fbpx

ইরানের ড্রোন কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ

দেশটির পরমাণু কর্মসূচি বিষয়ে আলোচনা ফের শুরু হওয়ার প্রাক্কালে তেহরানের ওপর জোরালো চাপ সৃষ্টি করতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন রাজস্ব-বিভাগ জানায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রাণঘাতী অজ্ঞাতনামা বিমান যান (ইউএভি) মার্কিন বাহিনী ও উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক শিপিং লক্ষ্য করে হামলার কাজে ব্যবহার করা হয়ে থাকে।...বিস্তারিত

বিশ্ব শহর দিবস আজ

আজ ৩১ অক্টোবর, বিশ্ব শহর দিবস। এখন বিশ্বের সব জায়গায় মানুষই চায়, শহরে থাকতে। মানবসভ্যতা দিন দিন বেশি শহরকেন্দ্রিক হয়ে পড়েছে। যেসব সুযোগ-সুবিধা পাওয়ার জন্য মানুষ শহরে আসছে, সেই সুযোগ সুবিধাগুলোও তো বজায়ও রাখতে হবে। সেই বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ৩১ অক্টোবর পালন করা হয় বিশ্ব শহর দিবস। নিজের শহরটাকে ভাল রাখার...বিস্তারিত

‘কে কে আসামি হবে আগে থেকেই ঠিক করা থাকে’

সরকারের মন্ত্রীরা দাবি করেন, সরকারের মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু চিকিৎসার জন্য তারা কেন মানবিক হলেন না? আমরা অসুস্থ হলে বিদেশে উন্নত চিকিৎসা নিই। অনেকেই নেয়। অথচ একটা দেশের তিনবারের প্রধানমন্ত্রী, তাকে বিদেশে যেতে দেবে না। আসল কথা হলো, তারা খালেদা জিয়াকে ভয় পায়। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক...বিস্তারিত

রামপাল নিয়ে হইচই বেশি, অত দুশ্চিন্তার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে যে পরিমাণ কার্বন নিঃসরণ ঘটবে, তার চেয়ে সেখানকার সিমেন্টসহ অন্য কারখানাগুলো থেকে কার্বন নিঃসরণের মাত্রা কয়েক গুণ বেশি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। মন্ত্রী বলেছেন, ‘সেখানে যে সিমেন্ট ফ্যাক্টরি আছে, বিস্কুট ফ্যাক্টরি আছে, সেগুলো যে পরিমাণ কার্বন নিঃসরণ করে, তা রামপালের চেয়ে কয়েক গুণ বেশি করে। সুতরাং রামপাল...বিস্তারিত

ছাত্রীকে কুপ্রস্তাব, প্রধান শিক্ষক বহিষ্কার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় ২২নং শৌলদহ মুশুরিয়া সরকারি প্রাথমকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুরুদাস মিস্ত্রীকে সাময়িক ভাবে বহিষ্কার ও ওই বিদ্যালয় থেকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার অরুন কুমার ঢালী। বহিষ্কৃত শিক্ষক গুরুদাস মিস্ত্রী উপজেলার রামশীল ইউনিয়নের মুশুশিয়া গ্রামের ভদ্রকান্ত মিস্ত্রীর ছেলে। জানা যায়,...বিস্তারিত

ই-অরেঞ্জের মালিক সোনিয়াসহ রিমান্ডে ৩

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনসহ তিনজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামিরা হলেন- তার স্বামী মাসুকুর রহমান এবং চিফ অপারেটিং অফিসার আমান উল্যাহ।  পণ্য সরবরাহ না করে প্রতারণার মাধ্যমে গ্রাহকের এক কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় এ মামলা দায়ের করা হয়।  বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম শুনানি...বিস্তারিত

ঢাকা সফরের আমন্ত্রণ ভারতের রাষ্ট্রপতিকে

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। শনিবার ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই জানায়নি। দুই দেশের কূটনৈতিক সূত্র জানায়, ভারতের রাষ্ট্রপতির ১৫ ডিসেম্বর তিনদিনের সফরে ঢাকায় আসার কথা...বিস্তারিত

বাংলাদেশকে হারাতেই হবে : অসি অধিনায়ক

ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেও টি-টোয়েন্টিতে নিজেদের অন্যতম সেরা দল হিসেবে মানছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে এমন হারের পর সুপার টুয়েলভে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি থাকা ম্যাচ দুইটিতে যে করেই হোক, ফলাফল নিজেদের পক্ষে নিতে চান অসি অধিনায়ক। শনিবার রাতে দুবাইয়ে অস্ট্রেলিয়ার দেওয়া ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫০ বল হাতে...বিস্তারিত

যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬’ ও অন্য কয়েকটি  অনুষ্ঠানে যোগ দিতে দুই সপ্তাহের সফরে যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ‘ইউনেস্কো-বাংলাদেশ, সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ এবং ইউনেস্কোর ৭৫তম বার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন। খবর বাসসের প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী...বিস্তারিত

রাজধানীতে ৩১৭ ওয়াকিটকিসহ আটক ৫

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১৭টি ওয়াকিটকি সেটসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব-১০। শনিবার রাতে একাধিক অভিযানে তাদের আটক করা হয়। তবে প্রাথমিকভাবে আটকদের পরিচয় জানায়নি র‌্যাব। র‌্যাব ১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব জানান, সায়েদাবাদ, মনিপুরীপাড়া, রাজারবাগ ও শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩১৭টি অবৈধ ওয়াকিটকি ওয়্যারলেস সেটসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আজ রোববার...বিস্তারিত

কাঠগড়ায় নিজেকেই দাঁড় করালেন মাহমুদউল্লাহ রিয়াদ

শেষ বলে জয়ের জন্য দরকার ৪ রান। টি-টোয়েন্টিতে এমন সমীকরণ মিলিয়ে জয়ের রেকর্ড অনেক আছে। আছে ব্যতিক্রমও। তবে এই ফরম্যাটে অভিজ্ঞ ব্যাটসম্যান থাকলে জয়ের পাল্লাই ভারি হয়। বাংলাদেশের বেলায় হয়েছে ব্যতিক্রম। অধিনায়ক মাহমুদউল্লাহ পারেননি সে সমীকরণ মেলাতে। রাসেলের বলে চার দূরে থাক ব্যাটই লাগাতে পারেননি তিনি। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে উইন্ডিজের কাছে বাংলাদেশ হেরেছে তিন রানে।...বিস্তারিত

তালেবানকে স্বীকৃতি দিতে তাড়া নেই

তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া নিয়ে কারও তাড়া নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া। একথার পর ধারণা করা হচ্ছে, ইসলামপন্থীদের জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করার অনুমতি দিতে প্রস্তুত নয় মস্কো। প্রতিবেদনে বলা হয়, নেবেনজিয়া বলেছেন, স্বীকৃতির প্রশ্ন উঠবে যখন আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চিত হবে- তালেবান নিজেদের প্রতিশ্রুতি পূরণ করবে। তাদের নেতাদের ওপর জাতিসংঘ এবং একতরফা...বিস্তারিত

স্ত্রী-শাশুড়িসহ আদালতে নাসির, জামিন আবেদন

তালাক না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছেন। এছাড়া এ মামলায় তামিমার মা সুমি আক্তারও আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছেন। রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন...বিস্তারিত

ইউনেস্কোর পুরস্কার ঘোষণা বঙ্গবন্ধুর নামে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে তার নামে আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা করেছে ইউনেস্কো নির্বাহী সংসদ। আগামী ১১ নভেম্বর প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ইউরোপ সফরের বিস্তারিত তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি...বিস্তারিত

ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হবে: পররাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সের সঙ্গে বাংলদেশের সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, নভেম্বরের ৯ থেকে ১৩ তারিখ পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক আয়োজন করা হচ্ছে। সফরকালে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে আশা করা যাচ্ছে। শনিবার তার দপ্তরে সাংবাদিকদের...বিস্তারিত

ভয়ের কিছু নেই, বিজয় আমাদের হবেই: ডা. জাফরুল্লাহ

বছরেরই  জন্য জাতীয় সরকার গঠন করার প্রস্তাব রেখেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, এই দুই বছরের মধ্যে দেশের অভাবগ্রস্ত ১০ কোটি মানুষকে সুলভমূল্যে খাবার, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা সম্ভব। শনিবার দুপুরে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে রাজধানীর ধানমণ্ডিতে...বিস্তারিত

তুরস্কের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন ইঙ্গিত গ্রিস প্রধানমন্ত্রীর

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস তুরস্কের সঙ্গে বৈরি সম্পর্ক নিয়ে বলেছেন, গঠনমূলক আলোচনার জন্য আমার দরজা সবসময় খোলা রয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম হুরিয়াৎ ডেইলি নিউজ। দুই অ্যাথেন্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে এক যৌথ প্রেস বিফিংয়ে ফ্রান্স প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় দুই নেতার মধ্যে ফ্রান্সের...বিস্তারিত

আয়ুর্বেদিক ঔষধ শিল্পের সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনা সেমিনার

আয়ুর্বেদিক ঔষধ শিল্পের সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনা’ শীর্ষক জাতীয় সেমিনার আয়োজন করে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে ৩০ অক্টোবর  শনিবার সকাল ১০ টায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঔষধ প্রশাসন...বিস্তারিত

আনাড়ির মতো কাজ করেছি আমরা: প্রেসিডেন্ট বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাজ্যকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে করা সাবমেরিন চুক্তি- অকাসে আনাড়ির মতো কাজ করেছে যুক্তরাষ্ট্র। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া অকাস চুক্তি সই করে। এতে...বিস্তারিত

ভাত বেশি খাওয়া নিয়ে তো কোনো কথা বলিনি : কৃষিমন্ত্রী

ভাত বেশি খাওয়া কিংবা চালের দাম বৃদ্ধি নিয়ে কোনো কথা কোনোদিনই বলেননি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আমি মানুষের পুষ্টির চাহিদা মেটানোর কথা বলেছি। ভাত বেশি খাওয়া কিংবা চালের দাম নিয়ে কোনো কথা আমি কোনো দিনই বলিনি, আমি এ প্রসঙ্গই আনিনি। শুক্রবার (২৯ অক্টোবর) সিরডাপ মিলনায়তনে...বিস্তারিত