবহন ছাড়াও অন্যান্য পরিবহন মিলিয়ে প্রায় ৩৩ হাজার পরিবহন সেতু পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় তিন কোটি টাকা। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার (১৭ জুলাই) সকাল ৬টা হতে রবিবার (১৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় যাত্রীবাহী বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহন...বিস্তারিত

সৌদি আরবে হজ শুরু

গত বছরের মতো এ বছরও করোনাভাইরাস মহামারীর মধ্যে পালিত হবে পবিত্র হজ। সীমিত পরিসরে ও কঠোর স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। বাইরের দেশ থেকে কেউ অনুমতি না পেলেও সৌদি আরবে থাকা ১৫০টি দেশের নাগরিকসহ এবারের হজে অংশ নিচ্ছেন ৬০ হাজার মানুষ। চলমান করোনা মহামারীর কারণে গত বছরের মতো...বিস্তারিত

বায়তুল মোকাররমে ঈদে ৫ জামাত

সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী বুধবার। ঈদুল আজহায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাতে ঈদের নামাজ আদায় হবে। প্রথম জামাত সকাল ৭টায় শুরু হবে। রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায়, পঞ্চম...বিস্তারিত

সে পদক্ষেপ নিয়েছি,যাতে সবাই ভ্যাকসিন পায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পর্যায়ক্রমে সবাইকে করোনার ভ্যাকসিন দিতে সরকার উদ্যোগ নিয়েছে। কোনও মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, আমরা সেভাবে পদক্ষেপ নিয়েছি।রবিবার (১৮ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রণালয় ও বিভাগসমূহের বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ভ্যাকসিন...বিস্তারিত

দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর। হারারে স্পোর্টস ক্লাবে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।প্রথম ওয়ানডেতে ১৫৫ রানে জিতেও পুরোপুরি তৃপ্তির ঢেকুর তুলতে পারছেন না অধিনায়ক তামিম ইকবাল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টপ অর্ডাররা হতাশ করেছে। এক পর্যায়ে স্কোরশিটে ৭৪ উঠতে বাংলাদেশ...বিস্তারিত