fbpx

আগামীকাল থেকে চট্টগ্রামে চলবে গণপরিবহন

জনদুর্ভোগ বিবেচনায় ধর্মঘট প্রত্যাহার করে আগামীকাল থেকে চট্টগ্রাম শহরে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতি। শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল এ তথ্য জানিয়েছেন। এর আগে বাংলাদেশ বাস মালিক সমিতি বৃহস্পতিবার জানিয়েছিল: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাস চলাচল বন্ধ রাখা হচ্ছে। ভোক্তা পর্যায়ে লিটার প্রতি জ্বালানি...বিস্তারিত

উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে রওশন এরশাদ

উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে গেলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাংককে নেওয়া হয়। এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন ছেলে ও দলের সংসদ সদস্য রাহ্গীর আলমাহি সাদ এরশাদ এবং পুত্রবধূ মাহিমা এরশাদ। এর আগে রাহ্গীর আলমাহি সাদ এরশাদ বলেন, বার্ধক্যজনিত...বিস্তারিত

নতুন বছরে সময়মতোই পাঠ্যবই : শিক্ষামন্ত্রী

নতুন বছরে পাঠ্যবই সময়মতো পাওয়া যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। এ সময় তিনি বলেন, বইয়ে অনিচ্ছাকৃত কোনো ভুল থেকে গেলে সেগুলো অবশ্যই সংশোধন করা হবে। তিনি শনিবার দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে এসব কথা বলেন। পাঠ্যবইয়ে ভুল নিয়ে একটি মামলা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘সম্প্রতি পাঠ্যবইয়ে ভুল...বিস্তারিত

বিএনপি একটি উদারপন্থী গণতন্ত্রের জন্য লড়াই করছে : ফখরুল

বিএনপি একটি উদারপন্থী গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করছে জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরিকুল ইসলাম সমস্ত জীবন দিয়ে সেই কাজটিই করে গেছেন। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার এ কথা বলেন মির্জা ফখরুল। তরিকুল ইসলাম স্মৃতি সংসদ এ স্মরণসভার আয়োজন...বিস্তারিত

লিবিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোগানের রুদ্ধদ্বার বৈঠক

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দাবিবাহর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। স্থানীয় সময় শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে প্রেসিডেন্ট কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর হুররিয়াত ডেইলি নিউজ। খবরে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের সঙ্গে আরও ঘনিষ্ট সম্পর্ক হয়েছে লিবিয়ার। আগামী ২৪ ডিসেম্বর লিবিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে মধ্যপ্রাচ্য বিশ্লেষক ও...বিস্তারিত

প্রধানমন্ত্রী লন্ডনে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন: কাদের

লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি শনিবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে একথা জানান। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং প্রতিবেশি দেশে জ্বালানি পাচাররোধে সরকার অনিচ্ছা স্বত্বেও ডিজেল ও কেরোসিনের মূল্য পুনঃনির্ধারণ করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের...বিস্তারিত

দাবি না মানলে ধর্মঘট চলবে

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ধর্মঘট নিয়ে বৈঠক করেছেন ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির নেতারা। রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ধানমণ্ডির সরকারি বাসভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মালিক সমিতির নেতারা জানান, দাবি মানা না হলে ধর্মঘট অব্যাহত থাকবে। এ বিষয়ে বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মনির বলেন, তেলের দাম প্রত্যাহার এবং বঙ্গবন্ধু সেতু ও...বিস্তারিত

কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড়

এক লাফে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। এতে শুক্রবার সকাল ৬টা থেকে সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। আর তাতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাজধানীর প্রতিটি বাসস্টপেজে দেখা গেছে গাড়ির জন্য অপেক্ষমাণ যাত্রীদের ভিড়। বাস না পেয়ে অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশা ও সিএনজিতে...বিস্তারিত

ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন নিয়ে মতবিনিময় সভা

ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন নিয়ে মতবিনিময় সভা ———————————————————————— ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন: সমকালীন সমস্যা ও সংকট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলামটরে হামদর্দ বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া । এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন...বিস্তারিত

তালেবানে অনুপ্রবেশকারীর বিষয়ে সতর্কতা জানালেন আখুন্দজাদা

তালেবানের প্রধান মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা সতর্ক করে বলেছেন, দলের মধ্যে কিছু ‘অপরিচিত অনুপ্রবেশকারী’ রয়েছে, যারা দলীয় আদর্শের বিরোধী কাজ করছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানান তিনি। তালেবান সংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিবৃতি প্রকাশিত হয়। বিবৃতিতে তিনি বলেন, ‘সব নেতারা তাদের দলের মধ্যে সতর্কতার সাথে নজরদারি করবেন এবং সরকারের ইচ্ছার বিরুদ্ধে কাজ করা অপরিচিত...বিস্তারিত

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সাভারে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ‘ধর্মঘটে’ আটকে পড়ার প্রতিবাদে শুক্রবার সকালে মহাসড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। তাদের আকস্মিক এ কর্মসূচিতে যোগ দেয় রাষ্ট্রয়ত্ত সাত ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণকারীরাও। পরে একে একে তাদের সাথে একাত্মতা জানায় সাধারণ সড়ক...বিস্তারিত

ঢাবিতে মাদরাসা শিক্ষার্থীদের সফলতা, যা বললেন আসিফ নজরুল

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাদরাসা শিক্ষার্থীদের সফলতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ড. আসিফ নজরুল। ‘মাদরাসার ছেলে‘ শিরোনামের ওই স্ট্যাটাসটি চেঞ্জ টিভির পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘‘মাদ্রাসার ছেলে (!) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররা ভালো করলেই একশ্রেনীর ইতর নানা কথা বলা শুরু করে। এই...বিস্তারিত

জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো : রেজা ও নুর

বাংলাদেশ গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেছেন, ‘জনগণের দৈনন্দিন জীবন যাতে আরো সহজ, নিরাপদ এবং তাদের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, এ জন্য আমরা কাজ করবো‘, জাতীর বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এখান থেকেই আনুষ্ঠানিকভাবে সারাদেশে আমাদের কর্মসূচি শুরু করলাম’। অন্য দিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে সারাদেশে পরিবহন শ্রমিক ও মালিকদের ধর্মঘটকে যথার্থ বলে...বিস্তারিত

‘বঙ্গবন্ধুর ওপর গোপন দলিল গবেষকদের জন্য অমূল্য সম্পদ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর গোয়েন্দা সংস্থার প্রকাশিত ‘গোপন দলিল’ বাংলাদেশের রাজনীতি ও ইতিহাস গবেষকদের জন্য অমূল্য সম্পদ। তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে দেশের স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও সংগ্রাম সম্পর্কে প্রকৃত এবং সম্পূর্ণ ইতিহাস এই গোপন দলিলে পাওয়া যাবে। এর মাধ্যমে বিশ্বের জনগণও বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন সম্পর্কে জানতে পারবে। বৃহস্পতিবার...বিস্তারিত

ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের

সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা উচিত। শুক্রবার (৫ নভেম্বর) নিজ বাসভবনে ব্রিফিংকালে এ আহ্বান জানান তিনি। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার ভোর ৬টা থেকে রাজধানীসহ সারাদেশে ধর্মঘট কর্মসূচি পালন করছে পরিবহন মালিক শ্রমিকরা। এতে পরীক্ষার্থী ও সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। রোববার (৭ নভেম্বর) বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যম জনগণের ওপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। বুধবার (৩ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৬৫ টাকা ৮০ টাকা নির্ধারণ করা হয়; যা ওইদিন রাত ১২টা থেকে কার্যকর হয় ।

একাত্তর টিভির শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের মামলা

বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন এক উপস্থাপিকা। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি গুলশান থানায় এ মামলা দায়ের করেন। এর আগে শাকিল আহমেদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই নারী। সম্মেলনে তিনি শাকিল আহমেদের করা প্রতারণা, প্রতিহিংসা ও ভ্রূণ হত্যার...বিস্তারিত

৫৬০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে

জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে ‘সহকারী স্টেশনমাস্টার’ পদে স্থায়ীভাবে ৫৬০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। এ পদটির জন্য গত সেপ্টেম্বর মাসে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিকে বর্ধিত করে ২৩৫ জনের পরিবর্তে ৫৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। পদের নাম: সহকারী স্টেশনমাস্টার (গ্রেড-১৫) পদ সংখ্যা: ৫৬০ জন যোগ্যতা: যে কোনো বিশ্ববিদ্যালয়...বিস্তারিত

চলছে না গণপরিবহন, বিপাকে সাধারণ মানুষ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার ভোর থেকে সারা দেশে বাস-ট্রাক ধর্মঘট শুরু হয়েছে। এই ধর্মঘটে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। জরুরি পণ্য পরিবহন, জরুরি চিকিৎসা সেবার কাজে ঘর থেকে বের হওয়া মানুষ গণপরিবহন বন্ধ থাকায় বিকল্প পরিবহনের খোঁজে দিশেহারা হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চাকরি প্রার্থীরা। কারণ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হচ্ছে খাদ্য অধিদপ্তরের...বিস্তারিত

জবাবদিহিতা নেই বলেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি: মির্জা ফখরুল

জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নির্বাচিত নয় বলেই সংসদ কিংবা জনগণের কাছে জবাবদিহিতা করতে হয় না। তাই যা ইচ্ছা তাই করছে সরকার। নিজেদের পকেট ভারি করার জন্য, ব্যবসা করার জন্য সব জিনিসের দাম বাড়িয়ে যাচ্ছে। জ্বালানি তেলের দামও বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার...বিস্তারিত

মানিকের কথা ও সুরে ফজলুর রহমান বাবুর ফেসবুক ফড়িং…

গানের নাম ফেসবুক ফড়িং। বাংলাভাষায় এই ধরনের শব্দ একেবারেই নতুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের উপর মানুষের একচ্ছত্র নির্ভরতা এবং জীবনের গভীর অর্থকে রূপক হিসেবে তুলে ধরে নির্মিত হয়েছে ব্যতিক্রমী গান ‘ফেসবুক ফড়িং’। গানের কথাগুলো এরকম : মানুষ একটা ফেসবুক ফড়িং মন রে/ডাটা থাকলে থাকলে করা যায় স্ক্রলিং/ডাটা না থাকলে বাফারিং… মানুষ একটা ফেসবুক ফড়িং। সাংবাদিক,...বিস্তারিত