fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

টাংগাইলে অন্তঃসত্ত্বা ও শিশুকে কুপিয়ে হত্যা

টাংগাইলের ভাল্লুককান্দী এলাকায় সাত মাসের অন্তঃসত্ত্বা ও তার চার বছরের শিশু মেয়েকে জবাই ও কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। জানা যায়, শনিবার রাত বারটার দিকে টাংগাইলের ভাল্লুককান্দী গ্রামে আল আমিনের বাড়ীতে একা পেয়ে ৭মাসের অন্তঃসত্ত্বা মা লাকী বেগম(২২) এবং তার চার বছরের শিশু মেয়ে আলিফাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা । কি কারণে এমন...বিস্তারিত

রাজিবের পরিবারকে ৩০দিনের মধ্যে ১০লাখ টাকা দেয়ার নির্দেশ

গত বছরের ৩ এপ্রিল সড়ক দুর্ঘটনায় নিহত তিতুমীর কলেজের ছাত্র রাজীবের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ১মাসের মধ্যে এ ক্ষতিপূরণ দিতে স্বজন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে, এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার (১৩ অক্টোবর)...বিস্তারিত

আবরার হত্যার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ

বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যা ও দেশ বিরোধী চুক্তির প্রতিবাদে প্রবাসী বাংলাদেশী নাগরিক সমাজের আয়োজনে, নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যা ৭ ঘটিকায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড.শওকত আলী। বক্তব্য রাখেন, কমিনিটি এক্টিভিষ্ট ও ব্যাবসায়ী জসিমউদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযাদ্ধা আব্দুর রহমান সহ স্থানীয় ব্যাক্তিবর্গ। বক্তারা আন্দোলনরত...বিস্তারিত

গৃহহীন মানুষদের জন্য বরাদ্দ হলো ১১হাজার ঘর

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১হাজার গৃহহীন ঘর বরাদ্দের উদ্বোধন করেন। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়কেন্দ্রগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জানা গেছে, আগামী পাঁচ বছরে টিআর ও কাবিটার বিশেষ বরাদ্দের তিন হাজার কোটি টাকা দিয়ে দরিদ্রদের এক...বিস্তারিত

বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন গ্রেফতার

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। র‍্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা যায়। জানা যায়, সরকারি সংস্থার ভূমিকা সম্পর্কে মিথ্যা ও বানোয়াট তথ্য ই-মেইলে প্রেরণ করার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। গতকাল রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ফেরার পর পরই গ্রেফতার করা হয় বিএনপি...বিস্তারিত

শিগগিরই কাশ্মীর স্বাধীন হবেঃ ইমরান খান

শিগগিরই কাশ্মীর স্বাধীন হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বাংলাদেশ সময় ৩টা ৫৪ মিনিটে নিজস্ব ফেসবুক পেজে এ মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমস্ত্রী ইমরান খান। তিনি লিখেছেন, ‘কোনো সন্দেহ নেই, কাশ্মীরে স্বাধীনতা আসছে এবং শিগগিরই আসছে। ইনশা আল্লাহ।’ তার এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে বিশ্ব মিডিয়ায় আলোচনার ঝড় বইছে।

জম্মু-কাশ্মীরের বিভিন্ন মসজিদে ১০ সপ্তাহ ধরে নামাজ বন্ধ

প্রায় ১০ সপ্তাহ ধরে জম্মু-কাশ্মীরের বিভিন্ন মসজিদে নামাজ বন্ধ রয়েছে। ঐতিহাসিক জামিয়া মসজিদ, হজরতবাল দরগাহ মসজিদ, খানকাহ মাওলা সহ বিভিন্ন মসজিদে নামাজ বন্ধ রয়েছে। জানা যায়, বিভিন্ন বিধিনিষেধের কারণে এসব মসজিদে গত শুক্রবার ধরে মোট ১০ জুমায় আযান ও নামাজ হয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে পর্যটনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পর্যটকদের কাশ্মীরে আসতে আমন্ত্রণ জানানো হচ্ছে...বিস্তারিত

সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থঃ আ স ম আব্দুর রব

বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ বলে দাবি করেছেন জাসদ সভাপতি আ স ম আব্দুর রব। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশবিরোধী চুক্তি ও আবরার হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি করেন। ঐক্য-ফ্রন্টের অন্যতম শীর্ষ এই নেতা বলেন, সরকার ভাবমূর্তি হারিয়েছে। আর ক্ষমতায় থাকার অধিকার নেই। অবিলম্বে পদত্যাগ করার দাবিও জানান তিনি। তিনি বলেন, সরকারের...বিস্তারিত

পরবর্তী কর্মসূচি আন্দোলন শিথিলের পর সিদ্ধান্ত

আবরার হত্যার প্রতিবাদে ১৩ ও ১৪ অক্টোবর ভর্তি পরীক্ষার জন্য আন্দোলন দু’দিন স্থগিত করা হলেও পরবর্তী সিদ্ধান্ত আসবে এই দু’দিনের পরিস্থিতির উপড়। মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় আন্দোলনকারী শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিও মেনে নিয়েছে বুয়েট কর্তৃপক্ষ। এ ব্যাপারে শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দাবিগুলো হলো, ১. হত্যাকাণ্ডে জড়িত সবাইকে সাময়িক বহিষ্কার করা...বিস্তারিত

বুয়েট শিক্ষার্থীদের ১৩-১৪ অক্টোবর আন্দোলন শিথিল

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে চলমান আন্দোলন শিথিল করা হয়েছে দু’দিন। বুয়েট শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা স্থগিতের দাবি জানালেও আজ সে দাবি থেকে সরে এসেছেন। তারা জানান, ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং গতকালের দেওয়া ৫ দফা দাবির বিষয়ে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ দেখে আগামী ১৩ ও ১৪ অক্টোবর আন্দোলন শিথিল করার ঘোষণা দিয়েছেন তারা। জানিয়েছেন,...বিস্তারিত

চিকিৎসা শেষে কারাগারে সম্রাট

ক্যাসিনোকান্ডে আটককৃত যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) নেওয়া হয়েছে। শনিবার দুপুরে তাকে কারাগারে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার। এর আগে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মহসিন...বিস্তারিত

সিরিয়ায় তুরস্কের হামলায় বাস্তুচ্যুত হচ্ছে কুর্দিরা

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলে লাখো মানুষ ঘর ছেড়ে পালিয়েছে। কুর্দিনিয়ন্ত্রিত এই এলাকায় হামলা অব্যাহত রেখেছে তুরস্ক। জাতিসংঘের তথ্যমতে, সিরিয়ার জনগণ হাসাকেহ ও তাল তামার শহরের স্কুলসহ অন্যান্য ভবনে আশ্রয় নিচ্ছে। আন্তর্জাতিক উদ্ধার কমিটি বৃহস্পতিবার পর্যন্ত সিরিয়ার ৬৪ হাজার মানুষের পালিয়ে যাওয়ার কথা বলেছিল। গতকাল শুক্রবার সে সংখ্যা লাখের ঘরে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট...বিস্তারিত

খ্রিস্টান ধর্মে পূর্ণ বিশ্বাসী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী নোবেল বিজয়ী আবি আহমেদ

এবার শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী  আবি আহমেদ  আলি। নাম দেখে অনেকেই ভেবেছিলেন তিনি  ইসলাম ধর্মের অনুসারী । কিন্তু না, আবি আহমেদ  আলি খ্রিস্টান ধর্ম ও ঈশ্বরে বিশ্বাসী একজন মানুষ। আবি ১৫ আগস্ট ১৯৭৬ সালে ইথিওপিয়ার অরোমিয়া এলাকার বিশাসাতে জন্মগ্রহণ করেন। তার বাবা আহমেদ আলি ছিলেন মুসলমান অরোমু সম্প্রদায়ের লোক। আর তার চার স্ত্রীর মধ্যে আবির মা...বিস্তারিত

আবরার হত্যাকাণ্ডে আরেক আসামি মোয়াজ গ্রেফতার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারনভুক্ত আসামি মোয়াজ আবু হুরায়রাকে (২০) গ্রেপ্তার করেছে ডিএমপি’ র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। ডিএমপি জানায়, মোয়াজের বাড়ি কিশোরগঞ্জের...বিস্তারিত

পঞ্চগড়ে জেলেদের জালে অজগর সাপ!

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মুর্খাগছ এলাকায় সীমান্তঘেঁষা করতোয়া নদীতে গত বৃহস্পতিবার গভীর রাতে জেলেদের জালে একটি অজগর ধরা পড়েছে। গতকাল শুক্রবার সামাজিক বন বিভাগের কর্মকর্তারা সাপটি উদ্ধার করে নিয়ে গেছেন। অজগরটি দেখতে গতকাল সকাল থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু মুর্খাগছ এলাকায় ভিড় করে। সাপটি প্রায় ৮ ফুট দীর্ঘ, ওজন ১০ কেজির বেশি ও বয়স প্রায়...বিস্তারিত

সব দাবি মানার পরও বুয়েটে আন্দোলন কেন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ১০ দফা দাবির সবগুলোই তো মেনে নিয়েছেন ভিসি। তারপরও নাকি তারা আন্দোলন করবে। কেন করবে জানি না। এরপর আন্দোলন করার কি যৌক্তিকতা থাকতে পারে? শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মহিলা শ্রমিক লীগের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। উল্লেখ্য, প্রায় ১৫ বছর পর সম্মেলন...বিস্তারিত

আজও বুয়েটে সোচ্চার আন্দোলনকারীরা

আজও বুয়েট ক্যাম্পাসে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে বুয়েটের শহীদ মিনার চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই’, ‘খুনিদের ঠিকানা এই বুয়েটে হবে না’, ‘এক আবরার কবরে লাখো আবরার বাইরে’, ‘শিক্ষা-সন্ত্রাস এক সাথে চলে না ‘, এরকম নানা স্লোগানে শহীদ মিনার ...বিস্তারিত

ভিসির সিদ্ধান্তে অসন্তুষ্ট আবরারের পরিবার

গতকাল ভিসির সাথে শিক্ষার্থীদের বৈঠক শেষে ১৯ আসামিকে সাময়িক বহিস্কারে সন্তুষ্ট হননি আবরারের পরিবার। বুয়েটে স্থায়ীভাবে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা এবং হত্যা মামলার এজাহারভুক্ত ১৯ আসামিকে সাময়িক বহিস্কারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেনি আবরার ফাহাদের পরিবার। আবরারের জানান, সিসিটিভি ফুটেজে হত্যাকাল্ডে জড়িতদের অবস্থান পরিস্কার। জড়িত সকলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। স্থায়ীভাবে বহিস্কার না করায় ক্ষোভ প্রকাশ করেন...বিস্তারিত

ভিসির দুঃখ প্রকাশ – সকল দাবি মানার আশ্বাস

বুয়েট ভিসি নিজের অনুপস্থিতির জন্য ছাত্রদের কাছে ক্ষমা চেয়েছেন। এবং নীতিগতভাবে আবরার হত্যার প্রতিবাদকারী শিক্ষার্থীদের সকল দাবী মেনে নিয়েছেন বলে জানান তিনি। আন্দোলনকারীদের টানা কয়েকদিন আন্দোলন ও আল্টিমেটামের পরেই তাদের সাথে বৈঠকে বসে বুয়েট ভিসি ড. সাইফুল ইসলাম এ সিদ্ধান্ত নেন। শুক্রবার বিকেল ৫ টার পরে আন্দোলনকারীদের সাথে ভিসি আবরার হত্যাকান্ডের বিষয়ে বৈঠকে বসে এ...বিস্তারিত

বুয়েটে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ – সকল দাবী মেনে নেয়ার আশ্বাস

নীতিগতভাবে আবরার হত্যার প্রতিবাদকারী শিক্ষার্থীদের সকল দাবী মেনে নিয়েছেন বুয়েট উপাচার্য। আন্দোলনকারীদের টানা কয়েকদিন আন্দোলন ও আল্টিমেটামের পরেই তাদের সাথে বৈঠকে বসে বুয়েট ভিসি ড. সাইফুল ইসলাম এ সিদ্ধান্ত নেন। শুক্রবার বিকেল ৫ টার পরে আন্দোলনকারীদের সাথে ভিসি আবরার হত্যাকান্ডের বিষয়ে বৈঠকে বসে এ আশ্বাস দেন বলে জানা যায়। তবে বৈঠকে ভিসি এসে দুঃখ প্রকাশ...বিস্তারিত