fbpx

মওদুদের স্মরণে ফখরুলের চোখে পানি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকীর সভায় তার স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত স্মরণসভায় মওদুদকে নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন বিএনপি মহাসচিব। ফখরুল বলেন, তার সঙ্গে আমার একসঙ্গে ছাত্ররাজনীতি করার সৌভাগ্য হয়েছিল। ব্যক্তিগতভাবে তার...বিস্তারিত

নারী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে ৯ রানে পরাজিত করে প্রথম জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী পাকিস্তানকে পরাজিত করায় দলের সব খেলোয়াড়, কোচ ও নারী ক্রিকেট দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। শেখ হাসিনা আশা প্রকাশ...বিস্তারিত

৫ দিন অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ: রেলমন্ত্রী

পাঁচ দিন ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি বন্ধ থাকবে। ২১ থেকে ২৫ মার্চ পর্যন্ত টিকিট বিক্রি হবে না।  তবে কাউন্টারে গিয়ে সরাসরি টিকিট কেনা যাবে।  সোমবার সকালে রেলভবনে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ২১ থেকে ২৫ তারিখ পর্যন্ত আমরা অনলাইনে টিকিট বিক্রি বন্ধ রাখব। তবে এ সময় ম্যানুয়ালি আমাদের ব্যবস্থাপনায়...বিস্তারিত

রাশিয়াকে সহায়তা দিলে চীনের পরিণতি হবে ভয়াবহ: যুক্তরাষ্ট্র

রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তাদের কোনো ধরণের সহায়তা করলে এর পরিণতি ভয়াবহ হবে বলে হুশিয়ারি দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। সোমবার রোমে চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিচির সঙ্গে সাক্ষাতকালে তিনি তাকে এই সতর্কবার্তা দেন। খবর রয়টার্সের। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রাশিয়া আগ্রাসনের শুরু থেকেই চীনা সরঞ্জামের জন্য...বিস্তারিত

‘বিএনপি যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে, তাহলে আ.লীগ কেন সরকারে?’

‘দ্রব্যমূল্য বৃদ্ধিতে বিএনপির ব্যবসায়ীরা জড়িত’- সরকারের একজন মন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি যদি দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ করতে পারে, তবে ওনারা (আওয়ামী লীগ) সরকারে আছেন কেন? ক্ষমতা বিএনপির হাতে ছেড়ে দিক।’ রোববার ঠাকুরগাঁও শহরের তাতীঁপাড়া নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব একথা বলেন। গত বুধবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী...বিস্তারিত

সিন্দুক ভেঙে ১২০ ভরি স্বর্ণালংঙ্কার চুরি

চট্টগ্রামের হাটহাজারীতে দোকানের দেয়াল ভেঙে ১২০ ভরি স্বণালংঙ্কার চুরির হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার বুড়িশ্চর বাজারের নিউ হারুন জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক তৌহিদুল আলম জানান, গত বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। এর মধ্যে শুক্রবার দোকান বন্ধ ছিল। শনিবার সকালে দোকান খুলে দেখতে পায় চোরের দল...বিস্তারিত

কিয়েভ দখলের একেবারেই দ্বারপ্রান্তে রাশিয়া

কিয়েভ দখলের একেবারেই দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে রুশ বাহিনী। এ মুহূর্তে তারা কিয়েভের খুব কাছে অবস্থান করছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। রুশবাহিনী এখন কিয়েভ থেকে ২৫ কিলোমিটার দূরে আছে। এছাড়া ইউক্রেনের রাজধানীর আশেপাশে জোরদার হামলা করছে তারা। কিয়েভ ছাড়া আরও কয়েকটি অঞ্চলে হামলা করেছে রুশ বাহিনী। ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ড সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রুশ...বিস্তারিত

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ইতিহাস গড়ল বাংলাদেশের নারী ক্রিকেট দল। বিশ্বকাপে প্রথম জয় পেল দলটি। তাও আবার ক্রিকেটে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে। সোমবার পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। হ্যামিল্টনে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হয় ম্যাচটি। আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বিপক্ষে রেকর্ডই গড়ে ফেলেন বাংলাদেশ নারীরা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রানের সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা, যা নিজেদের...বিস্তারিত

গোয়ালঘরে ২৮ কোটি টাকা মূল্যের কষ্টিপাথর!

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি কষ্টিপাথর উদ্ধারের খবর পাওয়া গেছে। এর ওজন ২৭ কেজি ৯০০ গ্রাম। উদ্ধার হওয়া কষ্টিপাথরের ওই মূর্তিটির দাম প্রায় ২৮ কোটি টাকা বলে জানা গেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের অরুণ সরকারের বাড়ির গোয়ালঘর থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায়...বিস্তারিত

হাদিসুর রহমানের লাশ দেশে পৌঁছেছে

ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের লাশ দেশে পৌঁছেছে।  সোমবার দুপুর ১২টা ৭ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদিসুরের লাশবাহী তুরস্ক এয়ারলাইন্সের ফ্লাইটটি পৌঁছায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান লাশ আসার বিষয়টি নিশ্চিত করেছেন। হাদিসুরের নিথর দেহটি গ্রামের বাড়িতে নিতে...বিস্তারিত

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে বিমানবন্দরে রুশ হামলা

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী।  এতে বিমানবন্দরটির প্রায় সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সিএনএন ও বিবিসির রোববারের প্রতিবেদনে বলা হয়েছে, ইভানো-ফাঙ্কিভস্ক শহরের একটি বিমানবন্দরে এ হামলা চালানো হয়। শহরের মেয়র রাসলান মার্টসিঙ্কিভ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে এই হামলায় কোনো হতাহতের খবর মেলেনি। ইউক্রেনে তৃতীয় কোনো বিমানবন্দরে এটি রুশ বাহিনীর হামলা।...বিস্তারিত

দ্রব্যমূল্য নিয়ে বৈঠকে ৫ মন্ত্রী

নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বৈঠকে বসেছেন সরকারের কয়েকজন মন্ত্রী।   রোববার বিকাল ৪টার পর মন্ত্রিপরিষদ বিভাগে এ আন্তমন্ত্রণালয় বৈঠক শুরু হয়। এতে সরকারের চার মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী অংশ নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে যোগ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং বিদ্যুৎ,...বিস্তারিত

মায়ের ওষুধ কিনতে বেরিয়ে ট্যাংকের গোলায় প্রাণ গেল ইউক্রেনীয় তরুণীর

অসুস্থ মায়ের জন্য ওষুধ নিয়ে ফিরছিলেন ইউক্রেনীয় তরুণী ভ্যালেরিয়া মাকসেটস্কা। কিয়েভের কাছে একটি শহরে রুশ বাহিনীর ট্যাংক হানায় তার মৃত্যু হয়। এ সময় তার মা ও চালকেরও মৃত্যু হয়। ভ্যালেরিয়া মাকসেটস্কা যুক্তরাষ্ট্রের সাহায্যকারী সংস্থার (ইউএসএআইডি) হয়ে কাজ করতেন। বৃহস্পতিবার ইউএসএআইডির অ্যাডমিনিস্ট্রেটর সামান্থা পাওয়ারের বরাত দিয়ে খবর নিউ ইয়র্ক পোস্টে ও এনডিটিভি। সামান্থা পাওয়ারের বরাত দিয়ে...বিস্তারিত

পকেটমার সন্দেহে বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী

পকেটমার সন্দেহে বইমেলা থেকে গ্রেফতার হয়েছেন আলোচিত এক অভিনেত্রী। তার নাম রূপা দত্ত। কলকাতার একাধিক টিভি সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকাতেও অভিনয় করেন তিনি। শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে গ্রেফতার হন তিনি। ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় বইমেলায় টহলরত পুলিশের এক সদস্য লক্ষ্য করেন ডাস্টবিনে একটি ব্যাগ ফেলে চলে যাচ্ছেন রূপা দত্ত। সন্দেহ হলে...বিস্তারিত

অতীতে বেশ কিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি, অভিযোগ রয়েছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অতীতে বেশ কিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে অভিযোগ রয়েছে। এজন্য আগামী নির্বাচন যেন অধিকতর অংশগ্রহণমূলক হয়, প্রকৃত অংশীদারিত্বমূলক হয়- সে লক্ষ্যে সবার মতামত নিচ্ছে কমিশন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবার মতামত নিতে রোববার শিক্ষাবিদদের সঙ্গে কমিশনের প্রথম সংলাপে এসব কথা বলেন সিইসি। নির্বাচন ভবনের...বিস্তারিত

সারাদেশে নাপা সিরাপ পরীক্ষার নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘নাপা সিরাপ সেবন করে’ একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনায় সারাদেশের পাইকারি ও খুচরা ফার্মেসি পরিদর্শন করে ওই ওষুধ পরীক্ষার নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। সেই সঙ্গে পরীক্ষার প্রতিবেদন ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে পাঠানোর জন্যও বলা হয়েছে। রোববার ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিদের্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে...বিস্তারিত

এবার চীনা যুদ্ধবিমান দিয়ে রাফায়েলকে টেক্কা দেবে পাকিস্তান

পাকিস্তানের বিমানবাহিনীতে যুক্ত হয়েছে চীনের তৈরি জে-১০সি মডেলের ২৫টি উন্নত যুদ্ধবিমান। এর ফলে আকাশে ফ্রান্সের তৈরি রাফায়েলকে টেক্কা দেওয়া অনেক সহজ হবে বলে পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন। খবর আল আরাবিয়ার। যুদ্ধবিমানের বহর শক্তিশালী করার অংশ হিসেবে চীনের কাছ থেকে জে-১০সি মডেলের যুদ্ধবিমান কিনেছে পাকিস্তান। শুক্রবার ‘কামরা’ বিমানঘাঁটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন যুদ্ধবিমানগুলো বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত...বিস্তারিত

ইসরাইলের সহযোগিতা চাইলেন জেলেনস্কি

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি রুশ হামলার পরিপ্রেক্ষিতে ইসরাইলের সহযোগিতা চেয়েছেন। খবর বিবিসির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের টেলিফোনে কথা বলেছেন। রাশিয়ায় সহিংসতা নিরসনে শান্তি আলোচনার অগ্রগতি বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এক টুইটে জেলেনস্কি বলেন, তিনি মেলিওপোল শহরের মেয়রকে মুক্তি দিতে বেনেটের সহযোগিতা...বিস্তারিত

আজ দেশে আসছে না হাদিসুরের লাশ

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের লাশ আজ দেশে আসছে না। তুরস্কের ইস্তানবুলে প্রবল তুষারপাতের কারণে ফ্লাইট বাতিল হয়েছে। সব কিছু ঠিক থাকলে সোমবার অন্য একটি ফ্লাইটে হাদিসুরের লাশ ঢাকায় পৌঁছবে। রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার ভোরে ইউক্রেনের বাংকারের ফ্রিজ থেকে হাদিসুরের লাশটি একটি...বিস্তারিত

প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের অগ্রযাত্রা করোনাভাইরাস মহামারি কিংবা ইউক্রেন যুদ্ধের মতো আন্তর্জাতিক ঘটনার মধ্যেও ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, একটার পর একটা ধাক্কা আসে। করোনার ধাক্কা কাটাতে না কাটাতে আবার যুদ্ধাবস্থার ধাক্কা। এজন্য একটু সমস্যার সৃষ্টি হয়।  তবে আমি এটা বিশ্বাস করি, বাঙালি জাতি যেকোনো অবস্থা মোকাবিলা করে এগিয়ে যাবে। আমিরাত সফররত...বিস্তারিত