fbpx

প্রধানমন্ত্রী একজন আর্কিটেক্ট: আইনমন্ত্রী

দেশ গড়তে প্রধানমন্ত্রী একজন যোগ্য আর্কিটেক্ট (স্থপতি) বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, দেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী একজন আর্কিটেক্ট। তার কারণ হলো- তার প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে।  ‘বাংলাদেশ ২০১৫ সালে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ২০২৬ সালে বাংলাদেশ উন্নয়শীল দেশের কাতারে যুক্ত হবে। আমাদের পরবর্তী লক্ষ্য ২০৩১...বিস্তারিত

পাহারা দিয়ে সহিংসতা ঠেকানো সম্ভব নয়: সিইসি

সম্প্রতি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটেছে কয়েকটি জায়গায়। সহিংসতা ঠেকাতে নির্বাচন কমিশনের ব্যর্থতাকে দায়ী করছে রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন। এর জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, ঘরে ঘরে পাড়া মহল্লায় পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব নয়। বুধবার বিকালে...বিস্তারিত

মাত্র ৪ মাসে কুরআনের হাফেজ হলেন চট্টগ্রামের স্কুলছাত্র

বাবার চাকরির সুবাদে থাকত চট্টগ্রামের পাহাড়তলি উপজেলায়। পড়ত পাশেই অবস্থিত পাহাড়তলি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে। কিন্তু করোনা মহামারিতে স্কুলের দীর্ঘ বিরতি। সময়টি কাজে লাগানোর চিন্তা এলো মাথায়। পরিবারের সঙ্গে পরামর্শ করে ঠিক করল অলস বসে না থেকে বিরতিতে পবিত্র কুরআন মুখস্থ করবে, হাফেজ হবে। এতদিনে পাহাড়তলি ছেড়ে চলে আসা হয়েছে জন্মস্থান আনোয়ারায়। হাফেজ হওয়ার স্বপ্ন...বিস্তারিত

শেখ হাসিনাকে ‘বিরল’ সম্মান দিয়েছে ফ্রান্স: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরকে ঐতিহাসিক বর্ণনা করে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, ইউরোপীয় দেশটি তার প্রতি বিরল সম্মান প্রদর্শন করেছে। তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে।  শুক্রবার স্থানীয় সময় দুপুরে ফ্রান্সের এক হোটেলে প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বাসস এ তথ্য...বিস্তারিত

চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ : জয়

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ নেতৃত্ব দিতে চায় এবং সে অনুযায়ী বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির ‘মিনিস্ট্রিয়াল কনফারেন্সে’ ভার্চুয়ালি দেওয়া মূল বক্তব্যে তিনি এ কথা বলেন। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার, বিদ্যুতের ব্যবহার এবং ট্রানজিস্টার আবিষ্কারে ব্যাপক...বিস্তারিত

হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মদিন আজ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে তিনি নেত্রকোনার মোহনগঞ্জের দৌলতপুর গ্রামের নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। কথার জাদুকর হুমায়ূন আহমেদ একাধারে ছিলেন নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, কবি ও গীতিকার। বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজের প্রথম সন্তান তিনি। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা আর মা ছিলেন গৃহিণী। তিন ভাই...বিস্তারিত

৩ দফা দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ।

তিন দফা দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।   গণ অধিকার পরিষদের ৩ দফা হচ্ছে ; ১/ তেল-গ্যাসের বর্ধিত দাম ও গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার করতে হবে। ২/ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। ৩/ নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্প মূল্যে মাসিক ভিত্তিতে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। সমাবেশে গণঅধিকার পরিষদ...বিস্তারিত

ইউপি নির্বাচনে বাবা চেয়ারম্যান,ছেলে মেম্বার নির্বাচিত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বাবা চেয়ারম্যান ও ছেলে মেম্বার নির্বাচিত হয়েছেন। নির্বাচনের এমন ফলাফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে মাওলানা খালেদ সাইফুল্লাহ। একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) নির্বাচিত হয়েছেন তার ছেলে মুফতি নুরুল্লাহ খালিদ। ১১ই নভেম্বর (বৃহস্পতিবার) দ্বিতীয় দফা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক...বিস্তারিত

শাকিব খান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে

দেশের শীর্ষ নায়ক শাকিব খান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আজ সকালেই তিনি মার্কিন মুলুকের উদ্দেশ্যে উড়াল দেন। জানা গেছে, একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য শাকিবের এই সফর। আগামী ১৪ নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’ এ পারফর্ম করবেন এ নায়ক। এর আগে একাধিকবার যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছিলেন শাকিব।...বিস্তারিত

টিকা নিলে আধাঘণ্টা যৌনপল্লীতে কাটানো যাবে!

অস্ট্রিয়ার ভিয়েনা শহরের ফান পালাস্ট যৌনপল্লীতে করোনা টিকা নিলে পছন্দের যৌনকর্মীর সঙ্গে বিনামূল্যে আধাঘণ্টা সময় কাটানো যাবে। টিকা নিয়ে সচেতনতা বাড়াতে এ ঘোষণা দেয়া হয়েছে। টিকা নিয়ে অস্ট্রিয়ার সরকারের কঠোর নীতি গ্রহণের পরেও নাগরিকরা সচেতন না হওয়ায় এমন অদ্ভুত ঘোষণা দেয়া হয়েছে। এর আগে সরকারিভাবে বলা হয়, দুই ডোজ করোনা টিকা থাকলে রেস্তোরাঁ, হোটেল বা...বিস্তারিত

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ এ মাসেই

গত ২৬ মে ছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ। আগামী ১৯ নভেম্বর (শুক্রবার) হবে বছরের শেষ চন্দ্রগ্রহণ। তবে এটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয়, আংশিক চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ থাকবে সব মিলিয়ে ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড। যা ২০০১ থেকে ২১০০ সালের মধ্যে হতে যাওয়া সব চন্দ্রগ্রহণের মধ্যে দীর্ঘতম। এর পরবর্তী চন্দ্রগ্রহণ হবে ২০২২ সালের ১৬ মে। চলতি শতকে সব...বিস্তারিত

সৌদি আরব বিদেশিদের নাগরিকত্ব দেয়ার অনুমোদন দিল

বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার দুয়ার খুলছে সৌদি আরবে। এ সম্পর্কিত একটি আইনের অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিল। অনুমোদিত আইনে বলা হয়েছে, দক্ষ বিদেশি পেশাজীবীদের নাগরিকত্ব দেবে মধ্যপ্রাচ্যের এ দেশ। কয়েকটি পেশায় বিশেষভাবে দক্ষদের সৌদির নাগরিকত্ব প্রদান করা হবে হবে। রাজকীয় এক আদেশে...বিস্তারিত

প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি

কুমিল্লার লাকসামে প্রকাশ্যে শিয়াল জবাই করে মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বুধবার  বিকালে কয়েকজন যুবক লাকসামের দৌলতগঞ্জ রাজঘাট সংলগ্ন নতুন বাজারে শিয়ালের মাংস বিক্রি করেন। এ সময় বিক্রেতারা শিয়ালের মাংসের নানা উপকারিতার কথা উল্লেখ করে প্রতি কেজি ১০০০ টাকা দরে বিক্রি করেন। শিয়ালের মাংস বিক্রেতা ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে দৌলতগঞ্জ বাজার...বিস্তারিত

এবার দরবেশ হয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন

বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বহুমাত্রিক চরিত্রে কাজ করে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। এবার আসছেন ‘দরবেশ’ তিনি। শাহ আলম নূরের রচনায় ও এইচ এম বরকতুল্লার পরিচালনায় বৈশাখী টিভিতে আগামী ১২ নভেম্বর শুক্রবার রাত সাড়ে আটটায় প্রচার হবে নাটক ‘দরবেশ’। এ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। মূলত, এ দরবেশ কোনো সাধারণ দরবেশ নন! কুরআনের দরবেশ! যিনি...বিস্তারিত

মালালা বিয়ে করায় টুইটে তসলিমার হতাশা

পাকিস্তানের নোবেলজয়ী মালালা ইউসুফ জাই বিয়ে করেছেন। তিনি এক পাকিস্তানি নাগরিককে বিয়ে করায় কোনোভাবেই মানতে পারছেন না ভারতে আশ্রিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একাধিক টুইটে নিজের মন্তব্য তুলে ধরেছেন তিনি। এক টুইটে তসলিমা লেখেন, একজন পাকিস্তানি ছেলেকে বিয়ে করেছে মালালা। এতে আমি মর্মাহত। মালালার বয়স মাত্র ২৪।  অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সে পড়াশুনা করছে।...বিস্তারিত

সেই ভয়াল ১২ নভেম্বর আজ

আজ শুক্রবার সেই ভয়াল ১২ নভেম্বর। ৫১ বছর আগের সেই দিনের বেদনা বিধুর ইতিহাস বাঙালী জাতি আজও ভুলতে পারেনি। ১৯৭০ সালের এই দিনে সমগ্র উপকূল জুড়ে বয়ে যায় মহা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। ১০ নম্বর মহাবিপদ সংকেত বুঝতে না পারার খেসারত দিতে হয়েছে উপকুলের ১০ লক্ষাধিক নিরক্ষর মানুষের প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে। ভেসে যায় গবাদি...বিস্তারিত

পাকিস্তান টিম নিয়ে ইমরান খানের টুইট

অস্ট্রেলিয়ার ইনিংসের ১৭ ওভার পর্যন্ত মনে হচ্ছিল প্লেয়ার অব দ্য ম্যাচের প্রতিযোগিতায় লড়াই হবে রিজওয়ান ও ফখর এবং লেগ স্পিনার শাদাব খানের মধ্যে। কিন্তু ম্যাচ শেষ হতেই দেখা গেল, ম্যাচ সেরার পুরস্কার অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েডের হাতে। মূলত ১৮ ও ১৯তম ওভারে ম্যাচ বের করে নেন ওয়েড। হাসান আলিকে ছক্কা হাঁকিয়ে সেই ওভারে ১৫...বিস্তারিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইট (juniv-admission.org)-এ এই ফলাফল প্রকাশ করা হয়। ডি ইউনিটে মোট আসন সংখ্যা ৩২০ টি। এর মধ্যে ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে ১৬০ টি করে আসন রয়েছে। মেধাক্রম অনুযায়ী মোট আসন সংখ্যার...বিস্তারিত

কে আপনাদের কথা বলতে দিচ্ছে না: ফখরুলকে কাদের

বিএনপি মহাসচিবের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুক্ত চিন্তা ও সৃজনশীলতার পথ কে রুদ্ধ করেছে? কে আপনাদের কথা বলতে দিচ্ছে না? প্রমাণসহ বলুন। ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন। তিনি বলেন, মুক্তচিন্তা মানে তো গুজব-অপপ্রচার চালানো নয়। তিনি বিএনপি নেতাদের প্রশ্ন রেখে আরও বলেন, সরকারের বিরুদ্ধে অন্ধ...বিস্তারিত

মেসির আর্জেন্টিনায় মেসির খেলার বিষয়টি অর্থহীন

পিএসজিতে যোগ দেওয়ার সময় লিওনেল মেসির আর্জেন্টিনায় খেলার বিষয়টি স্পষ্ট করেই দুই পক্ষের চুক্তিতে বলে দেওয়া ছিল। তবে এবার চুক্তির সেই ধারাকে পিএসজি কর্তৃপক্ষ বললো ‘অর্থহীন’। এমনকি আসছে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে আর্জেন্টিনার হয়ে মেসির খেলাটাকেও ভালো চোখে দেখছে না ক্লাবটি। কারণটা হচ্ছে মেসির চোট। এ কারণে পিএসজির শেষ দুই ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। সেই...বিস্তারিত