fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

রিশা হত্যা মামলার আসামি ওবায়দুল খানকে ফাঁসির আদেশ

রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার একমাত্র আসামি ওবায়দুল খানকে ফাঁসির আদেশ দিয়েছেন আদারত। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। গত ১১ সেপ্টেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে একই আদালত রায় ঘোষণার এ দিন ধার্য করেন। ২০১৬ সালের ২৪ আগস্ট দুপুরে কাকরাইলের উইলস লিটল...বিস্তারিত

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সাদ এরশাদ

রংপুর-৩ আসনে উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন রাহগির আলমাহি ওরফে সাদ এরশাদ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সংসদ ভবনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুইপ ইকবালুর...বিস্তারিত

শিক্ষার্থীদের ভয় দেখানোর শোডাউন করেছে ছাত্রলীগ-ভিপি নুরুল হক

আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোকর‌্যালী বের করেছে ছাত্রলীগ। এই শোক র‌্যালীকে শিক্ষার্থীদের ভয় দেখানোর শোডাউন দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি নুরুল হক। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন তিনি। এসময় আবরারের হত্যাকারীদের অবিলম্বে কঠোর শাস্তি নিশ্চিত করা সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নির্যাতন বন্ধের দাবি জানানো...বিস্তারিত

বাংলাদেশ-ভারত চুক্তি নিয়ে কথা বলায় আওয়ামীলীগ নেতা বহিষ্কার

বাংলাদেশ-ভারত চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বহিস্কার হয়েছেন এক আওয়ামীলীগ নেতা। সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের হওয়া চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে খুন হয়েছিলেন বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ। এবার ওই চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিএমএ খুলনা শাখার সভাপতি শেখ বাহারুল আলমকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।...বিস্তারিত

আবরার হত্যার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগের শোক র‍্যালী

মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে শোক র‍্যালী করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে শোক র‍্যালীটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনে এসে শেষ হয়। র‍্যালীতে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা অংশ নেয়। এসময় তারা সুষ্ঠু তদন্ত করে আবরার হত্যার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি...বিস্তারিত

আবরার হত্যাকান্ডের দ্রুত বিচার চান ড. কামাল হোসেন

দ্রুততম সময়ে আবরার হত্যার বিচার দাবী করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বলেন, স্বাধীন মত প্রকাশ করায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ড. কামাল হোমেন আবরার হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত দাবি করে বলেন, আবরার অপরাজনীতির শিকার।এমন ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে। তিনি গণতন্ত্র বিনষ্টকারী...বিস্তারিত

আবারো নতুন করে আল্টিমেটাম বুয়েট শিক্ষার্থীদের

ঘোষণা অনুযায়ী বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে আজো চলছে আন্দোলন কর্মসূচী। দেয়া হয়েছে নতুন আল্টিমেটাম। আন্দোলনকারীদের ১০দফা দ্রুত বাস্তবায়নের দাবীতে আজো আন্দোলন চালিয়ে যাচ্ছে বুয়েট শিক্ষার্থীসহ সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ। আজ এক ঘোষনায় বলা হয় আগামীকাল দুপুর ২টার মধ্যে যদি তাদের সাথে ভিসি দেখা না করে এবং ১০দফা দাবী না মানে তাহলে বুয়েটে তালা ঝুলিয়ে দেয়ার আল্টিমেটাম...বিস্তারিত

আবরার হত্যায় অভিযুক্ত অমিত সাহা আটক

বুয়েট মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় অভিযুক্ত আসামী অমিত সাহা কে গ্রেফতার করেছে পুলিশ। বুয়েট ছাত্রলীগ নেতা অমিত সাহাকে রাজধানীর সবুজবাগ থেকে গ্রেফতার করেছে।মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম তথ্যটি নিশ্চিত করেছেন। জানা যায়, আবরার ফাহাদ হলে আছেন কিনা সে বিষয়ে প্রথম খোঁজ নিয়েছিলেন বুয়েট শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়ন সম্পাদক অমিত সাহা। ঘটনার দিন সন্ধ্যায়...বিস্তারিত

প্রথমার্ধ দখলে জার্মানি, দ্বিতীয়ার্ধ আর্জেন্টিনা

নিষেধাজ্ঞার জন্য খেলতে না পারা লিওনেল মেসিবিহীন ছিল আর্জেন্টিনা দল।শুধু তাই নয়,ছিলনা ডি মারিয়া ও এগুয়েরো। অপরদিকে জার্মানিও ছিল সতীর্থ খেলোয়াড়বিহীন। দুই দলের এক ভিন্ন মেজাজে এই খেলা ছিল দুর্দান্ত। প্রথমার্ধ আর্জেন্টিনাকে চেপে ধরে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে দেয় গিন্যাব্রেরী। আর দ্বিতীয় গোলটি ২৩মিনিটের মাথায় করেন জার্মানির হাভার্টজ। একেবারে কোনঠাসা হয়ে পড়েছিল আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে...বিস্তারিত

আবরার ফাহাদকে সবচেয়ে বেশি আঘাত করে অনিক

আবরার ফাহাদকে সবচেয়ে বেশি আঘাত করে বুয়েট শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. অনিক সরকার। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এমনই তথ্যই দিয়েছেন। সূত্রে জানা যায়, রিমাণ্ডের জিজ্ঞাসাবাদে অনিক বলেছেন, আবরার একেক সময়ে একেক তথ্য দিচ্ছিলেন। এজন্য তার মাথা গরম হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে তিনি তাকে বারবার মারছিলেন। আবরার হত্যা মামলায় গ্রেফতারকৃতরা রিমাণ্ডে এ ঘটনায়...বিস্তারিত

খুলনায় মদপানে ৮ জনের মৃত্যু

খুলনায় মদপানের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক নারীও রয়েছেন। বুধবার সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়সহ বিভিন্ন স্থানে এদের মৃত্যু হয়। মৃতরা হলেন, নগরীর গল্লামারী এলাকার নরেন্দ্র দাসের ছেলে প্রসেনজিৎ দাস (২৯) ও তাপস দাস (৩২), ভৈরব টাওয়ার এলাকার মানিক বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস...বিস্তারিত

মাস্টার্স উত্তীর্ণদের ১৫ দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ ঢাবি কর্তৃপক্ষের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষা সমাপ্ত হওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে হল ত্যাগ করতে নির্দেশ দিয়েছে প্রভোস্ট কমিটি। এ সকল শিক্ষার্থী কোনও ক্রমেই হলে অবস্থান করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কমিটি। বুধবার সন্ধ্যায় উপাচার্য ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।সভায় বুয়েটের...বিস্তারিত

চট্রগ্রামে আবরার হত্যার প্রতিবাদে কালো পতাকা মিছিল

চট্টগ্রামে আবরার হত্যার বিচার ও ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল। বুধবার বিকাল ৪টায় বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রাম প্রেসক্লাবে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চট্টগ্রাম মহানগর। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয়...বিস্তারিত

আবরার হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের প্রতিবাদ সভা

ফেনী নদির পানি রক্ষার দাবিতে ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে ছাত্রলীগের সন্ত্রাসীরা বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে হত্যা করে আবারো প্রমাণ করেছে তারা দেশপ্রেমিকদের বাঁচতে দেয় না। আবরার ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম শহীদ। মঙ্গলবার (৮ অক্টোবর) আরব আমিরাতের শারজাহস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে বেগম জিয়ার মুক্তির...বিস্তারিত

পঁচে যাচ্ছে মিয়ানমার থেকে আমদানিকৃত পেঁয়াজ

টেকনাফ স্থল বন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় মিয়ানমার থেকে আমদানীকৃত পেঁয়াজ খালাসের আগেই ট্রলারে পঁচে যাচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। বন্দর ব্যবসায়ীরা জানান, সরকার পেঁয়াজ আমদানীকে সর্বোচ্চ গুরুত্ব দিলেও টেকনাফ স্থল বন্দরে পঁচনশীল এই পণ্য ট্রলার থেকে খালাসে যে ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন তার কোনটিই নেই। পর্যাপ্ত জেটি ও শ্রমিকের অভাবে মূলত ট্রলার থেকে পেঁয়াজ খালাস করতে...বিস্তারিত

আবরারের ছোট ভাইকে পুলিশের মারধর

বুয়েট ছাত্র আবরার ফাহাদের ছোটভাই ফায়াজকে মারধর করেছে পুলিশ। আজ বুধবার বুয়েট ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম আবরারদের বাড়ি কুষ্টিয়ায় গেলে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এসময় আবরারের ছোট ভাই ফায়াজ, তার ফুপাতো ভাইয়ের স্ত্রী ও আরও একজন নারী আহত হন। বুয়েট ভিসি শুধুমাত্র আবরারের কবর জিয়ারত করতে পেরেছেন। তিনি আবরারের বাড়িতে ঢুকতে পারেননি। বিক্ষুব্ধ এলাকাবাসী...বিস্তারিত

নতুন ছবি ‘ওয়ার’ মুক্তির ৭ দিনেই আয় ২০০ কোটি রুপি

গত ২ অক্টোবর ঋত্বিক রোশন ও টাইগার শ্রফের অভিনীত ‘ওয়ার’ ছবিটি মুক্তি পাওয়ার মাত্র মুক্তির ৭ দিনেই আয় করেছে ২০০ কোটি রুপি।আর এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করে নিলেন ঋত্বিক রোশন ও টাইগার শ্রফ। দারুনভাবে সাড়া পড়েছে নতুন এই ছবিটি।ধারনা করা হচ্ছে শিগগিরই ৩০০ কোটি রুপি আয় করবে এই সিনেমা। ফিল্ম ট্রেড...বিস্তারিত

আবরার হত্যার নিরপেক্ষ ও স্বাধীন বিচার চায় জাতিসংঘ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার স্বাধীন ও নিরপেক্ষ বিচার চায় জাতিসংঘ। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বুধবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ মিলনায়তনে এসব কথা জানান। তিনি বলেন, ‘এটি একটি দুঃস্বপ্ন। কোনো অভিভাবক চান না, তার সন্তান বিশ্ববিদ্যালয়ে গিয়ে এভাবে মারা যাক। এ মৃত্যুর পর মানুষের ক্ষোভ দেখেছি আমরা। এ হত্যার...বিস্তারিত

বাংলাদেশের স্বার্থ শেখ হাসিনা বিক্রি করবে তা হতে পারে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশের স্বার্থ শেখ হাসিনা বিক্রি করবে তা হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ থেকে ভারতে প্রাকৃতিক গ্যাস নয়, দেশে উৎপাদিত বোতলজাত এলপিজি গ্যাস রফতানি করছে। যে বিএনপি-জামায়াত গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল তারা গ্যাস বিক্রি করে দেয়া হচ্ছে বলে হইচই করছে। সম্প্রতি ভারত সফর উপলক্ষে বুধবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে...বিস্তারিত

বুয়েটে শিক্ষক ও ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষক ও ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র প্রতিনিধি এবং শিক্ষকদের আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কে এম মাসুদ আন্দোলনরত শিক্ষার্থী এবং গণমাধ্যমের সামনে বিষয়টি নিশ্চিত করেছন। এদিকে বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম কুষ্টিয়ায় আবরারের বাড়ি গিয়েছেন। এতে করে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে তার...বিস্তারিত