fbpx

নরেন্দ্র মোদির আলিঙ্গনে অস্বস্তিতে আন্তোনিয়ো গুতেরেস

দেশে হোক, বা বিদেশে— সব জায়গায় যে কোনো রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমেই নিবিড় আলিঙ্গনে আবদ্ধ হন। তার শুভানুধ্যায়ী, গুণমুগ্ধেরা বলে থাকেন এটা নাকি প্রধানমন্ত্রীর ‘আলিঙ্গন-কূটনীতি’। করোনাকালে সেই ‘আলিঙ্গন’ই এবার প্রশ্নের মুখে পড়ল। জলবায়ু সম্মেলনে নরেন্দ্র মোদির আলিঙ্গনে দৃশ্যতই ‘অস্বস্তি’তে পড়েন জাতিসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। যা নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম তির্যক মন্তব্য করতেও...বিস্তারিত

ক্ষমা চাইলেন বরিস জনসন

জাতিসংঘের জলবায়ু বিষয়ক কপ-২৬ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগোয়। সেখানে হুইলচেয়ারে করে ঢুকতে না পারায় ইসরায়েলের এক মন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। গত সোমবার তিনি হুইলচেয়োরে করে সম্মেলনস্থলে হাজির হলেও ভেতরে প্রবেশ করতে ব্যর্থ হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। জানা যায়, ইসরায়েলি ওই মন্ত্রীর নাম কারিন এলহারার। তিনি ইসরায়েলের...বিস্তারিত

নরেন্দ্র মোদি ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। এমনটিই জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) দুই নেতার এক আলোচনায় এই মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর টুইট করা এক ভিডিওতে দেখা গেছে গ্লাসগোতে কপ২৬ জলবায়ু সম্মেলনের কঠিন সময়সূচির মধ্যেও দুই প্রধানমন্ত্রী প্রাণবন্ত সময় কাটাচ্ছেন।...বিস্তারিত

জন্মদিনের অনুষ্ঠানে পরা লুঙ্গি বিতর্কে পরীমণির জবাব

নিজের নানা কর্মকাণ্ড দিয়ে একটু বিতর্ক তৈরি করতে যেন মজাই পান চিত্রনায়িকা পরীমণি। নায়িকা নতুন বিতর্কে পড়েছেন তার জন্মদিনের অনুষ্ঠানে পরা পোশাক নিয়ে। নেট দুনিয়ায় তার জন্মদিনের অনুষ্ঠানে পরা পোশাকের কড়া সমালোচনা করেছেন অনেকেই। দেশের শোবিজে গত কদিন ধরে এ বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে। গত ২৪ অক্টোবর ছিল পরীমণির জন্মদিন। দিনে তিনি অসহায়...বিস্তারিত

নওগাঁর পোরশায় মন্দিরে প্রতিমা ভাঙচুর

নওগাঁর পোরশায় কালি ও শিব মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মশিদপুর ইউনয়নের ভবানীপুর গ্রামের দু’টি মন্দিরে। সোমবার দিবাগত রাতে কে বা কাহারা মন্দির দু’টিতে প্রতিমা ভাঙচুর করে। একই গ্রামের বাসিন্দা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুদেব সাহা জানান, সকলের অজান্তে দুর্বৃত্তরা রাতে মন্দির দু’টিতে প্রতিমা ভাঙচুর করে চলে যায়। মঙ্গলবার সকালে তারা...বিস্তারিত

সম্মেলনে ঢুকতে পারেননি ইসরাইলি মন্ত্রী

স্কটল্যান্ডের গ্লাসগো শহরে চলছে কপ-২৬ শীর্ষ জলবায়ু সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পোপ ফ্রান্সিসসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন সংস্থার ২৫ হাজারের বেশি সদস্যের অংশগ্রহণে এ সম্মেলন শুরু হয়। জলবায়ু সম্মেলনে অংশ নিতে গ্লাসগোর সম্মেলনস্থলে পৌঁছালেও সেখানে ঢুকতে পারেননি ইসরাইলের একজন মন্ত্রী। বিবিসি জানিয়েছে, সোমবার (১ নভেম্বর) কারিন এলহারার নামে ওই মন্ত্রীকে সম্মেলনস্থল থেকে...বিস্তারিত

বিয়ের অনুষ্ঠানে ভুয়া তালেবান গুলি করেছিল

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে এক বিয়ের অনুষ্ঠানে গান চলায় গুলি করা দুই বন্দুকধারীকে গ্রেফতার করেছে তালেবান। ঘটনার সাথে জড়িত অপর বন্দুকধারীর সন্ধান চলছে। এক টুইট বার্তায় এই তথ্য জানান আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন তথ্য উপমন্ত্রী ও তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। এর আগে শুক্রবার নানগারহার প্রদেশের সুরখরুদ জেলার শামসপুর মীরগুন্দি গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে গানবাজনা চলছিলো। এই...বিস্তারিত

ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট জো বাইডেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দিয়েছিলো। ক্ষমতায় এসেই সেই চুক্তিতে ফেরার ঘোষণা দেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে ঐতিহাসিক জলবায়ু সম্মেলনে দেওয়া ভাষণে বিগত ট্রাম্প প্রশাসনের ওই  সিদ্ধান্তের জন্য বিশ্বনেতাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে সিএনএন। জো বাইডেন বলেন, বিগত প্রশাসনের ওই...বিস্তারিত

কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি!

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল ভারত। তবে বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে তারা হেরে যায় ১০ উইকেটের ব্যবধানে। বিশ্বমঞ্চে এটি চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তাদের প্রথম হার। আর এই হারের পর সমালোচিত হয়েছিলেন ভারতীয় পেসার মোহম্মদ শামি। তাকে পাকিস্তানে চলে যেতে বলেছিলেন অনেক ভারতীয় সমর্থক। মূলত মুসলমান হওয়াতেই এমন ক্ষোভ দেখানো হয় তার প্রতি।...বিস্তারিত

আজ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত পাকিস্তানের

বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, জো রুট- চতুষ্ঠয়ের সঙ্গে উচ্চারিত হচ্ছে না বাবর আজমের নাম। কিন্তু পাকিস্তানের বর্তমান, সাবেক ক্রিকেটারদের বিশ্বাস প্রতিভার তুলনায় চার ক্রিকেটারের চেয়ে কোনো অংশে কম নন বাবর। বরং কিছু ক্ষেত্রে বেশ এগিয়ে। চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে বাবর খেলতে নামেন প্রিয় মাকে হাসপাতালের ভেন্টিলেশনে রেখে। শুধু খেলেননি, আকাশসম...বিস্তারিত

৫৬-তে পা দিলেন বলিউড বাদশা শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খান। মঙ্গলবার (২ নভেম্বর) ৫৬-তে পা রাখলেন তিনি। তার জন্মদিন ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই ভক্তদের। প্রতি বছর প্রিয় তারকার বিশেষ এই দিনটিতে মান্নাতের সামনে ভিড় করেন তারা। রাজকীয় প্রাসাদের বারান্দায় এসে হাজার হাজার ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন প্রেম কিংবা রোমান্সের এই রাজা। কিন্তু এবার তার জন্য জন্মদিনটি একদমই আলাদা। কারণ ছেলে আরিয়ানের...বিস্তারিত

আমরাই আমাদের কবর খুঁড়ছি

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ জলবায়ু পরিবর্তনে বিশ্বনেতাদের সাবধান করে বলেছেন, আমরা নিজেরাই আমাদের কবর খুঁড়ছি। গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর জরুরি পদক্ষেপ নেয়ার পক্ষে যেসব বিশ্বনেতা, তার মধ্যে তিনি এ বিষয়ে খুব বেশি সোচ্চার। তার ওই একটি বাক্যেই বোঝা যায় তিনি জলবায়ু পরিবর্তন নিয়ে কি বোঝাতে চেয়েছেন। গ্লাসগোতে চলমান কপ-২৬ বা সিওপি ২৬ শীর্ষ সম্মেলনে তিনি...বিস্তারিত

তসলিমা নাসরিনকে নিষিদ্ধ করেছে ফেসবুক

ভারতে বসবাসরত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনকে আবারও নিষিদ্ধ করেছে ফেসবুক। এবার তাকে এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গতকাল সোমবার টুইটারে দেওয়া এক টুইটে বিষয়টি জানিয়েছেন তিনি। টুইটে তসলিমা বলেন, সত্য বলায় ফেসবুক আমাকে আবারও এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে। তবে কবে থেকে ফেসবুকের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন সেবিষয়ে কিছু জানাননি তসলিমা নাসরিন। সোমবার সকাল ১০টা...বিস্তারিত

শৃঙ্খলা ভঙ্গকারী ও তাদের মদতদাতাদের তালিকা হচ্ছে: কাদের

ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন কেন্দ্র করে যারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করছেন, যারা মদত দিচ্ছেন তাদের তালিকা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, শৃঙ্খলা ভঙ্গকারী এবং তাদের মদতদাতাদের বিরুদ্ধে দলীয় প্রধানের নির্দেশে তালিকা তৈরি করা হচ্ছে। অপকর্ম করলে কেউ রেহাই পাবে না, শাস্তি তাদের পেতেই হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোমবার...বিস্তারিত

কপ২৬ সম্মেলনে যাচ্ছেন না এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান স্কটল্যান্ডের গ্লাসগোতে পরিবেশবিষয়ক ‘কপ-২৬’ সম্মেলনে যাচ্ছেন না। তাকে যথাযথ নিরাপত্তা প্রটোকল না দেওয়ায় তিনি এ সফর বাতিল করেন। সেখানে সোমবার সম্মেলনের ফাঁকে ‘এফ-৩৫ যুদ্ধবিমান’ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল। খবর মিডলইস্ট আইয়ের। রোববার থেকে স্কটল্যান্ডে শুরু হয়েছে পরিবেশবিষয়ক ‘কপ-২৬’ সম্মেলন। এই সম্মেলনের ফাঁকে সোমবার জো বাইডেন...বিস্তারিত

বিএনপির সাবেক এমপির বিরুদ্ধে রায় যেকোনো দিন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে যেকোনো দিন রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উভয়পক্ষের শুনানি শেষে রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল। এর আগে ২০১৮ সালের ৩ মে...বিস্তারিত

নাজমুল হুদার বিরুদ্ধে দুদকের চার্জশিট উপস্থাপন ২৪নভেম্বর

মিথ্যা তথ্য দিয়ে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মামলা করার অভিযোগে সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক।  সম্প্রতি ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক মো. বেনজীর আহম্মেদ।  আগামী ২৪ নভেম্বর চার্জশিটটি আদালতে উপস্থাপন করা হবে। সোমবার বিষয়টি...বিস্তারিত

‘বিএনপির স্বার্থান্বেষী রাজনীতি নতুন প্রজন্মের কাছেও স্পষ্ট’

বিএনপির স্বার্থান্বেষী, ক্ষমতার রাজনীতি নতুন প্রজন্মের কাছে স্পষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  তিনি সোমবার সকালে নিজের বাসভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন। দেশে ধর্মীয় উগ্রবাদ সৃষ্টি হয়েছে বিএনপির আমলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শায়খ আবদুর রহমান, বাংলা ভাইয়েরা যে উগ্রপন্থার জন্ম দিয়েছিল, তার প্রশ্রয়দাতা আর আশ্রয়দাতা ছিল বিএনপি। তিনি বলেন,...বিস্তারিত

মরার আগ পর্যন্ত লড়বেন বলেও পালিয়েছেন আশরাফ গনি: ব্লিঙ্কেন

গোয়েন্দাদের সব তথ্য ভুল প্রমাণ করে আগস্টের দ্বিতীয় সপ্তাহে কাবুল দখল করে নেয় তালেবান। এর পর দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি পালালে সাবেক সরকারের পতন নিশ্চিত হয়। কিন্তু এই আশরাফ গনিই মৃত্যুর আগ পর্যন্ত লড়বেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন রোববার বলেন, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছিলেন, তিনি মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাবেন।...বিস্তারিত

ইউটিউব চ্যানেল খুললেন জয়া আহসান

চিত্রনায়িকা জয়া আহসান নিজ নামে এবার ইউটিউব চ্যানেল খুললেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয়া তার ইউটিউব চ্যানেল খোলার কথা জানিয়েছেন। ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে তা সাবস্ক্রাইব করারও অনুরোধ করেছেন। জয়া লিখেছেন, আমি ভিডিও প্রকাশ করব, যদি চ্যানেলটির সাবস্ক্রাইবার ১ হাজার হয়। চ্যানেলটি খোলার পর এর সাবস্ক্রাইবার সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। ভেরিফায়েড ফেসবুক পেজে জয়া...বিস্তারিত