fbpx

রাষ্ট্রপতির সাথে সংলাপ বর্জন করছে বিএনপি: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপকে বর্জনের কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এক মানব সমাবেশে এই কথা বলেন তিনি। নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে এই মানব সমাবেশ অনুষ্ঠিত হয়।...বিস্তারিত

‘বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত’

দেশে ফের করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শিগগিরই নির্দেশনা আসবে বলে জানান তিনি। শনিবার দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন,...বিস্তারিত

সপরিবার করোনা আক্রান্ত অভিনেত্রী ঋতুপর্ণা

এবার টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি দার্জিলিংয়ে পরিচালক অতনু বসুর ‘অচেনা উত্তম’ সিনেমার শ্যুটিং করতে গিয়েছিলেন। শীতের দার্জিলিং উপভোগ করার জন্য স্বামী সঞ্জয় এবং পরিবারের সকলকে নিয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখান থেকে ফিরে এসে ঠাণ্ডা লাগে তার। সন্দেহ হলে পরীক্ষা করে।পরীক্ষায় দেখা যায় স্বামী সঞ্জয় ছাড়া পরিবারের সকলের করোনা পজিটিভ। ভারতীয় সংবাদ...বিস্তারিত

পুনঃপ্রতিষ্ঠা করতে হবে মানুষের ভোটাধিকার|: ড. কামাল

মানুষের ভোটাধিকার লুণ্ঠন করা হয়েছে। হরণ করা হয়েছে গণতন্ত্র। স্বৈরতন্ত্রের খোলসের ভেতরে দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার আজ মহামারি আকারে রূপ নিয়েছে। এ থেকে পরিত্রাণ দরকার। এজন্য সবার আগে প্রয়োজন রাতের আঁধারে লুট হয়ে যাওয়া মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার করা। তিনি আরও বলেন, দেশ আজ একটি দল ও পরিবারের হাতে জিম্মি। কোথাও...বিস্তারিত

৪ বছর পর সৌদি যাচ্ছেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান আগামী ফেব্রুয়ারিতে সৌদি আরব সফরের ঘোষণা দিয়েছেন। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে তিনি এই সফর করবেন। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম মিডেল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, সোমবার ইস্তান্বুলে এক বৈঠকে অংশ নেওয়ার পর তুরস্কের প্রেসিডেন্ট ২০২১ সালে বৈদেশিক বাণিজ্যের প্রাথমিকভাবে এগিয়ে নেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি সৌদি আরবের...বিস্তারিত

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু

চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শনিবার শুরু হয়েছে। আবেদনের শেষ সময় আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।  আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। আগামী শিক্ষাবর্ষেও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে আগের মতোই এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ভর্তির জন্য কোনো পরীক্ষা দিতে হবে...বিস্তারিত

বিএনপির এমপি রুমিন ফারহানার গাড়ি আটকে দিল পুলিশ

বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার গাড়ি আটকে দিয়েছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে আশুগঞ্জ উপজেলা সদরের টোলপ্লাজায় তার গাড়ি আটকে দেয় দায়িত্বরত পুলিশ সদস্যরা। ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আয়োজিত বিএনপির সমাবেশে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত...বিস্তারিত

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায়

একদিনের সংক্ষিপ্ত সফরে আজ শনিবার (৮ জানুয়ারি) বাংলাদেশে আসছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলু। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর এ সফরে ঢাকা ও আঙ্কারার মধ্যে নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রতিনিধি দল নিয়ে শনিবার...বিস্তারিত

​ হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ,একদিনে আক্রান্ত ২৭ লাখ

করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরনের স্বীকৃতি পাওয়া ওমিক্রনের প্রভাবে বিশ্বে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ কোটি ছাড়িয়েছে। তারমধ্যে শুক্রবার বিশ্বজুড়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২৬ লাখ ৮৯ হাজার ৯৬৬ জন। এছাড়া, ২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত প্রাণঘাতী এই রোগে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে মোট ৫৪ লাখ ৯৬ হাজার ৭৯১ জনের। তার মধ্যে শুক্রবার...বিস্তারিত

সুজনের প্রশংসায় যা বললেন মাশরাফি

ক্রিকেটের অন্তঃপ্রাণ খালেদ মাহমুদ সুজন নিয়েও কম বিতর্ক চলেনি। এখনও বিভিন্ন সময় ট্রলের শিকার হন তিনি। ক্রিকেটারদের সবচেয়ে কাছের মানুষ সুজনই— এটি বলে থাকেন অনেকেই।  সিনিয়র-জুনিয়র সবাই ‘সুজন চাচা’ ডেকে সমস্যার কথা জানান। এবার সব বিতর্ককে ছাপিয়ে সুজনের অকুণ্ঠ প্রশংসা করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির মতে, বাংলাদেশ দলের সাফল্যের নেপথ্য নায়ক...বিস্তারিত

বন্ধ করা হয়েছে খালেদা জিয়ার রক্তক্ষরণের উৎস

হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ হয়েছে। তার ক্ষুদ্রান্ত্রের নিচে রক্তক্ষরণের উৎস বন্ধ করতে ‘ব্যান্ড লাইগেশন’ করা হয়েছে। এর ফলে সাময়িকভাবে তার রক্তক্ষরণ বন্ধ আছে বলে জানিয়েছেন দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা ও চিকিৎসক। তবে লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় যেকোনো সময় নতুন উৎস দিয়ে রক্তক্ষরণ হতে পারে বলে তার চিকিৎসকরা আশঙ্কা করছেন। খালেদা জিয়ার...বিস্তারিত

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত...বিস্তারিত

মধ্যপ্রাচ্যের বাইরেও শ্রমবাজার খোঁজার তাগিদ পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের মিশনগুলোর দায়িত্ব হবে নতুন নতুন শ্রমবাজার খুঁজে বের করা এবং সেখানে আমাদের শ্রমশক্তি নিয়োগের ব্যবস্থা করা। এর ফলে একদিকে  ঐ দেশের উন্নয়নে বাংলাদেশ সরাসরি ভূমিকা রাখবে অন্যদিকে আমাদের শ্রমিকেরা রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। ড. মোমেন বলেন, আমাদের শ্রমশক্তিকে আরো দক্ষ...বিস্তারিত

সংলাপ নিয়ে মনে হয় রাষ্ট্রপতিও হ্যাপি না

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য রাষ্ট্রপতি আইন প্রণয়নের কথা জাতীয় সংসদকে বলতে পারেন। সেই সময় এখনো হাতে আছে। সংলাপ নিয়ে মনে হয় রাষ্ট্রপতি নিজেও ‘হ্যাপি’ না। এ কারণে ইসি গঠনে আইন প্রণয়নেরই তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি। যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। তিনি আরও...বিস্তারিত

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার ঢাকা আসছেন

বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের স্বরাষ্ট্র্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। শনিবার সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে মেভলুত কাভুসোগলুর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।  এ সময় বেসামরিক নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হতে পারে। সফরসূচি অনুযায়ী, শনিবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ বিমানে ঢাকা পৌঁছাবেন। এর পর তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন...বিস্তারিত

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শুক্রবার সকাল পৌনে ১০টায় সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান। এ সময় প্রধান বিচারপতি ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবার, গোপালগঞ্জের...বিস্তারিত

দেশে আরও ১০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত :জিআইএসএআইডি

দেশে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি)। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সংস্থাটি এ তথ্য জানায়। একই সঙ্গে নতুন শনাক্তদের সবাই রাজধানী ঢাকার বাসিন্দা বলেও জানায় তারা। তাদের দেওয়া তথ্য মতে, গত মাসের ১৪ তারিখ থেকে চলতি মাসের ৩ তারিখ পর্যন্ত পরীক্ষার...বিস্তারিত

​ ডা. মুরাদের বাসায় পুলিশ

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে তার ফোন পেয়ে ধানমন্ডি থানা পুলিশের একটি টিম ডা. মুরাদের ধানমন্ডির বাসায় যায়। বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই মো. আলী।...বিস্তারিত

রাষ্ট্রপতির সংলাপে যাবে না এলডিপি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপে অংশ নেবে না বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।  এমনটিই জানিয়েছেন দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বীরবিক্রম। তিনি বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের নামে যা হচ্ছে তা হলো চা চক্র। আগেও আলোচনা হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি। এই সংলাপে যাওয়া অর্থহীন। জাতীয় সরকার গঠনই সব...বিস্তারিত

এখন নির্বাচন হচ্ছে ভয় আর আতঙ্কের নাম: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায়। কেননা এ দুটি দল অপকর্ম, দুর্নীতি, সন্ত্রাস, লুণ্ঠনের ধারাবাহিকতা অব্যাহত রেখে চলেছে। ক্ষমতার পরিবর্তনে এ অবস্থার পরিবর্তন হয় না। দেশের মানুষ এখন জাতীয় পার্টিকেই বিকল্প শক্তি হিসেবে মনে করছে। তারা জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে...বিস্তারিত