হোম জাতীয় ৫ দিন অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ: রেলমন্ত্রী
৫ দিন অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ: রেলমন্ত্রী

৫ দিন অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ: রেলমন্ত্রী

0
0

পাঁচ দিন ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি বন্ধ থাকবে। ২১ থেকে ২৫ মার্চ পর্যন্ত টিকিট বিক্রি হবে না।  তবে কাউন্টারে গিয়ে সরাসরি টিকিট কেনা যাবে। 

সোমবার সকালে রেলভবনে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ২১ থেকে ২৫ তারিখ পর্যন্ত আমরা অনলাইনে টিকিট বিক্রি বন্ধ রাখব। তবে এ সময় ম্যানুয়ালি আমাদের ব্যবস্থাপনায় কাউন্টারে টিকিট বিক্রি করা হবে। আগে আমরা পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি করতাম, এই সময়ে সেটিও দেব না। কাউন্টার থেকে আজ ও আগামীকালের টিকিট দেব। এখানে কোনো কোটা বা আসন সংরক্ষণ থাকবে না।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *