fbpx

দোহা থেকে কাবুলে ফিরলেন মোল্লা স্তানিকজাই

আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই গত সোমবার রাজধানী কাবুলে প্রবেশ করেছেন। তালেবানের গণমাধ্যম অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ জালাল এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন। খবর আফগান ইসলামিক প্রেসের। তিনি বলেন, তালেবান আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর এই প্রথম মোল্লা স্তানিকজাই কাবুলে প্রবেশ করলেন। গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ...বিস্তারিত

গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি : কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে আমাদের বহু কাঙ্ক্ষিত গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি ঘটলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। বুধবার সকালে শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় আওয়ামী লীগের অন্যান্য সদস্য ও নেতাকর্মীরা সেতুমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের...বিস্তারিত

ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্মতিপত্র সই

ব্যবসা, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে রাজি হয়েছে বাংলাদেশ ও ফ্রান্স। এই উদ্দেশ্য পূরণে উভয়পক্ষ প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে একটি লেটার অব ইনটেন্ট সই করেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পর প্রতিরক্ষা সহযোগিতার সম্মতিপত্রে সই করেছে। বৈঠকের পরে এক যৌথ ঘোষণায় বলা হয়, দুই দেশের অংশীদারিত্বে প্রতিরক্ষা...বিস্তারিত

শাহরুখ খানের ম্যানেজারের বেতন ৫২ কোটি টাকা

মাদক মামলায় বলিউড সুপারস্টার শাহরুখের খানের ছেলে আরিয়ানের গ্রেফতারের পর খান পরিবারের পাশাপাশি আরও একটি নাম বেশ আলোচনায়। তিনি আরিয়ান মামলার প্রত্যেক শুনানির দিন আদালতে হাজির থাকা, পরিস্থিতি সম্পর্কে শাহরুখকে প্রতি মুহূর্তে জানানো ইত্যাদি সবই পূজার ওপর ছেড়ে দিয়েছেন শাহরুখ। শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি বছরে যেই পরিমাণ অর্থ আয় করেন, অনেক বিজনেসম্যানও এত টাকা রোজগার...বিস্তারিত

শহীদ নুর হোসেন দিবসে গণ অধিকার পরিষদের শ্রদ্ধাঞ্জলি

শহীদ নুর হোসেন দিবসে গুলিস্তান জিরো পয়েন্ট নুর হোসেন চত্ত্বরে পুষ্পস্তবক অর্পণ করে সামরিক স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৮৭ সালে পুলিশের গুলিতে নিহত নুর হোসেনের আত্নত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণ অধিকার পরিষদ। এ সময় গণ অধিকার পরিষদের আহ্বায়ক অর্থনীতিবিদ ড.রেজা কিবরিয়া বলেন, নুর হোসেনের আত্নত্যাগ ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামরিক স্বৈরশাসক জেনারেল এরশাদের...বিস্তারিত

গেইলের রেকর্ড গেল পাকিস্তানের রিজওয়ানের কাছে

রেকর্ডটা ভাঙার জন্য বিশ্বকাপের মঞ্চকেই হয়তো তুলে রেখেছিলেন মোহাম্মদ রিজওয়ান। চলতি বছরে আছেন দারুণ ফর্মে, অন্তত টি-টোয়েন্টিতে তো বটেই। স্কটল্যান্ডের বিপক্ষে রোববার (৭ নভেম্বর) অবশ্য সে ঝলক দেখা গেল না, তবে রেকর্ড একটা ঠিকই কেড়ে নিয়েছেন পাকিস্তানি এই ব্যাটার। তাও যেন তেন খেলোয়াড়ের নয়, টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইলের রেকর্ড! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি...বিস্তারিত

নামাজ শেষে ফেরার পথে লাশ হয়ে বাড়ি ফিরলেন এক মুসল্লি

কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপে নামাজ শেষে ফেরার পথে ছুরিকাঘাতে এক মুসল্লি খুন হয়েছেন। তাঁর নাম নুরুল হক (৬৫)। সোমবার সন্ধ্যায় উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর কোনাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে কোনাপাড়ার মৃত পোটান আলীর ছেলে। নিহতের বড় ছেলে স্কুলশিক্ষক শামসুল হক জানান, বাবা মাগরিবের নামাজের পর বাড়ি ফিরছিলেন। পথে একই...বিস্তারিত

মুসাফিরের উদ্যোগে সীরাত প্রতিযোগীতা; গোল্ড মেডেলসহ ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা

মুসাফির ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিযোগীতা ১৪৪৩ হিজরি। শুক্রবার (৫ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ইসলামী বইমেলা চত্ত্বরে সীরাত প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুসাফিরের পরিচালক ওমর ফারুক আব্দুল্লাহর পরিচালনায় সীরাত প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশের প্রবীণ আলেম আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, ইসলামী স্কলার সাইয়্যেদ কামাল উদ্দীন আব্দুল্লাহ...বিস্তারিত

বোমায় উড়ে গেছে আওয়ামী লীগ নেতার হাত

নড়াইলের লোহাগড়ায় বোমা বিস্ফোরণে শাহাজাদা মোল্যা (৪০) নামে এক আওয়ামী লীগ নেতার ডান হাত উড়ে গেছে। গত রোববার রাত ৮টার দিকে কুন্দশী সিএন্ডবি চৌরাস্তা জামে মসজিদের সামনে লোহাগড়া-কালনা সড়কের ওপর এ ঘটনা ঘটে। শাহাজাদা মোল্যা মল্লিকপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং মঙ্গলহাটা গ্রামের আকবর মোল্যার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত...বিস্তারিত

৭১ টিভির শাকিলের আগাম জামিন

ধর্ষণের মামলায় দায়ের হওয়া মামলায় ৭১ টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ আগাম জামিন পেয়েছেন। সোমবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আসামি শাকিলের পক্ষে শুনানি করেন আইনজীবী মুরাদ রেজা। অপরদিকে বাদীর পক্ষে ছিলেন আইনজীবী এম সারওয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান। পরে...বিস্তারিত

সারাদেশে ভাড়া বেড়েছে দ্বিগুণ

ডিজেলের মূল্য লিটারে ১৫ টাকা বাড়ানোর কারণে পরিবহন ভাড়া ২৭ শতাংশ বৃদ্ধির নির্দেশনা বাস্তবায়িত হয়নি। সরকার কর্তৃক ঘোষিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। রাজধানীসহ সারাদেশে গতকাল বেশি ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে শ্রমিকদের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। শ্রমিকরা যাত্রীদের জিম্মি করে বেশি ভাড়া আদায় করছে। এ নিয়ে যাত্রীদের মাঝে চরম ক্ষোভ আর হতাশা বিরাজ করছে। ফার্মগেট...বিস্তারিত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত সরকারের পদত্যাগ

বিরোধী আইনপ্রণেতাদের সঙ্গে সৃষ্ট অচলাবস্থার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের সরকার পদত্যাগ করছে। সোমবার দেশটির ক্ষমতাসীন আমিরের কাছে কুয়েত সরকার পদত্যাগপত্র জমা দিয়েছে বলে স্থানীয় দৈনিক আল কাবাস এবং আল রাই জানিয়েছে। দেশটির নির্বাচিত সংসদে প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহকে প্রশ্ন করা নিয়ে বিরোধী আইনপ্রণেতাদের সঙ্গে সরকারের দীর্ঘদিনের অচলাবস্থা চলছে। সেই অচলাবস্থার অবসানে সহায়তায় কুয়েত সরকার...বিস্তারিত

স্ত্রী তার স্বামীকে কুকুর বানিয়ে শহর ঘোরালেন

স্বামীর মুখে লাগানো দেখতে কুকুরের মতো সাদাকালো মুখোশ। গলায় বাঁধা বেল্ট। বেল্টের এক প্রান্ত ধরে আছে স্ত্রী। এভাবেই কুকুর সাজিয়ে স্বামীকে পুরো শহর ঘোরালেন স্ত্রী। গেলেন শপিংমল ও রেস্তোরাঁয়। এমন কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদন মতে, ওই নারীর নাম লুয়ানা কাজাকি। তার স্বামী আর্থার ও উরসো। ব্রাজিলের...বিস্তারিত

পরিবহন মালিকদের ধর্মঘট আসলে নাটক: ভিপি নুর

পরিবহন মালিকদের ধর্মঘটকে নাটক হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। সোমবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়। নুর বলেন, বিভিন্ন সংগঠন ও সরকার সবকিছু এক রকম। সরকার মালিক-শ্রমিকদের দিয়ে ধর্মঘটের নামে...বিস্তারিত

জাভিকে যে বার্তা পাঠালেন মেসি

বার্সেলোনার সোনালী সময়ের অন্যতম কারিগর ছিলেন লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ ও আন্দেস ইনিয়েস্তা। মধ্যমাঠে একসঙ্গে ক্যারিয়ারের পুরোটা সময় ফুল ফুটিয়ে গেছেন জাভি ও ইনিয়েস্তা। আর তাদের বানিয়ে দেওয়া বলে গোল উৎসব করতেন মেসি। তাদের তিন জনের যুগলবন্দিতে অসংখ্য শিরোপা জিতেছে কাতালান ক্লাবটি। কিন্তু সেসব এখন অতীত। চলতি মৌসুমে বার্সেলোনা ম্যাচ জিততে যেন ভুলেই গেছে। দীর্ঘ...বিস্তারিত

মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক অ্যাওয়ার্ড ২০২১ পেলো ইসলামী ব্যাংক

লন্ডনভিত্তিক দ্য গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস প্রদত্ত ‘মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক অ্যাওয়ার্ড ২০২১’ এককভাবে অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ১৪ সেপ্টেম্বর ২০২১ ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ডের ঘোষণা দেয়া হয়। গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস-এর চেয়ারম্যান প্রফেসর হুমায়ুন দার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অ্যাওয়ার্ড গ্রহণ শেষে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান,...বিস্তারিত

বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে যে পরিকল্পনা তার সরকার নিয়েছে, তাতে বাংলাদেশ আর কখনও ‘পথ হারাবে না’। তিনি বলেন, বাংলাদেশ আজকে বিশ্বে একটা মর্যাদাপূর্ণ অবস্থানে এসেছে। এটা আমাদের ধরে রাখতে হবে। আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। রোববার যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।...বিস্তারিত

সঙ্গীত পরিচালনায় একনিষ্ঠ শিল্পী রফিকুল আজিজ টিটো

 মামুন-উর-রশীদ: খুব ছোট বেলা থেকেই সঙ্গীতের সাথে পরিচয় টিটোর। বাবা সঙ্গীতগুরু আব্দুল আজিজ বাচ্চুর কাছে গান শিখতে আসতেন অসংখ্য ছাত্র-ছাত্রীরা। বাবা যখন গানের তালিম দিতেন তখন টিটো পাশে আড়াল থেকেই সেই সুর মনে মনে তুলতে থাকেন। গুণ গুণ করে সেই গান গাইতে থাকেন সময় পেলেই। টিটোর পুরো নাম রফিকুল আজিজ টিটো। বন্ধু মহলে টিটো নামেই...বিস্তারিত

অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: কাদের

নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (৮ নভেম্বর) সকালে এক ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ার দেন। কাদের বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া যেন যাত্রীদের থেকে আদায় করা না হয় সে ব্যাপারে পরিবহন মালিক শ্রমিকদের সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ...বিস্তারিত

বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে দুদিনের কর্মসূচি বিএনপির

জ্বালানি তেলের মূল্য ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী দুদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।  আগামী ১০ এবং ১২ নভেম্বর এই কর্মসূচি পালন করবে দলটি। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধন থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও বাস ভাড়া...বিস্তারিত